খুঁজুন
, ,

কর্মী নিতে লটারি ছেড়েছে দ. কোরিয়া, আবেদন করবেন যেভাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 2 June, 2023, 1:34 pm
কর্মী নিতে লটারি ছেড়েছে দ. কোরিয়া, আবেদন করবেন যেভাবে

ইপিএসের আওতায় ই-৯ ভিসায় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে দক্ষিণ কোরিয়া। দেশটির শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য লটারির তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ জুন বেলা ১১টায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিবাসী সম্মেলন হলে এ অনুষ্ঠিত হবে। লটারিতে অংশ নিতে আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। গত বৃহস্পতিবার বোয়েসেল থেকে এ তথ্য জানানো হয়।
advertisement

নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট boesl.gov.bd ও eps.go.kr অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কোরিয়ায় যেতে আগ্রহীদের এই নিয়োগে আবেদনের জন্য যে যোগ্যতা থাকতে হবে তা হলো:

শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান।
পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
এসএসসি/সমমান সনদ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের মিল থাকতে হবে।
বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর হতে হবে।
E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করতে সমস্যা নেই তারা আবেদন করতে পারবেন।
যাদের কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা রয়েছে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন।
কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।
মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি।
যারা দক্ষিণ কোরিয়ায় কখনো অবৈধভাবে অবস্থান করেনি।
যাদের ওপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই।
যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছর বেশি থাকেনি।

নিবন্ধন সংক্রান্ত তথ্য:

অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন বিকেল ৪টা পর্যন্ত।
অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০ হাজারের বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
লটারি: আগামী ১১ জুন বেলা ১১টায় বোয়েসেলের অভিবাসী সম্মেলন হলে অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বরে প্রবাসী কল্যাণ ভবনের নির্ধারিত ইউবিটি হলে অনুষ্ঠিত হবে।

গত বছরের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পান, যা গত কয়েক বছরের তুলনায় রেকর্ড। চলতি বছর দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত লি জাং কিউন। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মী ও কৃষি ভিসায় মৌসুমি শ্রমিক পাঠানোর সুযোগও থাকছে।

বর্তমানে নতুন করে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে ই-সেভেন ভিসায় প্রচুর বাংলাদেশি যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে‌। ফলে সেদেশে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশিদের।

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার। তবে ধারণা করা হচ্ছে, মে মাসের শেষ সপ্তাহে লটারি সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে।

আগ্রহীরা যাবতীয় তথ্য বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে হোমপেজে ক্লিক করলে সব তথ্য পাবেন। ফেসবুক পেজেও এই তথ্য পাওয়া যাবে। লটারি সার্কুলারে আবেদন করার জন্য যাদের কম্পিউটার নেই তারা নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া যেকোনো কম্পিউটারের দোকান থেকে নির্ভুলভাবে আবেদন করা যাবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।