খুঁজুন
, ,

সমকালীন সময়ে রাষ্ট্রের প্রতিরক্ষা একমাত্র আওয়ামী লীগ-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 12 October, 2023, 1:53 pm
সমকালীন সময়ে রাষ্ট্রের প্রতিরক্ষা একমাত্র আওয়ামী লীগ-আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা সহ্যের সীমার মধ্যে থেকেই রাজপথ দখল করে আছি। তার মানে এই নয় রাজপথে বিরোধী দল আসুক। যদি তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে একসাথে মুখোমুখি হবো। আমরা গণতন্ত্র রক্ষায় কারো সাথে সংঘাতে যেতে চাই না। তবে এটাও ঠিক জালাও পোড়াও করে বিএনপি-জামাত আবার রাজপথে সাধারণ মানুষের জানমাল বিনষ্ট করবে তা আমরা হতে দিতে পারি না। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতকে রাজপথে প্রতিহত করবো। আমাদেরকে শুধু নেতা হওয়ার জন্য নয়, সংগঠনের অস্তিত্ব বজায় রাখতে নিজেদের সকল সামর্থ শক্তি উজার করে দিতে হবে।

আমি কার ছেলে বা আমার পৈতৃক পরিচয় কি তা কখনো নেতৃত্বের মাপকাঠি হতে পারে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নানান ঝড়-ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক মঞ্চে সক্রিয়। কোন প্রতিকূলতায় মাথা নত করেনি। আজ বৃহস্পতিবার বিকেলে আগ্রাবাদস্থ ডাল্লার মাঠ হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি পাড়া মহল্লায় স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচারা দিয়ে উঠার জন্য নানান ফন্দি ফিকির করছে। তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের আওতাধীন সবগুলো আসন উপহার দিতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, এক সময় বঙ্গীয় ব-দ্বীপ সম্পদে ভরপুর ছিলো। এই সম্পদ লুন্ঠন করতে ভিনদেশীরা বারবার আগ্রাসন চালিয়েছে। সুধীর্ঘকাল তারা এদেশ শাসন করেছে। এদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ বিপ্লব হলেও কোনটা সফল হয়নি।

একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও নিদের্শনায় স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যূদয় ঘটে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে পাক-মার্কিন নীলনক্সা অনুযায়ী হত্যার পর দীর্ঘ একুশ বছর বাঙালি জাতিসত্তাকে ছিন্ন বিচ্ছিন্ন করার অপচেষ্টা হয়। পুরো জাতিকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত ও স্বাধীনতা বিরোধীদের পুনঃর্বাসিত করা হয় এবং ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ঘুম পাড়িয়ে রাখা হয়। সমকালীন সময়ে রাষ্ট্রের প্রতিরক্ষা একমাত্র আওয়ামী লীগ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা টানা ১৪ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন তা অনেকের কাছে ঈর্ষনীয়, তাই নানাভাবে ষড়যন্ত্র চলছে। একুশ বছর ধরে ৭১ এর পরাজিত শক্তি বাঙালিকে জিম্মি করে রাখলেও তারা সাময়িক ইতিহাস বিক্রিত করলেও নতুন প্রজন্ম আজ সত্যিকার ইতিহাস জানতে পারছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ।

২০৩০ সালে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র বিমোচন ও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে প্রচেষ্টা চলমান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্ববাসী এককথা জানলেও আমাদের ব্যর্থতা একটাই আমরা দেশবাসীকে এই সাফল্যের বার্তা পৌঁছে দিতে পারি নি। তিনি আরো বলেন, আমাদের মূল অস্তিত্ব হলো আওয়ামী লীগ এবং আমাদের অস্তিত্ব ঠিক থাকলে দল দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল হবে। তাই সাংগঠনিক শৃংঙ্খলা ও ঐক্যের কোন বিকল্প নাই।একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা জিয়া-মোস্তাক চক্র ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করে সংবিধানকে পদদলিত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে মুছে দিতে চেয়েছে, কিন্তু সফল হয়নি। ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে পারেনি।

২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩৬ ও ৪৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন শোভা যাত্রায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, নির্বাহী সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, নজরুল ইসলাম বাহাদুর, কামরুল হাসান বুলু, হাজী রোটারিয়ান মোঃ ইলিয়াছ, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের সুলতান আহমদ, হাজী মোঃ ইলিয়াছ, আবু তাহের, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী আলী বক্স, সৈয়দ মোঃ জাকারিয়া, আব্দল্লাহ আল ইব্রাহিম, আব্দুল আজিজ মোল্লা, আবুল কাসেম, ইদ্রিস কাজেমী, মোঃ ইসকান্দর মিয়া, জাফরুল হাদয়ার সবুজ, গোলাম মোঃ জোবায়ের, সাইফুল আলম চৌধুরী, দিলদার খান দিলু, এরশাদ উল্লাহ, সিরাজুল ইসলাম, মোঃ মহসিন, নুর নবী লিটন, নাজিম উদ্দীন, কাউন্সিলর আব্দুল সবুর লিটন, নাজমুল হক ডিউক, মোঃ ইলিয়াছ প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।