খুঁজুন
, ,

বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 September, 2023, 2:58 pm
বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে র‍্যালীটি দামপাড়া ওয়াসার মোড় থেকে শুরু হয়ে কাজীর দেউরী লাভলেইন মোড় গিয়ে শেষ হয়।

র‍্যালীর পূর্ব মূহুর্তে সমাবেশে জেলা বিএনপির দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ভালো অর্জনের সাথে শহীদ জিয়া বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। দেশে যখনই কোন দুর্ভোগ নেমে এসেছে তখনই শহীদ জিয়া ও বিএনপির নেতৃত্বেই মোকাবেলা হয়েছে। শহীদ জিয়া ও বিএনপি এক ও অভিন্ন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের বুকে ঠিকে থাকবে, ততদিন শহীদ জিয়ার নাম ও বিএনপি ঠিকে থাকবে। কোন দেশপ্রেমিক শহীদ জিয়ার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেনা। যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে জাতিকে বিভ্রান্ত করতে চায় তারা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের গনতন্ত্রমনা মানুষ আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্তি চাই। বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একদফা আন্দোলনের মাধ্যমে অচিরেই জনগনের ভোটাধিকার উদ্ধার হবে। অবৈধ সরকার যতই চালবাজি আর গলাবাজি করুক, তাতে কোন লাভ হবে না। অতি শিগগিরই গনতন্ত্র মুক্তি পাবে ইনশাআল্লাহ।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, সরকারের সামনে আর কোন পথ খোলা নেই। সরকার যদি শান্তি চায়, দেশের মানুষের কল্যাণ চায়, গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তাহলে অবিলম্বে এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করা উচিত। তা না হলে দেশের আপামর জনতা অবৈধ সরকারকে দাবি আদায়ে বাধ্য করবে। এই অবৈধ জালিম সরকারের পদত্যাগ ব্যাতীত দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি নাই। নির্যাতন করে, মামলা হামলা করে সরকার মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখা যাবেনা।

বর্ণাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, আলহাজ্ব মোশাররফ হোসেন, নুরুল আনোয়ার, এডভোকেট ফোরকান, আবদুল গাফ্ফার চৌধুরী, এম মনজুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা, মজিবুর রহমান, আবু মোঃ নিপার, এড. নুরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, এড. ফৌজুল আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন জাহেদ, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ রফিক, নবাব মিয়া, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসান মৌলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. কাশেম চৌধুরী, জসীম উদ্দীন, এস এম সলিম উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা ইব্রাহিম খলিল, রেজাউল করিম নেছার, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম চৌধুরী, সদস্য সচিব জমির উদ্দীন মানিক, বিএনপি নেতা মোহাম্মদ লোকমান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মাহমুদুর রহমান মাদু, শহীদুল্লাহ চৌধুরী, রাসেল ইকবাল, রেজাউল হক চৌধুরী, গাজী আবু তাহের, হাজী মোহাম্মদ ওসমান, আ, ক, ম, মোজাম্মেল হক, ইউসুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা হাসান চেয়ারম্যান, আবুল কালাম আবু, ইলিয়াস কাঞ্চন, আবু সেলিম চৌধুরী, মাহবুবুল আলম, ইখতেকার হোসেন, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, আবুল হোসেন, শফিকুল ইসলাম রাহী, কামাল উদ্দীন, টপটেন কামাল উদ্দীন, কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, সদস্য সচিব আবদুর রশীদ দৌলতী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর জাকির, মহিলা দলের নেত্রী ফাতেমা আক্তার মুন্নি, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ, জাসাসের আহ্বায়ক জসীম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব নাছির উদ্দীন, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ফাতেমা আক্তার মুন্নি জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মৌলানা ফোরকান, সদস্য সচিব মাও. হাফেজ মুহাম্মদ জাবের হোসাইন চৌধুরী প্রমূখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।