খুঁজুন
, ,

“শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’হাটহাজারী পৌরসভা জোনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 28 August, 2023, 11:57 am
“শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’হাটহাজারী পৌরসভা জোনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’ ২২ “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ ২৩” হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক মুহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে ২৮ আগস্ট বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডক্টরস্ ল্যাব এবং ডক্টরস্ হসপিটালের চেয়ারম্যান সমাজসেবক ও শিক্ষানুরাগী, ডা. মুহাম্মদ নিজাম মোর্শেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহীম মুনিরী। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম উত্তর জেলার পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ সাহেদুল আলম সাহেদ।

বিশেষ অতিথি ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেড এর উদ্যোক্তা, ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন’র চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, স্টার এগ্রো কমপ্লেক্স-এর স্বত্বাধিকারী মুহাম্মদ সেকান্দর মিয়া, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার সহ-সভাপতি মুহাম্মদ মাহাবুল আলম, আল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সমন্বয়ক হুসাইন মুহাম্মদ এরশাদ, ব্যাংকার মুহাম্মদ নুরুল করিম তারেক, আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স-এর পরিচালক মুহাম্মদ নাছির উদ্দীন রুবেল, গরীবুল্লাহ শাহ্ এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ এয়াকুব কাদেরী।

প্রধান অতিথি ডা. নিজাম মোর্শেদ চৌধুরী বলেন, “সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপূন সোপান” এই শ্লোগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ বেসরকারী শিক্ষা বৃত্তি “শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা” নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। যা কোমলমতি ছাত্র-ছাত্রীদের সৎ, দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরীতে সহযোগিতা করবে। শিশু’রা হলো আমাদের ভবিষ্যত কর্ণধার। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ’র উদ্যোগে প্রতি বছর শিক্ষা বৃত্তির আয়োজন করে থাকে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতাকে শানিত করে। এ ধরনের সৃজনশীল বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিশুরা নিজেদেরকে আরো যোগ্য করে গড়ে তুলছে। যার ফলে তারা অনুপ্রাণিত হবে, হবে উদ্যোমী। পরীক্ষা পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করে উত্তীর্ণদের উৎসাহ প্রদান করায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাটহাজারী পৌরসভা জোন এর পরিচালনা পর্ষদকে তিনি ধন্যবাদ জানান। বক্তারা বলেন-বর্তমান সময় হল প্রতিযোগিতার যুগ। আমরা যদি এই প্রতিযোগিতাটা শিক্ষা অর্জনের জন্য করতাম তাহলে এতো অনাচার-অত্যাচার জুলুম-নির্যাতন হত না। কারণ আমরা জানি, “যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি ততবেশি উন্নত”। সুতরাং জাতিকে উন্নত করতে প্রয়োজন শিক্ষা, সম্পদ নয়।

শিক্ষা অর্জন করলে সম্পদ আপনা আপনি চলে আসবে। বর্তমান সৃজনশীল শিক্ষার সমন্বয়ে নিজেদের মেধা যাচাই এবং সুশিক্ষিত হওয়ার উৎসাহ দিতে প্রত্যেক বছর বাংলাদেশে বেসরকারিভাবে “শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি” নামক বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ। এই বৎসর ৫ম বারের মত আয়োজিত হাটহাজারী পৌরসভা জোনের সকল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৃত্তি পরিচালনা পরিষদের উপ-পরিচালক (সার্বিক) হাফেজ মুহাম্মদ শাহেদ উদ্দিন ও সদস্য মুহাম্মদ কুতুব উদ্দিন জিয়ার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আরিফ সিদ্দিকী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আরিফুল ইসলাম রিফাত, মুহাম্মদ জাহেদ সরওয়ার, মুহাম্মদ হান্নান উদ্দিন, মুহাম্মদ সাহেদুল ইসলাম মুন্না, মুহাম্মদ হাফেজ মুহাম্মদ শহিদ, মুহাম্মদ রাজু চৌধুরী, মুহাম্মদ আশরাফ, হাফেজ নুর মুহাম্মদ, হাফেজ মুহাম্মদ জিসান, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ সিয়াম, মুহাম্মদ তারেক, মুহাম্মদ আশরাফুজ্জামান আশিক প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিগণ বৃত্তি প্রাপ্তদের নিকট সনদ, ক্রেস্ট এবং পুরষ্কার তুলে দেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।