খুঁজুন
, ,

শুধু আওয়ামী লীগ নয় আগামী নির্বাচন জাতির জন্য বড় চ্যালেঞ্জ-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 15 October, 2023, 1:32 pm
শুধু আওয়ামী লীগ নয় আগামী নির্বাচন জাতির জন্য বড় চ্যালেঞ্জ-আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসা ইস্যু করে বিএনপি মাঠ গরম করতে চায়। খালেদার বিরুদ্ধে দুর্নীতি ও এতিমদের অর্থ আত্মসাতের মামলাটি আওয়ামী লীগ করেনি, করেছে ওয়ান-ইলেভেনের সরকার। ঐ মামলায় দোষী সাবস্থ হয়ে তিনি দন্ড ভোগ করছেন সেই দন্ড বাতিলের ক্ষমতাও বতর্মান সরকারের নেই। তাই তঁাঁকে আগে তাঁর কৃতকর্মের জন্য রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তাঁর মুক্তির বিষয়টি ভাবা যেতে পারে। আজ রোববার বিকেলে দারুল ফজল মার্কেটস্থ বনফুল সম্মুখ চত্বরে ১৪, ১৫, ২০, ২১, ২২, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন অবশ্যই হবে এবং তা শেখ হাসিনার অধীনেই হবে। এখানে বাতিল ও মৃত তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে কোন লাভ নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই নির্বাচন শুধুমাত্র আওয়ামী পরিবারের জন্য নয়, বাঙালি জাতিসত্তার জন্য বড় ও শক্ত চ্যালেঞ্জ। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করবে এই দেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে কি না। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হবে কি না নাকি আবার পাকিস্তানী ভাবধারায় দেশ ও রাষ্ট্র পরিচালিত হবে। কেননা আমরা দেখতে পারছি একাত্তরের পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক মুরুব্বী সা¤্রাজ্যবাদী অপশক্তি একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রকাশ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তিনি বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি হিসেবে অভিহিত করে বলেন, যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা দেন সেই শাহ আজিজ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন এবং যুদ্ধাপরাধী গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। তিনি জিয়াকে বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব হিসেবে অভিযুক্ত করে বলেন, যদি তিনি হন তাহলে বঙ্গবন্ধুর খুনীদের আড়াল করেন কীভাবে এবং তাদের দায় মুক্তির জন্য সংসদে বিল পাশ করেন কীভাবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করেছেন। মানুষ এখন ক্ষুধা মুক্ত আগে এদেশের হাড্ডিসার মানুষের ছবি দেখিয়ে এনজিওগুলো বিদেশে টাকা ভিক্ষা করে আনতো। ঐ টাকার ৮০শতাংশ নিজেরা পকেটে পুরে ২০ শতাংশ দিয়ে ড. ইউনুছের মত সুদের ব্যবসা করতো। এই ইউনুছের সাথে গলা মিলিয়ে বিএনপি মীর্জা ফখরুল এখন সরকার পতন চান। মীর্জা ফখরুল এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতেন। তিনি মুক্তিযুদ্ধ করেননি। তার পিতা মির্জা গোলাম হাফিজ একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলো। তাই মির্জা ফখরুল শতভাগ বাংলাদেশ বিরোধী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের আলহাজ্ব বদিউল আলম, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফিরোজ আহমদ, আলহাজ্ব শাহাবউদ্দীন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের রুহুল আমিন তপন, জাহাঙ্গীর আলম, মুজিবুল হক পেয়ারু, লায়ন আশীষ ভট্টাচার্য্য। সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, মোহাম্মদ হোসেন, মানস রক্ষিত, আবু তাহের, নির্বাহী সদস্য আবুল মনসুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব ছিদ্দিক আহমদ, দিদারুল আলম মাছুম, আবদুল আজিম, সাইফুল আলম বাবু, স্বপন কুমার মজুমদার, ফারুক আহমদ, আবু তৈয়ব সিদ্দিকী, সলিমুল্লাহ বাচ্চু, ফয়জুল্লাহ বাহাদুর, মিথুন বড়–য়া, মোঃ ইব্রাহিম, আবছার উদ্দিন চৌধুরী, ফজলে আজিজ বাবুল, আসফাক আহমেদ, আনিসুর রহমান ইমন প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।