খুঁজুন
, ,

প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 August, 2023, 11:40 am
প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট ভয়াবহ জলজট ও বন্যায় বিপর্যস্থ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের জীবন। বন্যার কারণে অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। জলাবদ্ধতায় দুর্গত মানুষের কষ্ট বেড়েছে । গ্রামের খেটে খাওয়া মানুষের ঘর বাড়ীর যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। প্রাকৃতিক দূর্যোগে সৃষ্ট এই বন্যায় সীমাহীন দুর্ভোগে পড়েছে সবশ্রেণির মানুষ। মধ্যবিত্ত ও গরীব পরিবার গুলো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। লাখ লাখ পানিবন্দি অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই আর্তমানবতার সেবায় পানিবন্দি ও বন্যাকবলিত অসহায় মানুষগুলোর এ দুঃসময়ে দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান – আসুন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজের ভিত্তবানরা এই দূর্যোগে এগিয়ে না আসলে মানবিক বিপর্যয় দেখা দেবে অচিরেই। ঐক্যবদ্ধভাবে সবাই হাত বাড়ালে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা ও এই সংকটের পথ পাড়ি দেওয়া সহজ হবে । বিএনপি জনগণের প্রিয় দল। শহীদ জিয়ার আদর্শ ছিল দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ। তাঁর এই দেশপ্রেমী আদর্শকে ধারন করে বিএনপি নেতাকর্মীরা সকল সময়ে জনগণের বিপদ আপদে পাশে থাকে। সকল দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। আগামীতেও বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাবো।

তিনি আরো বলেন, এই ফ্যাসিবাদী সরকার গনতন্ত্রকে ডাকাতি করে দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা জোর পূর্বক দখল করে আছে। তারা উন্নয়নের নাম দিয়ে পুরো দেশটাকে গিলে খেয়েছে। অপরিকল্পিত উন্নয়ন আর সাগর সমান দূর্নীতি করে আওয়ামীলীগের নেতাকর্মীর ভাগ্য উনয়ন হলেও বাংলাদেশের জনগনকে পথে বসিয়েছে। সরকারের দূর্নীতির কারনে ব্যাংক থেকে শুরু করে সকল সেক্টরকে পঙ্গু বানিয়ে নিজেরাই বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে। বিদেশি রাষ্ট্র ও মানবাধিকার সংস্হা গুলোর কাছে এই ভোট চোর সরকারের সকল অন্যায় স্পষ্ট হয়ে গেছে। ১৪ এবং ১৮ সালের সংসদ নির্বাচনের মত আর জোর করে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে না। বাংলাদেশের গনতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে বিএনপি একদফা আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবে। অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন হবে ইনশাআল্লাহ।

আজ (১২ আগষ্ট, শনিবার) পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন বিএনপির উদ্দোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এক হাজার অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা নুরুল হক, মোহাম্মদ জাবেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম, আবদুল মন্নান, কামাল উদ্দীন, নুরুল আলম। পটিয়া উপজেলা যুবদল নেতা ইয়াসির আরাফাত ইয়াসিন, অহিদুল আলম চৌধুরী পিবলু, মোহাম্মদ ইসমাইল নাসির হাজারী, সাজ্জাদ হোসেন, দিদারুল আলম লিটু, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফোরকান, ফখরুদ্দীন, মোহাম্মদ সাদ্দাম, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলম কাসেল, নেজাম উদ্দীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, রেজাউল করিম মিজান, শ্রমিক দল নেতা মোর্শেদ আলম, সাইফুদ্দিন, কাজী মোবিন, ছাত্রদল নেতা মোহাম্মদ মাহিন, মোহাম্মদ কায়সার, কামাল উদ্দীন, মোহাম্মদ আদর, নিহান, বাপ্পী, প্রমুখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।