খুঁজুন
, ,

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শিক্ষাবৃত্তি প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 9 September, 2023, 11:38 am
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শিক্ষাবৃত্তি প্রদান

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালরের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা, উপমহাদেশের খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের প্রধান উপদেষ্ঠা, আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শোকসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর এক্সেলেন্স বুডিস্ট স্ট্যাডিজের সভাপতি প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া স্মারক বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, শিক্ষাবিদ, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা, সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের, উত্তর জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.বাসন্তী প্রভা পালিত, নাট্যজন সজল কান্তি চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক আবুল বাশার, কবি আশীষ সেন, ন্যাপ কেন্দ্রীয় নেতা মিঠুল দাশগুপ্ত, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, ছড়াকার উৎফল কান্তি বড়ুয়া, লেখক অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, শিক্ষক অজিত কুমার শীল, বিজয় শংকর চৌধুরী, মোঃ শাহজাহান, কবি সজল দাশ, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সুমন বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, কবি মনজুর আলম, কানু রাম দে, চৌধুরী জসিমুল হক, রোজী চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, মোঃ মহিউদ্দীন, রাজনীতিক স্বপন সেন, নাফিক আবদুল্লাহ, বাবুল বড়ুয়া, মনসুর আলম, নাসির হোসেন জীবন, রতন ঘোষ, শিহাব রহমান, মোঃ তিতাস, শাহিনুর আক্তার, সাফাত সানাউল্লাহ, ফয়সাল পারভেজ, পারভিন বেগম আইভি প্রমুখ। সভায় ৮ জন শিক্ষার্থী অধ্যাপক ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাধারণে অসাধারণ, বিভাসিত বিকিরণ। রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। যাঁর জীবনটা ছিল ত্যাগ ও সেবার মহিমায় ভাস্বর। অধ্যাপনা জীবনে যেমন ছড়িয়েছেন আলোর দ্যুতি তেমনিভাবে সামাজিক কাজে জ্বালিয়েছেন আলোর মশাল। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কর্মকুশল সক্রিয় প্রচেষ্টা সমাজ নেতাদের অভিনন্দনে সিক্ত। দেশপ্রেম ছিল অগাধ। বঙ্গবন্ধুর আদর্শিক পথের অন্যতম সারথী বরেণ্য এই শিক্ষাবিদ সাংগঠনিকভাবে বিশ্বদরবারে নিজেকে উপস্থাপন করেছেন যোগ্যতা ও দক্ষতার অনন্য মাপকাঠিতে। প্রধান আলোচক বলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আমার সরাসরি শিক্ষক ছিলেন তার মৃত্যুতে জাতির তার এক শ্রেষ্ঠ সন্তানকে হারাল। যিনি দেশের একজন প্রতিথযশা শিক্ষাবিদ ছিলেন। আজীবন তিনি শিক্ষার জন্য কাজ করে গেছেন৷

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।