খুঁজুন
, ,

ভোটার অধিকার রক্ষার সংগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের উচ্ছ্বাস সারাদেশে ছড়িয়ে পড়ুক -=ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 13 June, 2023, 11:39 am
ভোটার অধিকার রক্ষার সংগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের উচ্ছ্বাস সারাদেশে ছড়িয়ে পড়ুক -=ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন ,আগামীকাল ১৪ই জুন ”দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” চট্টগ্রামের আউটার স্টেডিয়াম লাখো তরুণ্যের সমাবেশে পরিণত হবে। আগামীকালের ভোটার অধিকার রক্ষার সংগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে জনসমুদ্রের পরিণত হবে। বিগত ১৪ বছর মানুষ ভোট দিতে পারে নাই।তরুণ প্রজন্ম ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ১৮ বছরের তরুণ ১৪ বছর পর এসে যখন তার বয়স ৩২ বছর হয় তখনো সে ভোট কি জিনিস তা জানেনা। কারণ সে ভোটার হওয়ার পর থেকে কোনদিন ভোট দিতে পারে নাই। ভোট সেন্টারে যেতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে।সরকারদলীয় লোকজন ও সরকারি প্রশাসন একযোগ একদলীয় ভাবে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ব্যালটে সীল মেরেছে।এই একদলীয় বাকশালী সরকার এদেশের মানুষের ভোটার অধিকার সম্পন্ন ভাবে হরণ করেছে।

তিনি আজ ১৩ জুন (মঙ্গলবার) দুপুরে আগামীকাল ১৪ জুন চট্টগ্রাম মহানগরে তারুণ্যের সমাবেশ উপলক্ষে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচারণা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা শাহাদাত হোসেন আরো বলেন, এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ ভোটকে মিউজিয়ামের তুলে রেখেছে। দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। মহান স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র,সাম্য,মানবিক ও মৌলিক অধিকার আজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এ সরকার। আওয়ামী লীগ একদলীয় সরকার কায়েম করে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি । এই সরকারকে পদত্যাগ করতে হবে।দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে।অন্যতায় এদেশের তরুণ সমাজ তাদের ভোটার অধিকার ফিরিয়ে নিতে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করেই রাজপথ ছাড়বে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের গণতন্ত্র, তরুণ প্রজন্মের ভোটাধিকার রক্ষার সংগ্রামে আজ সমগ্র তরুণসমাজ ঐক্যবদ্ধ হয়েছে। তরুণরা রাজপথে নেমে এসেছে। অতীতের যে কোন আন্দোলন সংগ্রামে তরুণরাই নেতৃত্ব দিয়েছে।আগামী দিনে এই স্বৈরাচার সরকার পতন আন্দোলনে তরুণরাই রাজপথে নেতৃত্ব দিবে।
আগামীকাল ১৪ই জুন তারুণ্যের সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী আসু, হাজী মোহাম্মদ তৈয়ব, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর, থানা বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত এম.আই চৌধুরী মামুন, মোঃ আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, মোঃ সেকান্দর, আবদুল্লাহ আল সগীর,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী ইমরান উদ্দিন,বিএনপি নেতা নাজিমুল হক নাজ, আলী আজগর, হাজী মোহাম্মদ ইউনুছ,এ.টি.এম ফরিদ, মোঃ কামরুল ইসলাম, সাইফুল ইসলাম নীরব, ফোরকান উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, গুলজার হোসেন লেদু, মোহাম্মদ ইয়াকুব,মাইনুদ্দিন পারভেজ, ইয়াকুব খান বাবু,মোহাম্মদ কালু,আবুল কালাম আবু,থানা যুবদল নেতা মোহাম্মদ মুসা,মোহাম্মদ নুরুদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ দুলাল,মোহাম্মদ শামীম,ছাত্রদল নেতা জাহাঙ্গীর সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।