খুঁজুন
, ,

ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা

যে কোন উপায়ে বিএনপি ক্ষমতায় এলে বাংদেশ শ্মশানে পরিনত হবে-আ.জ.ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 December, 2023, 11:19 am
যে কোন উপায়ে বিএনপি ক্ষমতায় এলে বাংদেশ শ্মশানে পরিনত হবে-আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সরকার পতনের অযৌক্তিক ১দফা আন্দোলনের নামে বিএনপি দফায় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা যে কোন উপায়ে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে উন্মাদ হয়ে গেছে। জ্বালাও পোড়াও করে এবং মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে বিএনপি এর আগেও একাধিকবার ক্ষমতায় যেতে চেয়েছে কিন্তু কোনভাবেই তারা সফল হয়নি এবং এবারও তারা শতভাগ ব্যর্থ হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে দামপাড়ায় ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬, ৪২, ৪৪ নং ওয়ার্ড, থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনী ট্রেনে উঠতে হবে। কিন্তু তারা ঠুনকো অজুহাতে নির্বাচনী ট্রেনে উঠেনি। তাই নির্বাচন নিয়ে কোন কথা বলার অধিকার বিএনপির নেই। বিএনপির শীর্ষ নেতারা দন্ডপ্রাপ্ত আসামী হয়ে অনেকেই কারাগারে এবং গ্রেফতারের ভয়ে কেউ কেউ বিদেশে পলাতক রয়েছেন। তাই তারা যদি ক্ষমতায় যেতে চায় তাদের সরকার প্রধান হবার মত যোগ্য আর কেউ নেই। তাই তারা নির্বাচনে যেতে চায় না। জামায়াত তো একটি অনিবন্ধিত দল। তাদের নির্বাচনে আসার প্রশ্নই উঠে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বিএনপি-জামায়াত যতবারই ক্ষমতায় গেছে তা পেছন দরজা দিয়ে বা সূক্ষ্ম নির্বাচনী কারচুপির মাধ্যমে। বিএনপি কোনভাবেই একটি রাজনৈদিক দল নয়।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কৌশলে ক্ষমতা দখল করে বিএনপি নামক যে দলটি গঠন করেছে সেটা উচ্ছিষ্টের দল। এদের একমাত্র উদ্দেশ্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা। জিয়া পুত্র তারেক রহমান হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে আছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছেন।

এই কুসন্তানরা ক্ষমতায় এলে সমগ্রদেশ শ্মশানে পরিনত হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমাল আল মাহমুদ এম.পি, সাবেক মহানগর যুবলীগ আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এম.পি, চন্দন ধর, হাজী মোহাম্মদ হোসেন, আহমেদুর রহমান সিদ্দিকী, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতিয়ার উদ্দিন খান, কামরুল হাসান বুলু, ডা. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফয়েজ আহমদ, মোহাম্মদ হোসেন হিরন, আবু তাহের, মোমিনুল হক, অধ্যাপক আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমান, সিদ্দিক আহমদ, নুরুল আমিন, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আবুল কাশেম, খয়রাতি মিয়া চৌধুরী, আব্দুল্লাহ আল ইব্রাহিম, অধ্যাপক ইসমাইল হোসেন, শেখ সরওয়াদী, আসলাম হোসেন, কায়সার মালিক, দিদারুল আলম মাসুম, সিরাজুল ইসলাম, দিলদার খান দিলু, এরশাদ উল্লাহ, নাজিমুল ইসলাম মজুমদার, সৈয়দ আমিনুল হক, মোহাম্মদ রেদোয়ান, লুৎফুল হক খুশি, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইলিয়াস, মোরশেদুল আলম, নাজমুল হক ডিউক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, জেসমিন পারভিন জেসি প্রমুখ। এছাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কগণ উস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।