খুঁজুন
, ,

স্বাধীন বিচার ব্যবস্থা ও কাঠামোর প্রতি বিশ্বনেতাদের হস্তক্ষেপ একটি আন্তর্জাতিক অপরাধ-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 September, 2023, 2:08 pm
স্বাধীন বিচার ব্যবস্থা ও কাঠামোর প্রতি বিশ্বনেতাদের হস্তক্ষেপ একটি আন্তর্জাতিক অপরাধ-আ.জ.ম. নাছির

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জিয়া পরিবার খুনি পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্যের হাতে রক্তের দাগ লেগে আছে। এই পরিবারেই বাংলাদেশে ৭১ এর পরাজিত শক্তির প্রতিভূ ও যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে। এমনকি যত্রতত্র অর্থ ছিটিয়ে রাজনীতিকে কুলোষিত করেছে এবং অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণকে জিম্মি করে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জাতি তাদের কলংকিত ইতিহাস কোনদিন ভুলে যাবে না। তাই তাদের অবৈধ ক্ষমতা দখলের অপচেষ্টা কোনদিন সফল হবে না।

তিনি আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে বায়েজিদ থানা আওয়ামী লীগ আয়োজিত অক্সিজেন মোড় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, মহল বিশেষ বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে এবং জোর করে ক্ষমতায় বসার পায়তারা করছে। এমনকি দেশের একজন কথিত সুশীল নেতা যিনি নোবেল পুরস্কারও হাতিয়ে নিয়েছিলেন। তিনি এখন তার বিদেশী বন্ধু-বান্ধবের কাছ থেকে বিবৃতি ভিক্ষা করছেন। এটা একটি অশুভ সংকেত। তাই এই সংকেত আমরা বুঝতে পেরে তাদেরকে লাল কার্ড দেখাতে চাই।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, যেসব দেশে প্রতিদিন মানবাধিকার হরন করা হয় এবং অন্যদেশের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সরকারের পতন ঘটানোর চক্রান্ত হয় ও জঙ্গীবাদ উত্থানের প্রত্যক্ষ ইন্ধন যোগায় সেকল দেশ যদি আমাদের দেশে মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে এবং মিথ্যাচার করে তাহলে ঐ সমস্ত দেশের সাথে কোন ধরণের সম্পর্ক ও সংশ্রোপ থাকতে পারে না। এই কথিত পরাক্রমশালী দেশ কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করার অপচেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়াটা অপরিহার্য হয়ে পড়েছে। তিনি প্রশ্ন করেন- নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুছের স্বার্থ রক্ষায় তার বন্ধু-বান্ধবী ১৬০জন কথিত বিশ্বনেতা বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে আনীত বিচারাধীন মামলা স্থগিত করার বায়না করছেন তারা কি জানেন না এটা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর একটি বড় ধরণের আঘাত? ড. ইউনুছ বাংলাদেশ সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরী করে সরকারি খাত থেকে বেতন তুলতেন। অথচ তিনি একই সময় বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করেছেন এবং অধিকাংশ সময় সেখানেই কাটান। এই বিষয়টি কি বিবৃতিদাতারা ভেবে দেখেছেন। তারা ড. ইউনুছের স্বার্থ রক্ষায় প্রদত্ত বিবৃতিতে মামলা স্থগিত করার কথা বললেও এই মামলা সরকার দায়ের করে নি।

মামলাটি করেছেন ড. ইউনুছের পরিচালনাধীন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা শ্রম আদালতে। তাদের অভিযোগ ড. ইউনুছ শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা ২৫ কোটি টাকার বেশি অর্থ প্রদান না করে সেগুলো আত্মসাৎ করেছেন। তাই সহজেই অনুমেয় ইউনুছের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য একটি চিহ্নিত আন্তর্জাতিক কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ, বিচারালয় ও শ্রম আইনের বিরুদ্ধে অনৈতিক ও অযাচিত হস্তক্ষেপ করেছে। এইটাও একটি বড় ধরণের আন্তর্জাতিক অপরাধ।

এই অপরাধের জন্য বিবৃতিদাতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার জন্য তিনি বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল নবী লেদুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল শোক সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, নির্বাহী সদস্য মহব্বত আলী খান, জাফর আলম চৌধুরী, থানা আওয়ামী লীগের সামশুল আলম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, আলহাজ্ব শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের শাহজাহান রশিদ, কফিল উদ্দিন, আবদুর শুক্কুর ফারুকী, হুমায়ন আলম মুন্না, মহিলা আওয়ামী লীগের কান্তা ইসলাম মিনু। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য নেছার উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ। সভার শুরুতে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।