খুঁজুন
, ,

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভালবাসতেন বলেই নতুন কুঁড়ি পুরুষ্কার চালু করেন – গোলাম আকবর খোন্দকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 24 June, 2023, 12:06 pm
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভালবাসতেন বলেই নতুন কুঁড়ি পুরুষ্কার চালু করেন – গোলাম আকবর খোন্দকার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভালবাসতেন বলেই নতুন কুঁড়ি পুরুষ্কার চালু করে ছিলেন।শিশু একাডেমি শহীর জিয়াই চালু করে ছিলেন। জিয়া স্বাধীনতা ঘোষনা না দিলে আজ আমরা স্বাধীন হতাম না।
তিনি বলেন, একটি সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয় না তখন জনগণের কোনো দাবির দিকে তাদের খেয়াল থাকে না। তাদের খেয়াল থাকে শুধু যেনতেন ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য। প্রয়োজনে তারা রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে তাদের পেছনে টাকা খরচ করবে। কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে না। যদিও বিদ্যুৎ এর জন্য কুইক রেন্টালের নামে কুইক পদ্ধতিতে টাকা তারা পাচার করে দিয়েছে। ক্যাপাসাটি চার্জের নামে কুইক রেন্টালের ব্যবসায়ীরা প্রচুর পরিমানে টাকা বিনিয়োগ করেছে বিদেশী সহযোগিতায়।
তিনি আরও বলেন, বিএনপি এখন চালকের আসনে বসে আছে।জনগণ চাইলে এই টালমাটাল দুর্নীতিবাজ সরকারকে যেকোনো মুহূর্তে গদি ছাড় করতে পারেন। কারন তাদের সাথে এখন জনগণ নেই। আছে কিছু দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ।তাই জনগণের প্রতি তাদের বিশ্বাস নাই বলেই আরেকটি যেনতেন প্রকারের নির্বাচনের পায়তারা চালাচ্ছে।তারা আবার নতুন করে গায়েবী আসমানী মামলা দেওয়া শুরু করেছে। এ মামলায় আসামী করা হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে, বিদেশে আছে এবং জেলে আছে তাদেরকে। ২০১৮ সালেও রাত্রে বজ্রপাত হয়েছে আর সকালে মামলা দিয়েছে বোমা ফাটিয়েছে বলে। আজকে জনগণের মৌলিক অধিকার নিঃশেষ হয়ে গেছে। মানুষ পিছু হটতে হটতে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষ এখন সামনের দিকে আগাচ্ছে, জেগে উঠেছে।
তিনি শনিবার(২৪ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক মিলনায়তনে জিয়ার রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা পক্ষ থেকে চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্টানে

প্রধান বক্তা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম বলেন, এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ ভোটকে মিউজিয়ামের তুলে রেখেছে। দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। মহান স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র,সাম্য,মানবিক ও মৌলিক অধিকার আজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এ সরকার। আওয়ামী লীগ একদলীয় সরকার কায়েম করে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি । এই সরকারকে পদত্যাগ করতে হবে।দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে।অন্যতায় এদেশের তরুণ সমাজ তাদের ভোটার অধিকার ফিরিয়ে নিতে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করেই রাজপথ ছাড়বে ।
বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ ও চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক বলেন, মহাবিপর্যয়ে পয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সঙ্কট কেটে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রায় সবকয়টি সূচকই আরো দুর্বল ও প্রকট হয়ে উঠেছে। অসহনীয় মূল্যস্ফীতি, নজিরবিহীন ডলার সঙ্কট, ডলারের বিনিময়ে টাকার অভূতপূর্ব অবমূল্যায়ন, ব্যাংকিং ও আর্থিক অব্যবস্থাপনা, অপরিণামদর্শী ভ্রান্তনীতি, অদক্ষ ও দলকানা নীতি বৈষম্য, সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থপাচার, ঋণ প্রাপ্তির অপর্যাপ্ততা, সুশাসনের অভাব, সামাজিকÍরাজনৈতিক ও অর্থনৈতিক আয় বৈষম্য এবং সর্বোপরি গণতন্ত্রহীনতা বর্তমান অর্থনৈতিক নৈরাজ্যের মূল কারণ। পরিস্থিতি সামাল দিতে সরকার কঠিন শর্তে আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে। বলতে গেলে সরকার এখন ব্যাংক থেকে ধার করে এবং আইএমএফের ঋণের ওপর ভর করেই চলছে।


বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ,চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ব্যারিষ্টার মীর হেলাল বলেন, বলেছেন, সরকার দেশের গণতান্ত্রকি ব্যবস্থাকে হত্যা করে দেশবাসীকে উন্নয়নের কথা বলছে। মূলত তারা উন্নয়নের নামে দুর্নীতি লুটপাটে ব্যস্ত। আওয়ামী লীগ সরকার যারা জোর করে ১৪ বছর ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত সুচিন্তিতভাবে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজকে মানুষের ভোটাধিকার অধিকার নাই। ২০১৪ , ২০১৮ সালে দেশের মানুষ ভোট দিতে পারিনি। আগামী নির্বাচন নিয়ে সরকার আবার নতুন খেলা শুরু করেছে। আওয়ামীগ শুধু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেনি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। সরকার বিদ্যুৎ নিয়ে যে ঢাকঢোল পিটিয়েছে, যে টাকা খরচ করেছে এখন সেটা কোথায়? আজ সারাদেশ অন্ধকারে নিমজ্জিত। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছেনা।বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনা করছে।
চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর পরিচালনায় অনুস্টানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী,কর্ণেল আজিম উল্লাহ বাহার,অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী,শাহেদুল ইসলাম চৌধুরী,অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি,জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদল এর সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন,মৎস্যজীবী দলের সদস্য সচিব শফিউল আলম চৌধুরী , ছাত্রদলের সাধারণ সম্পাদক, মনিরুল আলম জনি,ফজল বারেক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আকবর,রফিকুল ইসলাম হামিদি,তসরিমা, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশরাফউল্লাহ, সহ-সভাপতি মির্জা মেশকাত হোসেন চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন , সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,মিরসরাই ,উপজেলা সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহ, ফটিকছড়ি উপজেলার আহবায়ক আমির রায়হান চৌধুরী,নুরুল আমিন, প্রমুখ নেতৃবৃন্দ ।
দুপুরে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক বেলাল আহম্মদ,প্রধান বক্তা ছিলেন চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ব্যারিষ্টার মীর হেলাল , শতাধিক শিশু কিশোরদের পদচারনায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।