খুঁজুন
, ,

Your_Lover

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 June, 2023, 1:53 am
Your_Lover

ঘুমের মধ্যে বুজতে পারছি আমার কপালে কেউ চুমু দিচ্ছে।চোখের উপর আলো পরছে। চোখ মেলে ভূত দেখার মতো অবস্থা হলো,

-আমি আয়ান, কুল বেবি। চিৎকার দিয়ে আমার বারোটা বাজিয়ে দিয়ো না
– তু-তু-তুমি, এতো রাতে আমার বেডরুমে কি করছো?কি ভাবে আসছো?
-সে অনেক কষ্ট করে আসছি।
-কেনো? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে?
-কেউ দেখবে না। সব ব্যাবস্থা করে এসেছি।
-তুমি এক্ষুনি বের হও
-হ্যাঁ বের হবো তবে, তোমাকে নিয়ে যাবো।
-আমি কোথাও যাবো না।
-যাবে না মানে কি, তোমাকে যেতেই হবে।
-কেউ যদি দেখে,,,,,,
-চুপ!!!!!! আমার সাথে এসো।

বেলকনিতে মই দিয়ে রেখেছে নিচে নামতে সুবিধা হলো সাথে ওর ৩টা ফ্রেন্ড ছিলো। বাইকে ওঠার সাথে সাথে ফুল স্পিড বাইক স্টার্ট দিলো মনে হলো হাওয়ায় ভাসছি। কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে আসলাম। কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম,
-এটা কার বাড়ি? আর আমাকে এখানে কেনো নিয়ে আসছো?
-ভূতের বাড়ি। তোমাকে রেখে যাবো
-প্লিজ না না না। আমি এখানে থাকবো না
– থাকবো না বললেই তো হবে না।
-আমি চিৎকার করবো কিন্তু
-করো। তোমার চিৎকার কেউ শুনবে না

আমাকে কিছু একটা করতে হবে। যে ভাবে হোক এখান থেকে বের হবো। তবে কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ দৌড় দিয়ে পালিয়ে যাবো। রেডি ওয়ান, টু,থ্রি দৌড়। কি হলো আমি দৌড় দিতে পারছি না কেনো?
-কি পালিয়ে যাবে, তা হবে না। আমি জানতাম তুমি পালিয়ে যেতে চাইবে তাই বাইক থেকে নেমে তোমার হাত ধরে রাখছি। তুমি খেয়াল করো নি।
-কুত্তা, গন্ডার, বান্দর তোরে ভূতে ধরবে। তোর ঘাড় মটকাবে (মনে মনে বলতে আছি)
-আমার ঘাড় মটকাবে না।
-জোড়ে তো বলি নাই তাহলে শুনলে কিভাবে? (এই যাহ্ আমি মনে মনে এগুলো বলছি তা শিকার করে ফেললাম ধুর ভূতের ভয় সব বুদ্ধি শেষ)
-ভূতের সাথে প্রতিদিন দেখা করি তাই জানি কিভাবে মানুষের মনের কথা জানা যায় বুঝলে ম্যাডাম।
-আচ্ছা ভূতটা কি ছেলে নাকি মেয়ে?
-গেলে দেখতে পাবে। আর একটা কথাও বলবে না।

কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলাম। চারদিকটা অন্ধকার আমার খুব ভয় লাগছে। আল্লাহ আমাকে বাঁচাও।
-লাইট অন করো, আমার খুব ভয় লাগছে।
–
-কি হলো কথা বলো না কেনো?
–
-আয়ান আয়য়য়য়ান আয়য়য়য়ান। কোথায় তুমি? প্লিজ আমার কাছে আসো।
–
-এই ভূতের বাড়িতে যদি আমি মরে যাই সত্যি তোর ঘাড় মটকাবো। ঔ আয়ানের বাচ্চা আমার সামনে আয়। তোর ভালো হবে না। একা একা কথা বলতে বলতে মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরলো। আমাকে ভূতে ধরে ফেললো,
-প্লিজ আমাকে ছেড়ে দেন।

লাইট অন হলো। আমি আয়ানকে জড়িয়ে ধরে আছি,

-হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই সুইটহার্ট।

আয়ানে ফ্রেন্ড নিলয় বলে উঠলো,
-আমরা যে এখানে সেটা ভুলে যাস না।
-এবার ওদের একা ছেড়ে দে,চল আমরা বাড়ির বাগানে গিয়ে বসি। (সানভি)
নিলয়, রাফসান, সানভি চলে গেলো।

-ভয় দেখানোর জন্য সরি।
-আমাকে এতোক্ষণ ভয় দেখিয়ে এখন আসছো। নি কুছি করি তোর ভ্যালেন্টাইন।
-তোমার হাতে ফোন ছিলো, ফ্ল্যাস লাইট অন করতো পারো নি। আমি এতোকিছু করলাম তুমি উপভোগ করবে বলে তা না মাথা মোটার মতো চিল্লাপাল্লা করছে।
-আমি কি জানি তুমি এতো এতো সুন্দর সারপ্রাইজ দিবে।
চারদিকে গোলাপ ফুল আর ফুল সাথে একটা কেকও আছে।
-কোথায় শুনছো সারপ্রাইজ জানিয়ে দেয়।
-তাই বলে আমাকে ভয় দেখাবে?
-মাঝে মাঝে ভয় দেখানো ভালো নয়তো বুঝবো কিভাবে আমাকে হারানোর ভয় তুমি পাও কি না।
-তুমি আমার জন্য আছো, সারা জীবন এভাবে থাকবে। আর হারানোর ভয় কেনো পাবো, বিশ্বাস আছে তো।
-পাকা বুড়ি হয়ে গেছো। কে বলবে একটু আগে বাচ্চাদের মতো করছো।
-ইসসস্ কি লজ্জা।
-ওরে আমার লজ্জাবতী বউ।
-হুম
আয়ান ইভার হাতের একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিলো।
-শুনো এই রিংটা কখনও হাত থেকে খুলবে না, আমাকে যদি ভোলার চেষ্টাও করো তাহলে এটা তোমাকে ভুলতে দিবে না সব সময় আমাকে মনে করিয়ে দিবে।
-এতো দামি গিফট আমি নিতে পারবো না, যদি হারিয়ে যায়।
– হারিয়ে গেলে যাবে শুধু তুমি হারিয়ে না গেলে হবে।
– কিন্তু আমি তোমাকে আজকের দিনে কোনো গিফট দিতে পারলাম না।
-আমার এতো সুন্দর গাল তোমার কাছে আছে আর তুমি বলো গিফট দিতে পারলে না। উম্মাহ্ দিয়ে দেও গিফট হয়ে যাবে।
-না অন্য কিছু দিবো
-আরো বেশি কিছু আগে বলবে তো আমি রেডি আছি।
-নির্লজ্জ, অসভ্য।
-শুধু তোমার কাছে, আমার গিফট আমাকে দিয়ে দেও।
-উম্মাহ্
-আর একটা হবে নাকি
-মোটেও না।
-কিপটে
-বিয়ের পর কিপ্টেমি করবো না।
-চলো বিয়ে করে ফেলি।
-বিয়ে করার সময় আসে নি।
-তাও ঠিক ।
-আচ্ছা এটা কি সত্যি কোনো ভূতের বাড়ি?
-আরে না পাগলী, এটা আমাদের বাড়ি তবে এখানে কেউ থাকে না।
-ওহ্ আমি সত্যি ভাবছি আমাকে ভূতের কাছে রেখে যাবে।
-হাহাহাহা, তোমার ভাবনা সত্যি করলে কেমন হয়?
-খুব খারাপ, আমি কেঁদে দিবো কিন্তু
-আচ্ছা মজা করছি।
-আমাকে বাসায় পৌঁছে দেও।
-এতো তাড়াহুড়ো কিসের? কেক কাটা হয় নি, বিরিয়ানি খাওয়া হয় নি। এসব খাওয়া কমপ্লিট করো তারপর বাসায় দিয়ে আসবো।
-আমার ক্ষুধা নেই , তুমি খাও
-আমি তো খাবোই । আর তোমাকেও খেতে হবে।
-হুহ
-আমাকে খাইয়ে দেও।
-হুম,

আমি আয়ানকে খাইয়ে দিয়েছি আর আয়ান আমাকে খাইয়ে দিয়েছে। আয়ানকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই মানুষটা কি করে এতো ভালোবাসতে পারে। কিন্তু মাঝে মাঝে একদম ভিলেনের মতো করে।
-কি ম্যাডাম কোথায় হারিয়ে গেলে?
-তোমার ভালোবাসার জগতে।
-সেটা আবার কোথায়?
আয়ানকে জড়িয়ে ধরে ওর বুকের হৃৎস্পন্দন শুনে বললাম,
-তোমার এখানে,
-তাই বুঝি।
-হুম তাই, সারা জীবন আমাকে আগলে রেখো।
-যদি না রাখি?
-না রেখে যাবে কই হ্যাঁ। আমি একটা ভূতের বাড়ি খুঁজে সেখানে গিয়ে ভূতের সাথে কথা বলে ভূত হয়ে তোমার ঘাড় মাটকাবো হুহ।
-হাহাহা, তোমার ভূত হতে হবে না। তুমি আমার রানী হয়ে থাকবে।
-হ্যাঁ
-এখন চলো বাড়ি যাওয়া যাক
-হুম

চলবে,

Your_Lover
লেখা_ইভানা
পার্ট_১

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।