খুঁজুন
, ,

ট্রাম্পকে হারানোর একটিই উপায় আছে বাইডেনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 July, 2023, 1:34 pm
ট্রাম্পকে হারানোর একটিই উপায় আছে বাইডেনের

নির্বাচনী প্রচারণা চালানোতে আমার অভিজ্ঞতার দৌড় খুবই স্বল্প হলেও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কাছে চলে আসার পর মনে হচ্ছে, জো বাইডেন কী করলে ডোনাল্ড ট্রাম্পকে আরেকবার হারাতে সক্ষম হবে সে বিষয়ে আমি পরামর্শ দিতেই পারি।

আমার মতো যেসব লেখকরা সব ধরনের বিষয়ে মতামত প্রকাশের জন্য টাকা পান, সত্যি বলতে তারা মাঝে মাঝে প্রতারণামূলক বক্তব্যও প্রকাশ করতে বাধ্য হন।

কীভাবে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে জিততে হয় তা নিয়ে আমাকে ব্যবস্থাপত্র লিখতে বলা হয়েছিল। আমি কয়েকটি পোলের ফলাফল দেখলাম, সেখানে বাইডেন ও ট্রাম্প মুখোমুখি অবস্থানে আছেন। এইটুকু বোঝা গেল, সুইট আঙ্কেল জো খুব চুপিসারে একটি বোতাম টেপা বোমার মতো টক আঙ্কেল জো-তে পরিণত হয়েছেন।

প্রথমে সমস্যাযুক্ত পোলের কথায় আসা যাক, আমার এটা লিখতে যেমন কষ্ট হচ্ছে, ধারণা করছি আমেরিকানদের এটা পড়তেও ব্যথা লাগবে। ইতোমধ্যে আদালত থেকে দুবার অভিযুক্ত হওয়া এবং আসন্ন সময়ে আরও অভিযোগে অভিযুক্ত হওয়ার অপেক্ষায় থাকা ডোনাল্ড ট্রাম্প পোলের হিসাব অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনে উতরে যাবেন।

জাতীয়ভাবে পরিচালিত কিছু কিছু জরিপে দেখা গেছে, জো বাইডেনের চেয়ে দুই থেকে চার পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যান্য জরিপে বাইডেন ও ট্রাম্প এই প্রতিযোগিতায় সমানে সমান অথবা বাইডেন শতকরা এক-দুই পয়েন্টে এগিয়ে আছেন।

কিছুটা বদান্যতা দেখিয়ে বলা যায়, এই ধরনের ছোটখাটো পার্থক্য একটু বেশি বিশৃঙ্খলতা সৃষ্টি করছে।

যদি যুক্তিবোধ, ধৈর্য ও ভদ্রতা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াত- তাহলে বেশ ভরসাজনক এবং প্রশস্ত উপায়েই ট্রাম্প বাইডেনের অনুগামী হতেন। কিন্তু এটাও স্বাভাবিক, লাখো আমেরিকান তাদের ক্ষিপ্ত নেতার মতোই যুক্তিবোধ, ধৈর্য ও ভদ্রতা ত্যাগ করেছেন।

নিজের রাগের মাধ্যমে ট্রাম্প মুর্খতা, অসহিষ্ণুতা এবং অভদ্রতাকে একগুয়ে এবং শক্তিশালী একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করেছেন।

ট্রাম্প সমর্থকদের ঐশ্বরিক নিশ্চল অবস্থাকে প্রশমিত করে মিষ্টি কথা দিয়ে যুক্তিবোধ এবং শালীনতার শামিয়ানাতলে নিয়ে আসার সব চেষ্টাই বৃথা গেছে। তারা যোগাযোগের ঊর্ধ্বে অবস্থান করেন, ষড়যন্ত্র তত্ত্বে মজে থাকেন, যারা বিয়ে করেছেন ধর্মান্ধতাকে এবং উৎপীড়িত হওয়ার স্মৃতি যাদের কর্মকাণ্ডের জ্বালানি হিসেবে কাজ করে। এরা শুধু নিজের চরম সাধুতার ধারণা নিয়ে খুশি থাকেন।

ট্রাম্পের ‘ধারাবাহিক নাটকে’র মতো শ্লীলতাহানিময় ওয়াইল্ড কার্ড চালার বিপরীতে- নিরপেক্ষ স্বাধীন ভোটার ও হতাশ রিপাবলিকানদের আকৃষ্ট করে বাইডেনের জয় আসবে ভাবাটা গোয়ারের মতো কাজ হবে।

২০২৪ সালে যুক্তির বিচারে চলা আমেরিকানরা অস্থিরতা আর স্থিরতার ভেতর স্থিরতাকে বেছে নেবে- বাইডেনকে আরামদায়ক এই প্রহেলিকা থেকে বের হয়ে এসে এখন আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হবে।

২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন এটার প্রমাণ ছিল, চলমান অবস্থা বহাল রাখলে আত্মতুষ্টিতে ভোগা প্রার্থী থেকে শুরু করে যুগচেতনার ভার বহন করা- পরিবর্তনের জন্য মুখিয়ে থাকা ভোটাররা ট্রাম্পের মতো অচ্ছুত ‘বিদ্রোহী’ ফেরিওয়ালাকে নির্বাচিত করেন।

ট্রাম্প বোঝেন, হোয়াইট হাউজের জন্য কোনো ‘হাই রোড’ নেই- আমি চলতি মাসের ওভাল অফিসে কোকেইন উদ্ধারের কথা বলছি না।

চিরস্থায়ীভাবে ট্রাম্প হামলার মুখোমুখি। ট্রাম্পের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান শত্রুদের ওপর কিশোরসুলভ অসাড় হামলা- তার প্রতিপক্ষকে পুরুষত্বহীন দেখোনো, তাদের উদ্দেশ্যকে কলুষিত করা এবং সমর্থকদের আরও শক্তি জোগানোর পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।

যতটা আজগুবি আর রূঢ় শোনাক না কেন, ট্রাম্প তার জঘন্য কার্যকলাপ চালিয়ে গেলে এটা সহজে অনুমেয়- তিনি আবারও কমান্ডার ইন চিফের পদে ফিরে আসতে পারেন। বাইডেনকেও একইভাবে জবাব দিতে হবে। একজন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিয়মের বাইরে না গিয়ে সংযত আচরণ করে- কয়েক মাস পরেই শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণার আগে সকল প্রকার কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে থাকার অচল ধারণা ত্যাগ করতে হবে।

নিজের রাগের ওপর লাগাম না টেনে বাইডেনের উচিত হবে নিজের চরিত্রের স্বকীয় এই বৈশিষ্ট্যকে জনসম্মুখে প্রকাশ করা।

বাইডেনের উচিত হবে ট্রাম্পের মতো অসভ্য ভাষা ব্যবহার করে, সাহায্যকারী সংস্থাগুলোকে তুষ্ট করার মাধ্যমে তাকে গেঁথে ফেলা।

বাইডেনের এখন সেই সময় এসে গেছে, যখন হাতের আঙুলের গাঁটে পিতল লাগিয়ে এটা প্রমাণ করা দরকার, ৮০ বছর বয়সী প্রেসিডেন্টের ভেতরে এখনো কিছু কুৎসিত মারামারি অবশিষ্ট আছে। বাইডেনের উচিত ট্রাম্পকে একজন ভয়ংকর বক্তৃতাবাজ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া- যিনি ৬ জানুয়ারি ক্যাপিটল হিল বিদ্রোহের এক বছরপূর্তিতে তার বিষাক্ত কণ্ঠে বলেছিলেন, ‘এই হামলা গণতন্ত্রের গলায় ছুরি ধরেছে।’

বাইডেনের ফিরে যাওয়া উচিত ২০২২ সালের ৬ সেপ্টেম্বরে, ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে—যখন তিনি দৃপ্তকণ্ঠে বলেছিলেন, ‘আমরা জাতির আত্মার জন্য যুদ্ধে নেমেছি।’

তিনি বলেছিলেন, ‘যে হুমকির মধ্যে আমরা জাতিগতভাবে দাঁড়িয়ে, আমি সেটা নিয়ে সোজাসাপ্টা কথা বলতে এসেছি। তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের সঙ্গে এবং নিজেদের কাছে সৎ থাকতে হবে। আমাদের দেশে যা ঘটছে তার বেশিরভাগই কোনো স্বাভাবিক ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ রিপাবলিকানরা চরমপন্থাকে প্রকাশ করেন যা আমাদের দেশ গঠনের মূল ভিত্তিকে হুমকির মধ্যে ফেলে।’ বাইডেনের এমন সৎ ও সোজাসাপ্টাভাবে কথা বলা উচিত এবং সেটা এখনই করার সময়।

বাইডেনের উচিত কয়েকটি কথা বারংবার বলা, তা হলো- ‘এমজিএমএ রিপাবলিকানরা দেশের সংবিধানকে সম্মান করে না। তারা আইনের অনুশাসনে বিশ্বাস করে না। তারা গণমানুষের ইচ্ছার কথা মাথায় রাখে না।’

তার উচিত এগুলো বারবার বলা, ‘এমজিএমএ রিপাবলিকানরা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই আমেরিকায় তারা ফেরত যেতে চায় যেখানে নিজের ইচ্ছার কোনো দাম নেই, নিজের গোপনীয়তা রক্ষার অধিকার নেই, গর্ভনিরোধের সুযোগ নেই, যাকে ভালোবাসেন তাকে বিয়ে করার অধিকার নেই।’

গত বসন্তে ভাষণের পর কংগ্রেসের বাইরে ও ভেতর ট্রাম্প সমর্থকরা আমেরিকাকে পেছনে টেনে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যেখানে– শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈচিত্র্য থাকার আইনকে হত্যা করা হয়, শিক্ষার্থীদের ঋণ মওকুফ করার আইন বাতিল করা হয়, যেখানে সমলিঙ্গীয় বিয়ের বিরুদ্ধাচরণ করা ধর্মান্ধদের বুকে টেনে নেওয়া হয়।

শুধু তাই নয়, প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে চরম গোপনীয় নথি মজুত করার অভিযোগ রয়েছে। এ ছাড়াও একজন রক্ষিতাকে ঘুস দিয়ে মুখ বন্ধ করানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সততার সঙ্গে স্পষ্টভাষায় সোজাসাপ্টাভাবে এসব নিয়ে কথা না বলে বাইডেন বিনয়ী হয়ে ‘প্রধানমন্ত্রীর মতোন’ আচরণ দেখাচ্ছেন।

২০২০ সালের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে যারা বাইডেনকে তহবিল সংগ্রহের রেকর্ড গড়তে সহায়তা করেছিলেন, তার ক্ষিপ্ত পাল্টা আক্রমণের অনিচ্ছা তাদের বাইডেনের অসাড়তা ও নিষ্ক্রিয়তার বার্তা দেয়।

অর্থই রাজনীতির অক্সিজেন। চলমান অবস্থার ছিপি আটকাতে চাইলে বাইডেন এবং তার শৌখিন পরামর্শকদের উচিত হবে– রাগী জো-কে বের করে আনা। যেখানেই থাকুন না কেন বের করে আনা।এর অন্যথা হলে অনেক দেরি হয়ে যেতে পারে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।