খুঁজুন
, ,

আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক-ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 August, 2023, 2:29 pm
আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক-ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন মেধাবী ক্রীড়া সংগঠক ছিলেন। বিতর্কিত ফখরুদ্দীন-মঈন উদ্দিনের ওয়ান ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। আরাফাত রহমান কোকো ৫৪ তম জন্মদিনে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসিব করে এই দোয়া কামনা করছি।
আজ তিনি শনিবার (১২আগষ্ট) বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক মরহুম আরফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগ দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন,
অনির্বাচিত জনপ্রতিনিধির কারণে চট্টগ্রামের আজ বেহাল দশা। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত উন্নয়ন সভায় হয়েছে তা আমরা পত্র পত্রিকায় দেখতে পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সিডিএ’র চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত না হয়ে প্রমাণ করেছে তারা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে না।তারা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। শুধু তাই নয় তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। নগর উন্নয়নে তাদের কোন মাথাব্যথা নেই। নগর উন্নয়ন নিয়ে তাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।সিডিএ দোষছে সিটি কর্পোরেশনকে, সিটি কর্পোরেশন দোষছে সিডিএ’কে। তাদের দুই সংস্থার সমন্বয়হীনতার কারণে আজ নগরবাসী সীমাহীন দুর্ভোগে ভুগছে । তাদের ব্যর্থতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকো প্রিয়াঙ্গনে সফলতা নিয়ে এসেছিলেন। কিন্তু ১/১১ মঈন- ফখরুদ্দিনের ষড়যন্ত্রের শিকার হয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। আমরা মরহুমার আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করছি। যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।

আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি শাহীন হায়াত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের সঞ্চালন উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শ‌ফিকুর রহমান স্বপন, ইয়া‌ছিন চৌধুরী লিটন, সদস‌্য মনজুরুল আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, উত্তর বেলা যুবদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো. সো‌লেমান মনজু কো‌তোয়ালী থানা বিএন‌পির সাধারন সম্পাদক আলহাজ্ব জা‌কির হো‌সেন, নগর বিএন‌পির সা‌বেক নেতা হাজী নুরুল আকতার, শহীদুল ইসলাম, আবদুল হা‌লিম স্বপন, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি্ আকতার খান, এস এম ম‌ফিজ উল্লাহ, সাধারন সম্পাদক সা‌দেকুর রহমান রিপন, মো জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, আজিজুল হক মাসুম, আব্দুল আহাদ রিপন, যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দীন, মোহাম্মদ আলাউদ্দীন, ইদ্রিস আলী, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি নাজমুল হায়দার, আবদুল্লাহ আল হাসান সোনামানিক, কিং মোতালেব, এনামউল্লাহ এনাম, রাসেদুল ইসলাম রাসুদ, যুগ্ম সম্পাদক এস এম ইউছুপ, শাহারিয়ার আহমেদ, মোহাম্মদ মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম সায়েল, মোহাম্মদ সাইফুদ্দীন ওয়াসিম, কাজী মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, মিঠুন দাস, এম এ শুক্কুর, মোহাম্মদ বেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসাইন, মামুন পাটোয়ারী নীরব,নাজিম উদ্দিন নয়ন, মো সাদ্দাম হোসেন, মোহাম্মদ রিদুয়ান, তৌহিদুল ইসলাম, আবু সৈয়দ রিকু, প্রান্ত বসাক, মো আলাউদ্দিন মনি, মোহাম্মদ জাহেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।