খুঁজুন
, ,

স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের সমর্থনে প্রকাশ্যে আ.লীগ নেতারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 28 November, 2023, 11:38 am
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের সমর্থনে প্রকাশ্যে আ.লীগ নেতারা

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ লতিফকে ভোট যুদ্ধে পরাজিত করতে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে একাট্টা হয়েছেন মহানগর ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সংসদীয় এই আসনের প্রায় প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সুমনকে প্রকাশ্য সমর্থন জানাতে একইমঞ্চে সমবেত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে চমক দেখিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঞ্চে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত একাধিক ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতি জানান দিচ্ছে নগর আওয়ামী লীগের মহিউদ্দিন ও নাছির উভয় বলয়ের সমর্থন জিয়াউল হক সুমনের পক্ষেই।

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ লতিফকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

মতবিনিময় সভায় সংসদীয় আসনটির বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সংসদ এমএ লতিফের ওপর ক্ষোভ প্রকাশ করে মতবিনিময় সভায় বলেন, আমরা ১১ আসনে ১০টি ওয়ার্ডের আওয়ামীলীগ পরিবার আজ জিয়াউল হক সুমনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এমএ লতিফের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হবো।

সভায় এমএ লতিফের বিরুদ্ধে জামায়াত-বিএনপির সাথে যোগসাজশের অভিযোগ তুলে ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের ১০টি ওয়ার্ডে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে ফেলা হয়েছে। সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাংসদ লতিফের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় মঞ্চে উঠে সাবেক নগর যুবলীগ নেতা ও বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন জানান চট্টগ্রাম-১১ আসনের অন্তর্গত প্রায় সবকটি ওয়ার্ডের বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ।

তারা হলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী সফর আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈুম উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ সমশের, সদস্য কামরুল হাসান ভুলু, সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, ইপিজেড থানা আ.লীগের সাবেক আহ্বায়ক হাজী হারুনর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরুজা কামাল, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল কাদের, মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়কসম্পাদক শারমিন সুলতানা ফারুক, ইপিজেড থানা আ.লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আফজাল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম ও ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী।

এছাড়া সাবেক কাউন্সিলর হাজী মো. আসলাম, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, কাউন্সিলর আবদুল মান্নান, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. এসকান্দার, কাউন্সিলর মো. মোশের্দ, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী, আ.লীগ নেতা নুরুল নবী লিটন, আলী বক্স, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, আ.লীগ নেতা নজরুল ইসলাম বাহদুর, সেলিম রেজা আজিজ মোল্লা, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজসহ নেতৃবৃন্দ সুমনকে সমর্থন জানান।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।