খুঁজুন
, ,

গাছ খেকোদের হাত হতে গাছ রক্ষা করতে কঠোর হতে হবে -জেলা জজ আজিজ আহমেদ ভূঁঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 August, 2023, 1:22 pm
গাছ খেকোদের হাত হতে গাছ রক্ষা করতে কঠোর হতে হবে -জেলা জজ আজিজ আহমেদ ভূঁঞা

আজ ২রা আগস্ট চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমেদ ভূঁঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি এবং বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম এস.এম. কায়সার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশীদ মিন্টু। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমেদ ভূঁঞা বলেন, সৃষ্টির প্রথম থেকে সকল প্রাণীদের এবং মনুষ্য জাতির কল্যাণে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

প্রাকৃতিক ঔষধ ও বৈজ্ঞানিকভাবে আধুনিক চিকিৎসার ঔষুধ তৈরিতে বৃক্ষের উপস্থিতি প্রায় ৬০ শতাংশ ভেষজ ও ঔষুধি গাছ হেকেমী চিকিৎসার প্রধান উপকরণ হিসেবে রাজষিক চিকিৎসায় ও ব্যবহার হতো। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অর্থের লোভে বৃক্ষ নিধনের মহোৎসব মেতে উঠেছে এরা দেশ ও জাতির শত্রু, তাদের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে কোনো অবস্থাতে অপরাধীদের ছাড় বা মার্জনা করা যাবেনা, এই সকল গাছ খেকদের আইনের আওতায় এনে আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করতে হবে, গাছ খেকোদের হাত থেকে বৃক্ষকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকরী সংস্থা কে কঠোর হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি বলেন- মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ফলজ বনোজ ও ঔষুধি গাছ রোপণ করে সবুজের পরিবেশের আবরণ তৈরি করার আহ্বান জানিয়েছেন তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নাই, প্রাকৃতিক ভাবে অক্সিজেন যোগান দিয়ে মানব দেহের চাহিদা পূরণ করে, এই বৃক্ষই আমাদের জীবন।

অতএব সর্বত্র বৃক্ষরোপনের কার্যক্রমকে সম্মিলিত ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এইটা কে সামাজিক রূপ দিতে হবে। বিশেষ অতিথির চট্টগ্রাম উত্তর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম কায়সার বলেন- বন ও গাছ রক্ষায় জনগণের সহায়তা ছাড়া আমাদের একার পক্ষে কোনো ভাবেই সম্ভব নয়, বন উজাড় করে এক শ্রেণীর মানুষ কিলার কর্তন করে বসতি স্থাপনের অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে সকল মহল কে সচেতন করবার আহ্বান জানানো হয়, সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন- আমাদের রাষ্ট্রীয় অর্পিত বিচার বিভাগীয় দায়িত্ব পালনের পর সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি, আমরা মনে করি এই সমাজের অভিভাবক রায় বৃক্ষ রোপন কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান কে বাস্তবায়ন করতে পারবো, প্রতিটি নাগরিক ২টি করে বৃক্ষ রোপণ করলেই কয়েক বছর পর দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে , দেশ সবুজে সমাহার হবে। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু, মো: মহসীন, তপন কুমার দাশ, আজাহারুল হক, নূরজাহান ইসলাম মুন্না, মোহাম্মদুন্নবী শিমুল, ফৌজিয়া আফরোজ, জাহেদুল ইসলাম, হিমাদ্রী শেখর, বিবেকানন্দ, আফজাল হোসেন, হাদি হাম্মাদুল্লাহ সহ প্রমূখ। মাননীয় অতিথিবৃন্দ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের সম্মুখে ফলজ গাছ রোপনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।