খুঁজুন
, ,

দুইযুগ পেরিয়ে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন হলো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 July, 2023, 10:11 am
দুইযুগ পেরিয়ে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন হলো

নতুন আশা উদ্দীপনা ও সম্ভাবনার দিগন্ত রেখা উন্মোচন করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বাস্তবতায় দুই যুগের বেশি সময়কাল ধরে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রমে চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে জেএসইউ এস তার কর্ম পরিধি বিস্তৃত করতে সমর্থ হয়েছে। নারী,শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবেশ সুরক্ষায় ইতিবাচকতা প্রমাণ করতে পেরেছে।

গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল অবধি নগরীর লাভলেনস্থ মোমেনা মেনোর কমিউনিটি সেন্টারে ইস্যূভিত্তিক প্রশিক্ষণ, চলমান প্রকল্পভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার প্রাসঙ্গিক দিক নিয়ে বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস ) আয়োজিত ষান্মাসিক কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

সকালে জেএসইউএস সহকারী পরিচালক (ক্ষুদ্র ঋণও হিসাব বিভাগ) শহীদুল ইসলামের সঞ্চালনায় ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবিও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ ও সংস্থার কার্যক্রমের সূচনা করা হয়। প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কার্যক্রম বিশ্লেষণ করে যুগোপযুগী কর্মপন্থা নির্ধারণ করে আগামী দিনের কর্ম পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরা হয়। বিকেলে সংস্থার অনুষ্ঠিত প্রকল্প ভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্থার সংস্কৃতি, মূল্যবোধ, মিশন-ভিশন উপস্থাপন, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিতে¦ জেএসইউসের বিভিন্ন প্রকল্পের কর্মী সমাবেষ্ঠিত এই পর্বে সংস্থার সারাদিনের বিভিন্ন সেশন কার্যক্রম পরিচালনা করেন ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন, সহকারী পরিচালক শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, সংস্থার সহকারী সমন্বয়কারী মধু পুরোহিত, এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার শারমীন পারভীন, প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা কার্যক্রম) মুনজিলুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (এসডিপি) মো. মামুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার মঈনুল আরেফীন। সারাদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএমএফপি প্রকল্প থেকে বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ^াস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব,পটিয়া শাখা ব্যবস্থাপক রূপক কান্তি দাশ, চান্দগাঁও শাখা ব্যবস্থাপক সেলিম আল মামুন, কোরবানীগঞ্জ ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মো. রুবেল, শিক্ষা প্রকল্পের চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা থেকে থেকে জাফরীন চৌধুরী, নাসরিন সুলতানা,মো. ফরহাদ হোসাইন, নাছিমা খাতুন, খেনি মারমা, এইচ এম আনজরুল হক, প্রাইস প্রকল্প থেকে জাফরীন চৌধুরী, শান্তা মল্লিক, দীপিকা দাশগুপ্ত, মরজানা আক্তার, সর্ব সিও বাবুল দে, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রাশেদ আলী অজিত দাশ, লায়লা আক্তার, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ রমজান আলী, পার্বতী চক্রবর্তী, প্রবাল কান্তি দে, রুমা আক্তার, মোহাম্মদ জিসান খান, অরণ্য দেব, চৌধুরী প্রমূখ । সবশেষে সভাপতি জেএসইউএস অন্যতম প্রতিষ্ঠাতা উন্নয়ন সংগঠক ইয়াসমীন পারভীনের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।