খুঁজুন
, ,

চট্টগ্রামে অবরোধে একুশ স্পটে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ২০ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 6 December, 2023, 11:43 am
চট্টগ্রামে অবরোধে একুশ স্পটে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ২০ জন গ্রেফতার
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথম দিন বুধবার (৬ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।বুধবার সকালে নগরীর মুরাদপুর মোড়, ষোলশহর দুই নাম্বার গেইট থেকে প্রবর্তক ও রাহাত্তার পুল ফুলকলি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।
অবরোধকে কেন্দ্র করে গত দুই দিনে চট্টগ্রামে বিএনপির আরো ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া গত সোমবার রাতে আকবর শাহ ও ডবলমুরিং থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে। নতুন এই ২ মামলা সহ মহানগরে মোট ২৫ টি মামলা ও বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত গ্রেফতার ৫৩৪ জন। দক্ষিণ জেলায় বুধবার পর্যন্ত পর্যন্ত মামলা ১৮ টি ও গ্রেফতার ৩৬৫ জন। উত্তর জেলায় বুধবার পর্যন্ত মামলা ১৯ টি ও গ্রেফতার ৩৫৫ জন।
গত দুই দিনে গ্রেফতারকৃতদের মধ্যে উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আমির আহম্মদ খাঁনকে মঙ্গলবার রাতে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুলকে মঙ্গলবার দুপুরে ষোলশহর ২ নং গেইট এলাকা থেকে পাঁচলাইশ থানা, খুলশী থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. শাহজাহান ও আনোয়ার হোসেন আনুকে খুলশী থানা, চান্দগাঁও থানা যুবদল নেতা মো. ইব্রাহিম, মো. আরিফ, মোহরা ওয়ার্ড যুবদল নেতা মো. ইলিয়াছ, চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা মো. নেজাম ও মো. হান্নানকে চাঁন্দগাও থানা, বাগমনিরাম ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলাম শফি ও মো. নাদিমকে চকবাজার থানা, পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মো. মোমিনকে পাহাড়তলী থানা, ছাত্রদল নেতা ইসমাইল কায়সার, কাজী রায়হান, মো. লিটন, ওসমান গনি, মো. শাহীন, হৃদয় আহমেদ, মো. মনির ও নাজির শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে অবরোধের সমর্থনে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও নকিব উদ্দীন ভূইয়ার নেতৃত্বে অসকার দিঘির পাড় এলাকায় কোতোয়ালি থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জি. বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর ও কাজী মো. সালাউদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সি. সহ সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে ইছহাক ডিপোর সামনে বন্দর থানা বিএনপির বিক্ষোভ মিছিল, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া এলাকায় বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আনোয়ারা পিএবি সড়কে আনোয়ারা উপজেলা বিএনপির মিছিল, বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরূপ বড়ুয়া, নগর যুবদলের জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, জাহাঙ্গীর আলম বাবু ও থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে বায়েজিদ থানা যুবদলের মিছিল, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের নেতৃত্বে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও দপ্তর সম্পাদক আবু বক্কর রাজুর নেতৃত্বে মুরাদপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ,
বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মজুমদার ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে খাতুনগঞ্জ ও কোরবানিগঞ্জ এলাকায় শ্রমিকদলের মিছিল, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে প্রবর্তক মোড় থেকে ষোলশহর ২ নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় বসে সড়ক অবরোধ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে রাত্তারপুল ফুলকলি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন প্রধান সড়কে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল, চান্দগাঁও আরাকান সড়কের পেট্রোল পাম্প এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল ও সড়ক অবরোধ, মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে চৌমুহনী নাজিরপুল এলাকায় বিক্ষোভ মিছিল, যুবদল নেতা নাসির উদ্দিন পিন্টু, মো. সুজন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল আলম ও মাঈনউদ্দিনের নেতৃত্বে কদমতলী ও টাইগার পাস এলাকায় বিক্ষোভ মিছিল, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরীর নেতৃত্বে বাঁশখালী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল, বটতলী এলাকায় জালালাবাদ ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল,
এছাড়া আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে মোহছেন আউলিয়া সড়কে আনোয়ারা উপজেলা বিএনপির মিছিল, পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুূদ ও হামিদুর রহমান পিয়ারুর নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার সড়কে বিএনপির মিছিল, পটিয়া শান্তির হাটে পটিয়া উপজেলা বিএনপি নেতা গাজী রেজাউল করিম, আবুল বশর ও জাফর আহমদের নেতৃত্বে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির মিছিল, মঙ্গলবার রাতে পটিয়া উপজেলা বিএনপির উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।