খুঁজুন
, ,

গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়ার শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 26 August, 2023, 1:34 pm
গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়ার শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রধান মাস্টারমাইন্ড ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে দ্রুত দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

শনিবার (২৬শে আগষ্ট) বিকেলে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল’র নেতৃত্বে আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর এ.কে. খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ ও সিটি গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণেলহাট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিতির সামনে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, এই স্বাধীনতা বিরোধীদের দল ৭৫ এর ১৫ আগষ্ট আমাদের বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলো, একইভাবে তাদের উত্তরসূরী খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোটি কোটি জনতার দোয়াই সেদিন আমার নেত্রী বেঁচে গেলেও নিহত হয় ২৪টি তাজা প্রাণ, বঙ্গবন্ধু কন্যাসহ আহত হত ৩০০ জন দলীয় নেতাকর্মী। আজও সেই দৃশ্য চোখের সামনে ভাসে, রাগে ক্ষোভে টগবগ করে উঠে কোটি কোটি মানুষের গায়ের রক্ত। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ও বর্তমান ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের গতিরোধ ও নৈরাজ্য সৃষ্টির মূল পরিকল্পনাকারী তারেক জিয়া এখনো বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসকল কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়াকে দেশে এনে মৃত্যু দন্ডের সাজা দেওয়ার দাবী জানাচ্ছি।

এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, ফয়সাল মাকসুদ,আরিফ মুহাম্মদ হারুনী, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, সেলিম, হালিশহর থানা যুবলীগ নেতা মহিউদ্দিন সুমন, জুয়েল মাহমুদ, হাফিজ সায়েদ, মুছা নবী,তুষার, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা বাসু দেব, আকবর, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু, সাব্বির, শুভ, কাইয়ুম, ২৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, সানী, ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহিম, নয়ন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি মুবিনুল হক বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসাইন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ উপ গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সূলভ বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক তানভির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সহ-সম্পাদক ইয়াসিন আরফাত, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সদস্য মীর মোহাম্মদ রায়হান, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, পটিয়া উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুওয়ান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, আদিব, প্রিমিয়ার ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা অয়ন আর্চায্য, সম্রাট চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আবির, সামি, আশরাফুল, শুক্কুর, বিজয় রাজ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সির্ধাথ শংকর, জহির উদ্দিন বাবু, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইউসুফ তানভীর,জাহিদুল ইসলাম প্রান্ত, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিন, ইরফান, ২৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিরব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।