খুঁজুন
, ,

চট্টগ্রাম অঞ্চলের ICT Sector এর উন্নয়নে কাজ করবে CWCCI-ILO ProGRESS Project

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 September, 2023, 12:47 pm
চট্টগ্রাম অঞ্চলের ICT Sector এর উন্নয়নে কাজ করবে CWCCI-ILO ProGRESS Project

 

চট্টগ্রাম অঞ্চলের আইসিটি সেক্টর এর উন্নয়নে কাজ করবে সিডাব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্ট গতকাল ৪ সেপ্টম্বর, ২০২৩ বিকাল ৩ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজের সেমিনার হলে ”প্রিপারেশন পলিসি এজে›ডা ফর আইসিটি সেক্টর থ্রু প্রোগ্রেস প্রজেক্ট কনসালটেশন মিটিং উইথ আইডেন্টিফাইড স্টেকহোল্ডার্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিডাব্লিউসিসিআই, ডিরেক্টর, এফবিসিসিআই এবং চেয়ারম্যানপার্সন, সিডাব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্ট অ্যাডভাইসর কমিটি। তিনি তাঁর বকÍব্যে বলেন, বিশ্বায়নের যুগে প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এই খাতে উন্নয়ন ছাড়া আমরা কোন ভাবেই এগিয়ে যেতে পারব না। চট্টগ্রাম অঞ্চল বিশেষ করে পার্বত্য অঞ্চল এই খাতে অনেক পিছিয়ে আছে।

আইএলও প্রোগ্রেস প্রজেক্ট এর মাধ্যমে এই খাতের সমস্যা ও সম্ভবনাকে চিহ্নিত করে তাদের উন্নয়নের জন্য কাজ করতে পারবো বলে আশা রাখি। অ্যালেক্স চিচাম, ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আইএলও প্রোগ্রেস প্রজেক্ট এন্ড হেড অব চট্ট্রগাম বলেন আইএলও প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য পলিসি এজেন্ডা প্রস্তুত করার জন্য প্রোগ্রেস প্রজেক্ট এর মাধ্যমে এই কর্মশালা আয়োজন করেছেন। আশা করি এই কর্মশালা থেকে আমরা সঠিক পরামর্শগুলো তুলে আনতে পারব। সিডাব্লিউসিসিআই প্রেসিডেন্ট ইন-চার্জ এন্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তাফা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কর্মশালার অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রের স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এসডিজি স্বপ্ন পূরণে আইসিটি খাতের উন্নয়নের বিকল্প নেই। আমরা সমন্বিতভাবে এই খাতের উন্নয়নে কাজ করব এবং সামনে এগিয়ে যাবো।

কর্মশালার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন চৌধুরী মো: আসাদ জুবেরী, ফাউন্ডার এন্ড চিফ ইন্সট্রাক্টর লার্নার এক্সপ্রেস। অংশগ্রহণকারী স্টেকহোল্ডারগণ পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে তাদের পরামর্শসমূহ প্রস্তুত করেন এবং পাঁচটি দলের দলনেতা যথাক্রমে মিয়াজুল হক, জহিরুল আলম, ফিরোজ চৌধুরী, হাফিজুর রহমান, স্বরজ দাশ। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার ও নুঝহাত নূয়েরী কৃষ্টি। কর্মশালায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান থেকে আইসিটি সেক্টর এর বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০ জন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।