খুঁজুন
, ,

রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের রোটাবর্ষের ছষ্টতম সভায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 October, 2023, 8:43 am
রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের রোটাবর্ষের ছষ্টতম সভায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

কমিউনিনিটি ও ইকোনমিক ডেভেলোপমেন্টের এই মাসে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আরো একবার দৃঢ় প্রত্যয়ে সেলাই মেশিন বিতরণের মধ্যে দিয়ে ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা ও সেক্রেটারী রোটারীয়ান মো: শামীম রেজার পরিচালনায় রেগুলার সভা সম্প্রতি অনুষ্ঠিত হলো নগরীর সি এম পি অফিসার্স ক্লাবে |

এরিস্টোক্রেটের রেগুলার সভাই অতিথি পাস্ট প্র্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন, প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ , ডিরেক্টর ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ নেওনাটোলজি (সিএমওএসএইচ) ও এডিশনাল ডেপুটি কমিশনার (জেনেরাল) রাকিব হাসান এর অংশগ্রহণ সবাইকে করেছে অনুপ্রাণিত যার জন্যে ক্লাবের প্রেসিডেন্ট অথিতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন |

পরবর্তীতে ক্লাবের সভায় সভাপতি রোটারীয়ান ফোরকান উদ্দীন ( জিএমএল চেয়ারম্যান ), রোটারীয়ান মিন্টু ইব্রাহিম ( অ্যাসিস্ট্যান্ট রোটারী পাবলিক ইমেজ কোঅর্ডিনেটর , জোন ১বি , (রোটারি ইন্টারন্যাশনাল) রেগুলার মিটিংএ অংশগ্রহনের জন্যে ধন্যবাদ গ্যাপন করেন |
সময়ের সাথে সাথে ক্লাবের বিভিন্ন অবদানের কথা তোলা ধরতে গিয়ে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর ভুমিকা অনুষিকার্য ও তাঁর সামাজিক অবদান, মানবসম্পদ উন্নয়ন , সর্বোপরি রোটারিকে সর্ব্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্যে রোটারী ইন্টারন্যাশনাল ও পোলিও ইরাডিক্যাশন এর পক্ষ থেকে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীকে বিশেষ সম্মানাই ভূষিত করা হয় যা রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের জন্য আন্তর্জাতিক সম্মাননা, তাঁর জন্য ক্লাবের সকলের পক্ষ থেকে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় । এর পাশাপাশি, নতুন মেম্বারদের আনুষ্টানিকভাবে পরিচয় পর্বের পরে পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান রোটারী এবং রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন সবার সামনে তোলে ধরেন ।

অথিতি পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল মিশন ভিশন সম্পর্কে বলতে গিয়ে রোটারীর ধারাবাহিক কর্মকাণ্ড সবার সামনে অনবদ্দভাবে তোলে ধরেন এবং রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের ভূয়শী প্রশংসা করেন ও পরবর্তীতে ক্লাবের নতুন মেম্বারদের পিন পড়িয়ে দিয়ে নতুনদের রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটে স্বাগত জানান । অপরদিকে রাকিব হাসান রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটকে স্কিল ও টেকসই মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখাই ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও রোটা বর্ষের প্রতিটি কার্য্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি বিভিন্ন প্রজেক্টের কথা বলতে গিয়ে বিশেষ করে সেলাই মেশিন প্রদান , লাইব্রেরী, স্যানিটেশন এবং ওয়াটার ফিল্টারেশন এট প্রবর্তক স্কুল এন্ড কলেজ, ক্যারিয়ার ফিয়েস্তা , ক্লাসিফিকেশন টক্ ও ক্লাবের কার্যক্রমকে তুলে ধরার জন্য রোটারীয়ান এম.শহীদুল ইসলাম ও রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন প্রতি অনুরোধ জানান। পরবর্তীতে ক্লাবের সভাপতি রোটাবর্ষের বিশেষ প্রকল্প হোম ফর হোমলেস পিপল, লাইব্রেরী, স্যানিটেশন এবং ওয়াটার ফিল্টারেশন এট প্রবর্তক স্কুল এন্ড কলেজ আগামী ডিসেম্বর মাসে শেষ করার জন্য রোটারীয়ান এম.শহীদুল ইসলাম এর প্রতি অনুরোধ জানান ।

পরবর্তীতে ক্লাসিফিকেশন টক্ নিয়ে বলতে গিয়ে রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন একজন রোটারীয়ান এর হাটি হাটি পা পা করে ওঠে আসার গল্প তোলা ধরেন যেটি ছিল এবারের রেগুলার মিটিং এর অনবদ্দ সৃষ্টি এবং ক্লাবের সভাপতি সকল মেম্বারদের ধারাবাহিকভাবে ক্লাসিফিকেশন টক্এ অংশগ্রহনের জন্যে অনুরোধ জানান ।

প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস.এম. মুহিবুর রহমান , আইপিপি রোটারীয়ান ডা: জয়নাল আবেদীন মুহুরী, সিপি রোটারীয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিপি রোটারীয়ান এডভোকেট জুবাইর হোসেন শিবলু পিপি রোটারীয়ান মোহাম্মদ মিজানুর রহমান, পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, রোটারীয়ান নাজমুল বিন আবেদীন, রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন, রোটারীয়ান এম.শহীদুল ইসলাম, রোটারীয়ান সৈয়দ জালাল আহমেদ রোম্মান, রোটারীয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরাফাত, রোটারীয়ান ডাক্তার উপল চৌধুরী, রোটারীয়ান মোহাম্মদ হাসান,রোটারেক্টরস ও অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরিশেষে, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস.এম. মুহিবুর রহমান ও ক্লাবের সভাপতি সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।