খুঁজুন
, ,

চট্টগ্রামে নাগরিক শোক যাত্রায় বক্তরা, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করলে রাজনীতি করার অধিকার থাকে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 16 August, 2023, 1:45 pm
চট্টগ্রামে নাগরিক শোক যাত্রায় বক্তরা, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করলে রাজনীতি করার অধিকার থাকে না

এবারেও জাতীয় শোক দিবসে চট্টগ্রামের নাগরিক সমাজ নাগরিক শোক যাত্রা করেছেন। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে জাতীয় শোক দিবসে এই শোক যাত্রা করে আসছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ।

এবারের শোক যাত্রা পরবর্তী সমাবেশ থেকে বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলবদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি পুণর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

শোকযাত্রায় অংশ নিতে এসে সমাবেশ একাত্মতা জানিয়ে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা একিউএম সিরাজুল ইসলাম বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানান। একই সাথে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

পেশাজীবী নেতা ডা একিউএম সিরাজুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। নাগরিক হিসেবে এখন আমাদের দায়িত্ব রয়েছে ।এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব প্রত্যেক নাগরিকের রয়েছে। জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে এই চেতনা ধারণ করতে পারলেই বঙ্গবন্ধু ও সেদিনের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে ।

শোক যাত্রাটি শুরু হয় সকাল ঠিক সাড়ে দশটায়। শোক যাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষ অংশ নেন।

নাগরিক শোকযাত্রা শেষের সমাবেশ থেকে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক, নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেছেন, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে বাংলাদেশে রাজনীতি করতে না পারার বিধান করতে হবে। নতুন প্রজন্মের কাছে কালিমা মুক্ত দেশ দিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘জাতীয় মর্যাদার স্বার্থেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিরোধী যে কোন অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে । ‘

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় নাগরিক শোকযাত্রাটি । শোক যাত্রা শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশটিতে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস’র চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম-এর অর্থ সম্পাদক ও বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী, কবি আশীষ সেন, বিশিষ্ট শিক্ষাবিদ বৃজেট ডায়েস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ও দ্রুত বিচার আদালতের স্পেশাল পিপি এডভোকেট অশোক দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা খোরশেদুল আলম শামীম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, খেলাঘর মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, মহানগরী পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ,মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, সাবেক ছাত্রনেতা শফিউল আজম জিপু, চাঁদের হাট সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, আশরাফ আলী সাগর, সাদ্দাম হোসেন, ইমরান সোহেল।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগ প্রতিবছর ধারাবাহিক এই শোক যাত্রার উদ্যোগ গ্রহণ করে আসছে। করোনা মহামারীর কারণে মধ্যিখানে দুই বছর এই শোকযাত্রা করা যায়নি।

নাগরিক শোক যাত্রার উদ্যোক্তা পেশাজীবী নাগরিক সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী সমবেত সকল শ্রেণী পেশার মানুষকে কৃতজ্ঞতা জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।