খুঁজুন
, ,

শুধুমাত্র ০.৫ % ক্লোরিন সলিউশনের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধ সম্ভব -ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 July, 2023, 2:32 pm
শুধুমাত্র ০.৫ % ক্লোরিন সলিউশনের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধ সম্ভব -ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র ০.৫ % ক্লোরিন সলিউশনের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধ সম্ভব। ডেঙ্গু রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা এখন মহামারীতে পরিণত হয়েছে। বর্ষার পানিতে নালা -নর্দমা, ডাবের খোসায় ও জলাশয়ে জমে থাকা পানিতে এডিস মশা লার্ভা ছড়ায়। এডিস মশার লার্ভা ধ্বংস করতে ০.৫% ক্লোরিন সলিউশন স্প্রে করতে হবে। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এডিস মশা জমে থাকা স্বচ্ছ পানিতে, ডাবের খোসায়, বাগানের টবের পানিতে লার্ভা ছড়ায়। এই ভাইরাস ধ্বংস করতে হলে ০.৫% ক্লোরিন সলিউশন স্প্রে করতে হবে।

১৫ গ্রাম ব্লিচিং পাউডারের সাথে এক লিটার পানি মিশালে ০.৫% ক্লোরিন সলিউশন তৈরি হয়। এই সলিউশন তৈরি করে আমরা স্প্রে করে এডিস মশার লার্ভা ধ্বংস করতে পারি।নিজের বাড়ি বা আঙ্গিনায় স্প্রে করে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।

তি‌নি আজ ২৪ জুলাই, সোমবার বিকা‌লে নগরীর দ‌ক্ষিন কাট্টলী ওয়া‌র্ডস্থ ব‌নিক পাড়ায় পাহাড়তলী থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠন আয়ো‌জিত ডেঙ্গু প্রতিরোধে জনস‌চেতনতা ‌মূলক অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে একথা ব‌লেন। নগর সেচ্ছাসেবকদলের সংগঠক মাসুম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ ২০২৩ ইং কর্মসূচী পালিত।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই এডিস মশা থেকেই প্রাণঘাতী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে অনেকেই মৃত্যু বরণ করেছে । আক্রান্ত হচ্ছে অসংখ্য।এর প্রধান কারণ হচ্ছে নগরীর নালা -নর্দমা,খাল এবং আবদ্ধ জলাশয়। নগরীতে মশার উপদ্রব এত বেশি বেড়ে গেছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কার্যকারী কোন উদ্যোগ না থাকার কারণে জনগণকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের পাশে আছে।
কিন্তু যারা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে তারা জনগণের পাশে নেই।এ সরকার একটি দুর্নীতিবাজ সরকার। তারা জনগণের টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দেশের ১২ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে।মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই এই সরকারের পদত্যাগ এখন জনগণের ১ দফা দাবিতে পরিণত হয়েছে।আগামী ২৭ অক্টোবর ঢাকা মহাসমাবেশের ডাক এসেছে। আপনারা যার যার অবস্থান থেকে আগামী ২৭ তারিখের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন,এ সরকার একটি মামলা বাজ সরকার।মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। বিএনপি’র নেতাকর্মীরা এখন মামলা হামলাকে ভয় করে না। এই সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাবে না। সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন রাজপথে নেমে এসেছে। এক দফা দাবি এই সরকারের পদত্যাগের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত হবে।

পাহাড়তলী থানা বিএন‌পির সভাপ‌তি হাজী বাবুল হ‌কের সভাপ‌তি‌ত্বে ও নগর স্বেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ম সম্পাদক এরশাদ হো‌সেন এর প‌রিচালনায় বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন মহানগর যুবদ‌লের সহ সভাপ‌তি দিদারুল ফের‌দৌস, নগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমানর‌জিয়া, এ‌তে উপ‌স্থিত ছি‌লেন নগর যুবদলের সহ;সাধারন সম্পাদক তানভির মল্লিক, পাহাড়তলী থানা সেচ্ছাসেবকদল সদস্য সচিব ইসকান্দার মির্জা, নগর যুবদলের সদস্য আরাফাত, জাকির হোসেন জাকু,কাইয়ুম, নগর সেচ্ছাসেবকদলের সদস্য রাজিব, সেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক সেলিম, পাহাড়তলী থানা শ্রমিকদল সাধারণ সম্পাদক শফিউল বশর,১১ নং ওয়ার্ড বিএনপি নেতা সোলাইমান, রহিম, কাজল, সেচ্ছাসেবকদল নেতা বশর,ইমরান,সোহেল, সুমন,ফরহাদ, রাসেল, বাবু, ডালিম, আলো, মুহিন, নোমান, বাছা, ১১ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মনির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ রুপক,ছাত্রদল নেতা আরাফাত, নাহিদ, ১২ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এনাম ভাই,ফখরুল হাসান রাজু, মাহবুব ভাই, দিদার, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা নাজিম সোহেল,রাসেদ,হালিশহর থানা যুবদল নেতা বেলাল প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।