খুঁজুন
, ,

ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে: নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 7 June, 2023, 11:31 am
ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে: নাছির

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে আমরাই শুধু নই, সমগ্র বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে।
এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এজন্য আমাদেরকে এখন কাজ শুরু করে দিতে হবে।

বুধবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের জন্ম থেকেই ষড়যন্ত্র চলছে জানিয়ে আ জ ম নাছির বলেন, এই ষড়যন্ত্রগুলো সাময়িক সফল হলেও কখনো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। জনগণের জন্য এপর্যন্ত যা কিছু অর্জন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগের মাধ্যমে অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর ধারাবাহিক ক্ষমতায় থেকে জনগণকে যা দেবার তার সবকিছুই দিয়েছেন। আওয়ামী লীগ সরকার দেশের তিন কোটি উপকারভোগী পরিবারকে নানাভাবে প্রণোদনা দিয়েছেন এবং সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করেছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরনিন্দা ও পরচর্চা বাদ দিয়ে আত্মসমালোচনা করুন এবং নিজের আয়নায় নিজের মুখ দেখুন। থানা, ওয়ার্ড এবং মহানগর পর্যায়ে যিনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের আওতাধীন তিনটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক সংসদীয় আসনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য বিগত ১৪ বছর এই এলাকাগুলোতে প্রধানমন্ত্রী যেসকল উন্নয়ন ও সহায়তা দিয়েছেন তার একটি পূর্ণাঙ্গ চিত্র এবং পরিসংখ্যান সংগ্রহ করে তা পুস্তিকা বা প্রচারপত্র আকারে বের করে প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে।

সভাপতি বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বাঙালির অধিকার আদায়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নের বুনিয়াদ হলো ১৯৬৬ সালে তাঁর ঐতিহাসিক ৬ দফা ঘোষণা। ৬ দফাকে ১ দফায় পরিণত করে বঙ্গবন্ধুর ডাকে বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বঙ্গববন্ধুর ইচ্ছে ছিল এই দেশকে সোনার বাংলায় পরিণত করা। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি এবং পাকিস্তানী প্রেতাত্মারা আর্ন্তজাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর আরাধ্যের সোনার বাংলাকে আবারো পাকিস্তান বানানোর প্রক্রিয়া শুরু করে। আমাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা থাকবে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্রকে উচ্চ আসনে পৌঁছে দেওয়ার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, সাহাব উদ্দীন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সামশুল আলম, সাইফুল আলম বাবু, কাজী হুমায়ুন আলম মুন্না প্রমুখ।

সভার শুরুতে ডা. মো.আফছারুল আমীন এমপি, আব্দুল আহাদ ও অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ঐতিহাসিক ৬ দফা দিবসে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।