খুঁজুন
, ,

চিটাগাং উইমেন চেম্বার ও এইএলও বৈঠক 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 19 August, 2023, 12:06 pm
চিটাগাং উইমেন চেম্বার ও এইএলও বৈঠক 

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ILO proGRESS project এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস প্রদান করবে। এতদ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি বিশেষজ্ঞ পুল গঠন করা হয়। সম্প্রতি সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ILO proGRESS project এর চেয়ারম্যান ডা.মুনাল মাহবুব এর সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিডব্লিউসিসিআই এর পরিচালক শাহেলা আবেদীন। অতঃপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিডব্লিউসিসিআই ও ILO proGRESS project সম্পর্কে সম্মানিত উপস্থিতিকে অবহিত করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ILO proGRESS project এর ন্যাশনাল প্রোগ্রাম কো—অর্ডিনেটর Alexius Chicham । তিনি তার বক্তব্যে বলেন— চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা সংক্রান্ত সব ধরনের পরামর্শ ও সহযোগীতা গ্রহন করতে পারবেন। সিডব্লিউসিসিআই এই সার্ভিস পরিচালনার মাধ্যমে শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম অঞ্চল তথা চট্টগ্রাম,খাগড়াছড়ি,রাঙ্গামাটি,বান্দবান জেলার নারী উদ্যোক্তাদের সহযোগীতা করতে পারবে। এছাড়াও তিনি ILO proGRESS project ও বিজনেস ডেভোরপমেন্ট সাপোর্ট সার্ভিস এর খুটিনাটি বিষয়ে বিষদ ভাবে তুলে ধরেন। সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন এর উপ—মহাব্যবস্থাপক আব্দুস সালাম সর্দার। তিনি তার বক্তব্যে CWCCI ILO proGRESS project এর এই উদ্দে্যাগকে সাধুবাদ জানান। তিনি বলেন CWCCI ILO proGRESS project এর মত এসএমই ফাউন্ডেশন সহ বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান গুলো উদ্দে্যাক্তাদের বিজনেস ডেভোরপমেন্ট সাপোর্ট সার্ভিস প্রদান এর লক্ষ্যে এ ধরনের পুল গঠন করতে পারে। যা সকলের আমাদের সকলের জন্য অনুকরনীয় বলে আমি মনে করি।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। তিনি তার বক্তব্যে অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য সকল সংস্থার প্রতিনিধিকে ্ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন—আমরা নারীরা পুরুষের তুলনায় অনেক পিছিয়ে আছি আপনাদের সহযোগীতা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবে।

সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী তার বক্তব্যে এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য ILO proGRESS project কে ধন্যবাদ জানিয়ে বলেন পিছিয়ে পড়া চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আপনাদের সকলের সম্মিলিত সহযোগীতা অত্যন্ত জরুরী।সাঠক সহযোগীতা ও দিক নির্দেশনা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তিনি অনুষ্ঠানে অংশগ্রহন করে মূল্যবান মতামত প্রকাশ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ILO proGRESS project এর চেয়ারম্যান ডা.মুনাল মাহবুব বলেন,প্রতিষ্ঠা লগ্ন থেকেই সিডব্লিউসিসিআই এতদা অঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ILO proGRESS project এর সহযোগীতায় আমাদের কর্মকান্ডকে আরো বেশি শক্তিশালী করতে পারবো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন মতামত জানিয়ে বক্তব্য রাখেন, কর কমিশনার অঞ্চল—১, চট্টগ্রাম এর সহকারী কমিশনার সাহেদ আহমেদ তোপাদার, কাস্টমস এন্ড ভ্যাট, চট্টগ্রাম এর সহকারী কমিশনার মৌসুমী সরকার, বিটাক চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ, বিএসটিআই এর সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাসরিন আক্তার, বাংলাদেশ কাউন্সিল অব সাইন্স এন্ড ইন্ডাষ্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) চট্টগ্রাম ল্যাবরেটরি এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. শ্রীবাশ চন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার জয়েন্ট ডিরেক্টর মোঃ রেজাউল করিম, লার্ণার এক্সপ্রেস এর ফাউন্ডার,সিইও ও এনএসডিএ এর এসেসর চৌধুরী মোঃ আসাদ আল জাবেরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার জোনাকি চাকমা, বিসিক আঞ্চলিক কাযার্লয় চট্টগ্রাম এর বিশেষজ্ঞ কোহিনুর আক্তার, দি সিটি ব্যাংক লিমিটেড, হালিশহর শাখা এর এসইও (টিএম চট্টগ্রাম উত্তর) মো.ইমতিয়াজ মাহমুদ, যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর

এর হিসাব পরীক্ষক মোঃ রফিকুল ইসলাম, আইডিএলসি চট্টগ্রাম এর ক্লাস্টার প্রধান মোঃ মোশারফ হোসেন, ইপিবি এর এডি মুরশিদুল হক, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রাম এর নির্বাহী অফিসার সমীর বাড়ৈ, চট্টগ্রাম সিটি কর্পোরেশান এর কর কর্মকর্তা, রাজস্ব বিভাগ মুহাম্মদ ইয়াসিন,বিটাক এর পরিচালক মোঃ রেজাউল করিম,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর এফএভিপি রুবায়েৎ তানভীর, আইটি সলিউশন ৩৬৫ এর সিইও মোঃ হাফিজুর রহমান।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।