খুঁজুন
, ,

পাহাড় অক্ষুন্ন রেখেই বার্ণ ইউনিট করবে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ,পাঁচটি সংগঠনের মানববন্ধন 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 September, 2023, 1:40 pm
পাহাড় অক্ষুন্ন রেখেই বার্ণ ইউনিট করবে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ,পাঁচটি সংগঠনের মানববন্ধন 
 চকবাজার  গোয়াছিবাগান এলাকায় চমেক হাসপাতালের মালিকানাধীন পাহাড় না কেটেই বার্ণ ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহম্পতিবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চট্টগ্রামের পরিবেশ কমীর্দের সাথে দ্বিপক্ষীয় এই বৈঠকে পাহাড়ের কেটে ফেলা অংশের পাশে রিটেইনিং ওয়াল দিয়ে গাছ লাগানো হবে মর্মেও ঐক্যমত হয়। বৈঠকে পরিবেশ কমীর্দের পক্ষ থেকে পাহাড় রক্ষা নিয়ে হাইকোর্টের আদেশের একটি কপি চমেক হাসপাতাল পরিচালককে হস্তান্তর করা হয়।
আলোচনার এক পর্যায়ে কেটে ফেলা গাছের শেকড় উৎপাটন করলে ক্ষতিগ্রস্থ পাহাড়টি ধ্বসে পড়বে এবং পেছনের আরেকটি পাহাড়ও ক্ষতিগ্রস্থ হবে, পরিবেশবাদীরা এমন যুক্তি উত্থাপন করলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ শিকড় উঠানো হবে না মর্মে আশ্বস্থ করেন।
উল্লেখ্য যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল সংলগ্ন গোয়ছি বাগান পাহাড়ের কিছু অংশ কেটে বার্ণ ইউনিট নির্মান করবে চমেক কর্তৃপক্ষ এই মর্মে গণমাধ্যমে তথ্য প্রকাশিত হলে বেলা ৬ সেপ্টেম্বর তারিখে পরিবেশ অধিদপ্তর এবং চমেক হাসপাতাল পরিচালককে নোটিশ দেয়। এরই ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার থেকে পরিবেশ সংগঠনদের সমন্বয়ে সামাজিক আন্দোলনের ঘোষণা দেয় হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকে ৭ সেপ্টেম্বর সকালে এই বিষয়ে পরিবেশ কমীর্দের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগ্রহ দেখালে, বেলা চট্টগ্রাম অফিস সমম্বয়কারী মনিরা পারভিন রুবা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক স.ম বখতেয়ার, বেলার নেটওয়ার্কিং মেম্বার সিনিয়র সাংবাদিক আলীউর রহমানপরিবেশ সংগঠক মারুফ হাসান রুমি, গ্রিন ফিংগার কো ফাউন্ডার রিতু পারভিন, বেলার কর্মকতা ফারমিন এলাহি ইরা চমেক পরিচালকের সম্মেলন কক্ষে এক দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ৩০০ কোটি টাকা ব্যয়ে চমেক হাসপাতাল বার্ণ ইউনিট পরিকল্পনা ম্যাপ উপস্থিত পরিবেশ কমীর্দের প্রদর্শন করে তার যৌক্তিকতা ব্যখ্যা করেন। সেই সাথে গোয়াছি বাগান পাহাড় কাটা বা উক্ত পাহাড় এলাকা থেকে কোন ধরণের মাটি অপসারণ করবেন না বলে জানান। তিনি উক্ত এলাকায় ইতোমধ্যে দুই হাজারের অধিক দেশীয় গাছ লাগানো শুরু হয়েছে বলে জানান। এছাড়াও পাহাড়ের গোড়ায় গাইড ওয়াল দিয়ে বার্ণ ইউনিট ভবনটি তৈরি করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
এর আগে সকাল আজ বৃহস্পতিবার ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ ফোরাম, গ্রিন ফিংগার্স ও ভোরের আলো নামের পাঁচটি সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, এক সময় চট্টগ্রাম মহানগরী পাহাড়ের সৌন্দর্যে্য দেশি বিদেশী পর্যটকদের আকর্ষিত করতো। কিন্তু এখন সেই চট্টগ্রাম পাহাড়বিহিত জলাবন্ধতারা নগরীতে পরিনত হয়েছে। স্বাধীনতার পরে নগরীর ৬০ শতাংশ পাহাড় কাটা হয়ে গেছে। বাকি ৪০ শতাংশেও পড়ছে কোদালের আঘাত। এই অবস্থা বন্ধ করা না হলে একটি পাহাড়ও অবশিষ্ট থাকবে না। সাতকানিয়া বিজিবি পাহাড় কাটছে, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ, বিজয় নগর, সিডিএ ডাইর্ভাসন সড়ককের উভয় পাশে এখনও রাতের আধারে পাহাড় কাটা চলছে। প্রশাসন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করবে তা কখনও সচেতন নাগরিক সমাজ মেনে নিবে না।
বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রাম সভাপতি প্রফেসর ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে ও বেলার নেটওয়ার্কিং মেম্বার আলীউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর, বেলার চট্টগ্রাম সমন্বয়ক মনিরা পারভিন,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা চট্টগ্রাম সাধারণ সম্পাদক স ম বখতিয়ার, অধ্যাপক ড. মঞ্জরুল করিম, পরিবেশ সংগঠক জেসমিন সুলতানা পারু, মিতুল দাশ গুপ্ত, সাংবদিক প্রিতম দাশ, সাংস্কৃতিক কমীর্ ও অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরী আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, গ্রিন ফিংগার্স কো ফাউন্ডার রিতু পারভিন, ভোরের আলো সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক রাজিব সেন প্রিন্স, সংগঠক হাসান মারুফ রুমি, বেলা কর্মকর্তা ফারমিন এলাহি ও প্রমুখ।
সমাবেশে বক্তরা ২০০৭ সালে গঠিত শক্তিশালী পাহাড় রক্ষা কমিটির ৩৬ সুপারিশ বাস্তবায়ন, প্রতিটি পাহাড়ের ধরণ নির্ধারণ করে পরিকল্পিতভাবে বাগান বা পর্যটন অবকাঠামো নির্মান করে সার্বক্ষণিক তদারকি করা, জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে একটি হট লাইন চালু করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রে্রট এর তত্ত্ববধানে  অভিযাগে আসলে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহন করা হবে ঘোষণা দিয়ে তা পরিচালনা করা এবং প্রতিটি পাহাড়ের পরিমাপ মালিকানা পরিচিতি পাহাড়ের ধরণ উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা মর্মে পাঁচটি দাবী উত্থাপন করা হয়ে। আগামী তিন মাসের মধ্যে এইসকল দাবী বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।