খুঁজুন
, ,

স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 July, 2023, 12:36 pm
স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

এরাদুল হক নিজামী (ভূট্টু) সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজ সাধরণ সম্পাদক

স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। অদ্য ২৫ জুলাই মঙ্গলবার কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। দুই পর্বের এই সন্মেলনে প্রথম পর্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্চাসেবক লীগ দূর্যোগ, দূর্বিপাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী কাজ করে যাচ্ছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের একটা নিয়ম কানুন আছে, এটা সারা বিশ্বে এভাবেই পরিচালিত হয়। আমিরিকাতেও তাই হয়, ব্রিটিশি পাল্লাামেন্টেও তাই হয় এবং ফান্সেও তাই হয়। বাংলাদেশেও একই নিয়মে নির্বাচন হবে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নির্বাচন কমিশনরের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সকলময় ক্ষমতার অধিকারী নির্বাচন করার। আমরা ওয়ান ম্যান ওয়ান মোর নির্বাচন চাই।
সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি বলেছেন, বাংলাাদেশের উন্নয়ন অগ্রযযাত্রায় আওয়ামী স্বেচ্ছোসেবক লীগ গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। করোনা মহামারীতে পৃথিবী যখন থমকে গেছে, দেশ যখন থমকে গেছে, কৃষকরা যখন তাদের ক্ষেতের ফসল কাটতে পারছেনা বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী সেচ্চাসেবক লীগ, সহযোগী সংগঠনসগহ সকল নেতাকর্মীরা মাথায় করে কৃষকের ধান বাড়ি বাড়ি নিয়ে পৌছে দিয়েছে। করোনা মাহামারীতে মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, স্বাস্থ্যা সেবা নিশচ্চিতসহ বহুবিদ কাজ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করেছে। আজকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যে নতুন কমিটি হবে ওই কমিটি আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পূর্বের ন্যায় তাদের কার্যক্রম অব্যহত রাখবে। আজকে দেশের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র শরু হয়েছে। বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করতে বিভিন্নস্থানে সভা-সমাবেশ করছে, একই সাথে তারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ও সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে যড়যন্ত্র করে আসছে। যা বাংলার মানুষ এক থাকলে কখনো তারা সফল হবেনা।
এছাড়া সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার,
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আশিষ কুমার সিংহ, স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস মো. সাইফুল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাবর, আতাউল মাসুদ। এর আগে নোমান আল মাহমুদের কোরআন তেলওয়াত, দীপক দাশের গীতাপাঠ ও প্রকৌশলী পলাশ বড়–য়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন মো. নাছির উদ্দিন রিয়াজ। শোক প্রস্তাব পাঠ করেন এস এম সেলিম।
২য় পর্বে এরাদুল হক নিজামী (ভূট্টু) কে সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধলন সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা করা হয়।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।