খুঁজুন
, ,

গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার- গোলাম আকবর খোন্দকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 August, 2023, 12:48 pm
গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার- গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন,
রাষ্ট্রপরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার।

তিনি বলেন,চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের পুণ্যভূমি। শহীদ জিয়া এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখানেই তিনি শাহাদাতবরণ করেন। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করছি। যিনি দেশের দুঃসময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনীতির মুক্তির জন্য তিনি লড়াই করেছেন।

তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনকে সামনে রেখে সৃষ্টিকর্তার উপর ও অবিচল আস্থা ও বিশ্বাস এবং সর্বস্তরের সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের প্রতিফলন ঘটানোর অঙ্গীকার নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৫ বছর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপি এক দফার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি আজ ৩০ আগষ্ট বুধবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

নাসিমন ভবন চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, বিভাগীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, আলহাজ্ব সালাউদ্দিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দীন উপস্থিত ছিলেন।

সভার প্রধান বক্তা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, বাংলাদেশে না শুধু সারা দুনিয়াতে তারেক রহমানের মতো এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুসকিল হবে যার পিতা দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং মা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। দুনিয়ার আর কোথায় এমন কেউ আছে কিনা আমার জানা নেই।এ সরকারের একমাত্র ভয় তারেক রহমান।
তিনি বলেন‘এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।’

সভার বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন,সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে। এভাবে একটি দেশ চলতে পারে না।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আবদুল আউয়াল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট এম এ তাহের, শহীদুল ইসলাম চৌধুরী, কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, সোলাইমান মঞ্জু, গাজী নিজাম, আলমগীর ঠাকুর, ইউসুপ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আমান উল্লাহ আমান, আবু সিদ্দিক বাল্লা, লোকমান হোসেন রাকিব, যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, শওকত তালুকদার, মাজহারুল ইসলাম, নিজাম উদ্দিন, হারুনর রশীদ হান্নান, জানে আলম, শাকিল চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, জি এম সাইফুল, নাজিম উদ্দিন আকবর, আবদুল কাদের, বাবলু বড়ুয়া, মোহাম্মদ নুরনবী, ফখরুল হাসান, ফজলুল করিম, নিঝুম খান, সেকান্দর সওদাগর, মোর্শেদ হাজারী, মো: কামাল, মুহাম্মদ সিরাজ, মো: জামাল, নাসির কমিশনার, মইনউল্লাহ উজ্জ্বল, মহিউদ্দিন চৌধুরী, মির্জা এমদাদ, আবসার হোসেন মিয়াজি, নুরুল কবির তালুকদার, মো: খোরশেদ, এস এম লোকমান,খালেদ হোসেন চৌধুরী রাসেল, ইসতিয়াক হোসেন চৌধুরী অভি,এম শাহজান শাহিল,মাহমুদুল হাসান দিলু,মো: শহিদ, মুহাম্মদ মহসিন, মনিরুল ইসলাম মাহি, ফারুক বিন মুছা, হেলাল উদ্দিন, সাহাবউদ্দিন রাজু,মাকসুদ চৌধুরী, জহির উদ্দিন বাবর, ইব্রাহিম বিজয়, মুহাম্মদ ফয়েজ
প্রমূখ নেতৃবৃন্দ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।