খুঁজুন
, ,

যুক্তরাষ্ট্রের আদালতে ৬ কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা তিন বাংলাদেশির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 13 July, 2023, 11:37 am
যুক্তরাষ্ট্রের আদালতে ৬ কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা তিন বাংলাদেশির

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতি আরোপের আগে মিথ্যা তথ্য উপস্থাপন এবং লিখিতভাবে দাখিল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা করা হয়েছে।

অভিযুক্ত কংগ্রেসম্যানরা হলেন- পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য পেরি স্কাট (তিনি ইউএস আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেল), এলাবমা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বেরি মোর, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য বব গুড, টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য টিম বারসেট, ওহাইয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য ওয়ারেন ডেভিসন ও টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় ইউএস কংগ্রেস সদস্য কিথ সেল্ফ।

বাংলাদেশের বিরুদ্ধে আরোপিত ভিসা নীতি দ্রুত প্রত্যহার চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেন, স্টেট ডিপার্টমেন্ট ও এন্টনি ব্লিনকেনকে বিবাদী করে সম্প্রতি দায়েরকৃত মামলার আলোচিত বাদী ড. রাব্বী আলম এবং তার অপর দুই ভাই রিজভী আলম ও শেরে আলম রাসু আবারো ইউনাইটেড স্টেইটস ফেডারেল কোর্ট অব ইষ্টার্ন ডিস্ট্রিকট অব মিশিগান ডেট্রয়েট ইউএসএ দ্বিতীয় এই মামলাটি করলেন। মামলার নামকরন করা হয়েছে আলম এট অল ভি. পেরি এট অল।

মামলার বাদী জানান, রিপাবলিকান দলীয় ইউএস ৬ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলার নং-৪:২০২৩ সিভি১১৬৪০। ধারা: ফেডারেল ৩২০। আদালতে মামলাটি গৃহীত হয় গত ১০ জুলাই। আর ডকেটভুক্ত হলো ১২ জুলাই।

এদিকে, মামলার অন্যতম বাদী ড. রাব্বী জানান, মামলার নথিপত্র, জুডিশিয়াল নোট, রিট এবং কমপ্লেইন প্রোসিড করা হয়েছিল গত ২৩ জুন। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার প্রার্থনা জানিয়ে যেহেতু ৬টি অঙ্গরাজ্যের ৬ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে আনিত এই মামলা এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট মামলার ১নং বিবাদী বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন অ্যাক্টিভ লেফটেন্যান্ট জেনারেল, সেহেতু মামলাটি গৃহীত ও ডকেটভূক্ত হতে তিন সপ্তাহের মতো সময় লেগেছে। এ ছাড়া, মামলাটি ডকেটভুক্ত হওয়ার আগে মেরিট যাচাই-বাছাই করা হয়েছে। তিনি জানান, এই মামলায় জজ নির্ধারণ করা হয়েছে সেলিনা ডি কুমার এবং রিফারিং জাজ নির্ধারণ করা হয়েছে এনথোহনি পি প্যটি।

এদিকে, মামলার অন্যতম বাদী ড. রাব্বী জানান, মামলার নথিপত্র, জুডিশিয়াল নোট, রিট এবং কমপ্লেইন প্রোসিড করা হয়েছিল গত ২৩ জুন। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার প্রার্থনা জানিয়ে যেহেতু ৬টি অঙ্গরাজ্যের ৬ কংগ্রেস সদস্যের বিরুদ্ধে আনিত ওই মামলা এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট মামলার ১নং বিবাদী বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন এক্টিভ লেফটেন্যান্ট জেনারেল, সেহেতু মামলাটি গৃহীত ও ডকেটভুক্ত হতে তিন সপ্তাহের মতো সময় লেগেছে। এ ছাড়া, মামলাটি ডকেটভুক্ত হওয়ার আগে মেরিট যাচাই-বাছাই করা হয়েছে।

তিনি জানান, এই মামলায় জজ নির্ধারণ করা হয়েছে সেলিনা ডি কুমার এবং রিফারিং জাজ নির্ধারণ করা হয়েছে এনথোহনি পি প্যটি।

ড. রাব্বী আরও জানান, তার আশা ছিল আদালতে ওই মামলাটি গৃহীত হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে গত ৪ জুলাই। এজাহার দায়েরের পর সাধারণত এক সপ্তাহের মধ্যে মামলা ডকেটভুক্তি লাভ করে।

এই মামলা তিন সপ্তাহ সময় কেন লেগে গেল এমন প্রশ্নের জবাবে ড. রাব্বী বলেন, ‘এই মামলাটি নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে, কেনো মামলাটি গৃহীত হচ্ছিল না এবং ডকেটভুক্ত হচ্ছিল না। যা নিয়ে আমি বেশ বিচলিত ছিলাম।’

তিনি জানান, মামলাটি একটি ল্যান্ডমার্ক মামলা হবে। এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ ল’স্যুট। তার মতে, মামলার বিবাদী যেহেতু যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রনয়ণ কক্ষ কংগ্রেসের ৬ সদস্য জড়িত, সেহেতু এই মামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রেও তা একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, এই মামলা পরিচালনাকারী হিসেবে উকিলের দায়িত্ব পালন করবেন তিনি নিজেই অর্থাৎ ড. রাব্বী। মামলার অপর দুই বাদী মো. রিজভী আলম রিজভী ও শেরে আলম রাসুর পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করবেন ড. রাব্বী নিজেই।

এদিকে, মামলার পরবর্তী ধাপে আগামী ২৫ জুলাই এর মধ্যে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করার জন্য সংশ্লিষ্ট কোর্ট ফি এবং সার্ভিস ফি প্রদান করতে ইতোমধ্যে ড. রাব্বী আলমকে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। এ ছাড়া, এই মামলায় বাদী পক্ষ জুরি চেয়েছেন। কোর্ট বাদী পক্ষের জুরি দাবি গ্রহণ করেছেন।

ড. রাব্বী জানান, তাদের দায়েরকৃত এই দ্বিতীয় মামলাটিতেও তারা হারবেন কি জিতবেন, এটা বড় কথা নয়। বরং মামলাটি চালাতে অনেক সময়, অনেক অর্থ, অনেক শ্রম, মেধা ও অনেক নির্ঘুম রাত কাটাতে হয়েছে। সর্বোপরি সিকিউরিটি বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মামলার ফলাফল যা-ই হোক, আমরা আইনের ভাষায় প্রতিবাদ করছি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও জয় বাংলার জন্য আমরা তিন ভাই মৃত্যুর মুখে বুক পেতে দিলাম।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।