খুঁজুন
, ,

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যারিষ্টার মীর হেলালের নেতৃত্ব হাটহাজারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 September, 2023, 1:06 pm
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যারিষ্টার মীর হেলালের নেতৃত্ব হাটহাজারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল তিনটায় শোভাযাত্রাটি হাটহাজারী ডাকবাংলো থেকে শুরু হয়ে মিরেরহাট গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেল এর সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন। সকাল থেকে হাটহাজারীতে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল জড়ো হতে থাকে। নেতাকর্মীরা জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, বিভিন্ন রংবেরং ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে মিছিলে হাটহাজারীর জনপদ উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন আজকে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘ ৪৫ বছর হয়েছে। বিএনপি এদেশের সাধারণ মানুষের মুক্তির আন্দোলন করে যাচ্ছে। আজকের শোভাযাত্রা থেকে বুঝা যায় বিএনপি গণমানুষের দল, আমরা এদেশের শ্রমজীবী মানুষের রাজনীতি করি কিন্তু আওয়ামী লীগ সরকার যতোবারই ক্ষমতায় এসেছে ততোবারই লুটেরারর ও মাফিয়ার রাজনীতি করেছেন। সাধারন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করছে, দেশের অর্থনীতি লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে, রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এতে অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শওকত আযম খাজা, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল শুক্কুর, মো. আইয়ুব খাঁন, মো. ইলিয়াস চৌধুরী, মো. রহমতুল্লাহ মেম্বার, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মো. ওসমান গনি, মোহাম্মদ ইসমাইল, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, এডভোকেট রিয়াদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, জিএম সাইফুল ইসলাম, পৌরসভা যুবদলের আহবায়ক মির্জা এমদাদ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. আজিম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক মো. কামাল, মোঃ এরশাদ মির্জা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তালুকদার, ইলিয়াস মেহেদী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, এমরান চৌধুরী, সদস্য সচিব আব্দুল মুবিন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব শাহেদ খাঁন, আরেফিন সাইফুল সহ প্রমুখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।