খুঁজুন
, ,

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান

দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে আজকের এ ছেলে মেয়েরা – ইউনুস গনি চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 11 September, 2023, 2:28 pm
দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে আজকের এ ছেলে মেয়েরা – ইউনুস গনি চৌধুরী

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী বলেছেন,ডিজিটেল দেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে আজকের এ ছেলে মেয়েরা । তরুণ প্রজন্ম এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে।এদের কাজে লাগাতে হবে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী ২০০৮ সালের সাধারণ নির্বাচনে নির্বাচনী অঙ্গীকারে রূপকল্প-২০২১ ঘোষণা করেছিল, যার মূল লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।আজ তা বাস্তাবায়ন হতে চলেছে তার নেতৃত্বে।

তিনি আজ ১১ সেপ্টন্বর সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রেজি নং-১০২৮/৯৮ চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে প্রধানঅতিথি ভাষনে এ কথা বলেন।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কবি সাজিদ ইকবালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রেজি নং-১০২৮/৯৮ কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার।

সংবর্ধনা অনুষ্টান পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের মহাসচিব কাজী সরোয়ার খান মন্জু।
উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান টিচার ট্রেনিং কলেজ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হামিদুল্লাহ কুতুবী, বাংলাদেশ কিন্ডারগার্ন্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাসান মুকুল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তত্ত্ব ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এইচ এম আসাদুজ্জামান রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবুল খায়ের, কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক মোশারেফ হোসেন, অনলাইন সিস্টেম অ্যানালিস্ট মো.ফজলে রাব্বি খন্দকার, বিশিষ্ট শিক্ষা নুরাগী মোঃ সালাউদ্দিন কাদের লাভলু, সংগঠনের উপদেষ্টা নারী নেত্রী মিসেস আমেনা সুলতানা, উপদেষ্টা নারী নেত্রী মিসেস যেচমা বেগম।
বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন চট্টগ্রামের সহ-সভাপতি জাকারিয়া সিরাজ ,কাজী মোঃ আবু বক্কর সিদ্দিকী চৌধুরী, টিপু কান্তি দাস, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শিক্ষা সম্পাদক মালেকা আনোয়ার মায়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, ধর্ম সম্পাদক এইচ এম মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ শফিক উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রক্সি, সহ শিক্ষা সম্পাদক এম নুরুল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ জামসেদ,নির্বাহী সদস্য কমল জ্যোতি বড়–য়া প্রমুখ।


প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এ দেশ গড়তে শিক্ষক এবং মারা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। শিক্ষকদের প্রচেষ্টার ফলে একটি শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে। দক্ষ ও প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। তাই সামনের দিনে প্রযুক্তিগত শিক্ষার ওপর আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

প্রধান বক্তা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার বলেন , শিক্ষাকে এগিয়ে নিতে কিন্ডারগার্টেন স্কুলগুলোর ভূমিকা অনেক বেশি। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন এর স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেক বেশি এগিয়ে থাকে।

সরকার যে নীতিমালা করতে যাচ্ছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সব শর্ত মানা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। স্কুলের পরিচালক এবং শিক্ষকরা সরকারের নীতিমালা পূরণ করে অবশ্যই জমা দেবেন।আমরা যা যা সম্ভব আপনাদের সহযোগিতা করে যাব। নীতিমালা আমাদের বাইরে গেলে প্রয়োজনে আমরা রাজপথে নামবো।
তিনি বলেন, চট্টগ্রামের মত ভিত্তি পরীক্ষা সারা বাংলাদেশে করেছি। আগামীতে আরও ব্যাপকভাবে বৃত্তির আয়োজন করার জন্য প্রস্তুত। এইজন্য তিনি স্কুল শিক্ষকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস বলেন, মুক্তিযুদ্ধদের স্বপ্ন ছিল এদেশে উৎপাদ মুখি শিক্ষা ব্যবস্থা চালু হবে। কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। যতদিন উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা চালু হবে না ততদিন আমরা উন্নতির লাভ করলেও পিছিয়ে থাকব অন্য দেশের তুলানায়।তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।