খুঁজুন
, ,

সন্দ্বীপে উপ নির্বাচনে নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশন বিজয়ী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 May, 2023, 2:37 pm
সন্দ্বীপে উপ নির্বাচনে নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশন বিজয়ী

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশন।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাইন উদ্দিন মিশন নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৪২ ভোট, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৭৩ ভোট।

নৌকা ১১ হাজার ৮৬৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। উপজেলার মোট ভোটারের মধ্যে ১৯ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫৭২টি বুথে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করেন। অবাধ, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা।

বিকেলে সোয়া চারটার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্দ্বীপ উপজেলায় পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আমাদের ৮৬টি কেন্দ্রতে এক মুহূর্তের জন্য ভোট বন্ধ করতে হয়নি।

এই উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা মধ্যে মোট ভোটার হলো মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মহিলা।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও মূল লড়াই হয় আওয়ামী লীগের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন এবং স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মধ্যে।

এর আগে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ (মশাল) ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল (দোয়াত কলম) আনারস প্রতীককের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছেন। দিনভর কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সন্দ্বীপে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বুধবার (২৪ মে) রাতে তল্লাশি করা হয়।

একই সঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে এবং কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনে ৭৯৭ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া মোতায়েন করা হয় ৬ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন কোস্টগার্ড।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি.এ এর মৃত্যুতে পদটি শূন্য হয়।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।