খুঁজুন
, ,

মরহুম অধ্যাপক ডা. এল.এ. কাদেরীর প্রতি ছোট ভাইয়ের সংক্ষিপ্ত অনুভূতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 August, 2023, 5:07 am
মরহুম অধ্যাপক ডা. এল.এ. কাদেরীর প্রতি ছোট ভাইয়ের সংক্ষিপ্ত অনুভূতি

আমার বড়ভাই, খ্যাতিমান নিউরোসার্জন অধ্যাপক ডা. এল.এ. কাদেরী গত ২৯ শে আগস্ট, ২০২১ খ্রী: রোববার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন) করেন। খ্রীস্ট সালের ২৯ শে আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। ৫৭০ খ্রীস্টাব্দের ২৯ শে আগস্ট আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) জন্মগ্রহণ করেন বলে জানা যায়।

বড়ভাই অধ্যাপক এল.এ. কাদেরী প্রায় দু’বছর ধরে অসুস্থ ছিলেন। আমরা জীবিত দু’ভাই আবুল মোহছেনাত কাদেরী (সেখু) ও আমিও অসুস্থ। দু’ভাই এডভোকেট আবুল হাসনাত কাদেরী ও এডভোকেট নুরুল আনোয়ার কাদেরী আগেই ইন্তেকাল করেছিলেন। গত ২৮শে ফেব্রুয়ারি ২০২১ খ্রীস্টাব্দ তারিখে বড়ভাইয়ের উডল্যান্ডস্থ চেম্বারে জোহরের নামাজের পর প্রায় সোয়া একঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তিন ভাই একত্রে অসুস্থ হওয়া নিয়েও কথা হয়। এক পর্যায়ে আমি বললাম- “বেঁচে থেকে আর কি লাভ? আমার জীবন কারো উপকারে তো আসছে না, আমি পারছিনা কারো কোন উপকার করতে। আল্লাহপাক আমার হায়াত কমিয়ে আপনার হায়াত বাড়িয়ে দিলে মানুষ অনেক উপকার পেত”। এ বাক্যটি শুনার পর তিনি কিছুক্ষণ স্তব্দ হয়ে রইলেন। তাঁর চোখে বিন্দু বিন্দু পানি দেখা গেল। তখন তিনি হিসেব করে বললেন- “তুই আমার ১৫ বছরের ছোট, মরে যেতে চাস কেন? কি এত কষ্ট? আর কোনদিন এ ধরণের কথা বলবি না”। বড়ভাই ছিলেন বিবেক, বুদ্ধি ও অনুভূতির বিবেচনায় শ্রেষ্ঠ মানুষের অন্যতম, মানবীয় গুণে গুণান্বিত, পরোপকারী। পরোপকার মানুষের মহৎ গুণ। সমাজ জীবনে একজন মানুষকে কথায়, আচরণে, লেনদেনে অপর মানুষের সাথে সম্পৃক্ত হতে হয়। মানুষ পৃথিবীতে একজনের দুঃখে-সুখে অপরজন সহযোগী। বিপদে একজন অপরজনকে উদ্ধারে এগিয়ে আসে। মানুষের সাথে মানুষের সহযোগিতা ও সহমর্মিতামূলক কাজকে পরোপকার বলা হয়। আমার বড়ভাই অধ্যাপক ডা. এল.এ. কাদেরী সত্যিকার অর্থেই একজন শ্রেষ্ঠ পরোপকারী মানুষ। একটি Welfare State হিসেবে বাংলাদেশকে গড়তে তিনি পরোপকারে নিজেকে সর্বদা সামিল রেখেছিলেন সকল মত পার্থক্যের উর্ধ্বে। রাজনৈতিক বিশ্বাস তাঁর ছিল দেশের মানুষের স্বাধিকার, মুক্তি ও অধিকারকেই ঘিরে। তদানিন্তন পাকিস্তান আমলে ১৯৬৩-৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এম.বি.বি.এস ফাইনাল পরীক্ষায় সারাদেশের মধ্যে স্বর্ণপদকসহ প্রথম শ্রেণীতে প্রথমস্থান অধিকার করলেও পাকিস্তানী কায়েমী স্বার্থবাদী ও সামরিক শাসকচক্র বিরোধী গণঅধিকার আন্দোলনে সম্পৃক্ত থাকায় তাঁর স্কলারশীপ আটকে রাখে- যা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে মেধাবী ছাত্রদের উপর ভিন্ন মতের সরকারী মহলের আক্রোশ চরিতার্থ করার একটি ঘৃণ্য দৃষ্টান্ত। পরবর্তীতে গণতান্ত্রিক সরকারগুলোও তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি- সরকারের ভিতর ঘাপটি মেরে বসে থাকা সুবিধাবাদী, স্বার্থানেষী ও নীতিজ্ঞানশূন্য ব্যক্তিদের কুট-কৌশলের কারণে।
বড়ভাই দেশের চিকিৎসা অঙ্গনে যে অবদান রেখেছেন, নিউরোসার্জারীর মত কঠিন সাবজেক্ট নিয়ে পেশাগত উৎকর্ষ সাধন ও সম্প্রসারণে যে আলোকোমূল ভূমিকা রেখেছেন- তা চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য অনুসরণীয়- অনুকরণীয় হয়ে থাকবে। তিনি পেশাজীবী, স্বেচ্ছাসেবী, জনকল্যাণ, সমাজকল্যাণমূলক বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মকতব ও গরীব-দুঃখীদের অকাতরে দান করেছেন।
তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে শ্রদ্ধেয় ও অনুবর্তী অনেকেই ইতিমধ্যে লিখেছেন। আরো অনেকেই লিখছেন। ছোটভাই হিসেবে উনার জীবনের বিভিন্ন বিষয় ও কীর্তি যতটুকু সম্ভব সংরক্ষণ করার চেষ্টা করেছি এবং যারা লিখছেন তারা সংগ্রহ করে কাজে লাগাচ্ছেন, লিখছেন।
বড়ভাই অধ্যাপক ডা. এল.এ. কাদেরীর বড়গুণ ছিল অপ্রিয় হলেও সাহস করে সত্য বলা এবং অন্যকে সত্য বলতে উৎসাহ দেয়া। তিনি বলতেন-“আধুনিক মনোবিজ্ঞান ও নিজরোসায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয় হল: সত্য কথা বলা এবং সত্য বলার জন্য উৎসাহ দিতে সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ না করে ভূল বিশ্বাস ও মিথ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে মানুষের মস্তিস্কের Working Structure বা কর্মকাঠামো বদলে যায়। ফলে মানুষের মধ্যে সত্য বলা, শোনার আগ্রহ ও সামর্থ্য দুই’ই কমে যায়”।
তিনি আল্লাহকে রাজী-খুশী করার জন্য নীরবে, গোপনে অনেক দান করেছেন। অনেকেই অনেক কথা বলেছিলেন, তিনি এসব কথা পরোয়া করেননি। উনার আরেকটি গুণ ছিল সবাইকে নিয়ে মৈত্রীর বন্ধনে কাজ করা। শক্তি প্রয়োগ করে মত বিরোধ থেকে বিরত রাখা তিনি পছন্দ করতেন না। কোন বিষয়ে কারো ভিন্নমত থাকলে তিনি গুরুত্ব দিয়ে শুনতেন এবং সুখকর ও গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করতেন। তিনি সবসময় আলোর পথে চলেছেন। ১৯৮৮-৯১ পর্যন্ত তিনি সভাপতি থাকাকালীন সময়ে বি.এম.এ চট্টগ্রাম, শাখার কমিটি দেখলেই এটা বুঝা যায় সব মতাদর্শের চিকিৎসক উনার কমিটিতে ছিলেন।
সকলেই জানেন, ভাইয়ের সম্পর্ক রক্তের, সন্তানের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের। একি পিতা-মাতার সন্তান আমরা। মুরব্বী, আত্মীয় ও সতীর্থদের অনেকেই পরামর্শ দিয়েছেন বড়ভাই সম্পর্কে একটি Comprehensive write-up তৈরির জন্য। এখন আমার মানসিক ও শারীরিক অবস্থা অবশিষ্ট নেই তা তৈরি করার।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছিলেন- “সন্তানের উপর পিতার যে ধরনের অধিকার রয়েছে ছোট ভাইয়ের উপরও বড়ভাইয়ের সে ধরনের অধিকার রয়েছে, তেমনি পিতার উপর সন্তানের যে ধরনের অধিকার রয়েছে বড়ভাইয়ের উপরও ছোটভাইয়ের সে ধরনের অধিকার রয়েছে”। বড়ভাই এবং আমরা ছোটভাইরা একত্রিত হলে হুজুর (সঃ) এর ‘এই হাদিসটি নিয়ে মাঝে মধ্যে আলোচনা করতাম’ এবং এটা অনুসরণ ও প্রতিপালন কতটুক করেছি তা যতেœর সাথে আলোচনা করতাম।
আল্লাহপাক বড়ভাই অধ্যাপক ডা. এল.এ. কাদেরীর সকল নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
দেশে-বিদেশে, বিভিন্ন প্রান্ত থেকে যারা বড়ভাইয়ের ইন্তেকালে শোক প্রকাশ, দোয়া ও সমবেদনা জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।


লেখক -মইনুদ্দীন কাদেরী শওকত

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য। অধ্যাপক ডা. এল.এ. কাদেরীর ছোটভাই।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।