খুঁজুন
, ,

স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য গণ সংবর্ধনা পেয়েছেন লায়ন সালাউদ্দীন আলী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 18 July, 2023, 8:14 am
স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য গণ সংবর্ধনা পেয়েছেন লায়ন সালাউদ্দীন আলী

করোনা কালীন স্বাস্থ্য খাতে বিশেষ ভূমিকা রাখায় আন্তর্জাতিক অর্গানাইজেশন ‘এশিয়া-আফ্রিকা বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম এবং ইউআরএস এশিয়ান ওয়ান এর পক্ষ থেকে সালাউদ্দীন আলীকে ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার ও তার প্রতিষ্ঠান এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল কে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্রান্ড পুরস্কারে ভূষিত করায় হাটহাজারী জাতীয়তাবাদী পরিষদের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সহ সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ছাত্রনেতা জাকারিয়া রাশেদের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও দুবাই বিএনপির আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ রফিকুল আলম রফিক।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম সদস্য এস এম মোদাচ্ছের শাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম সদস্য নাছির উদ্দিন চৌধুরী , বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম সদস্য ও দুবাই বিএনপির সদ্যস সচিব মুজিবুল হক মন্জু, দুবাই বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক জামাল উদ্দিন কন্ট্রকটার, সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতা ও আজমান যুবদলে সভাপতি এহাসান চৌধুরী,দুবাই বিএনপির যুগ্নআহবায়ক আজিম তালুকদার, দুবাই বিএনপির সাবেক সহ সভাপতি মনছুর আলম, দুবাই বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিঠির সিনিয়র সদস্য হুমায়ন কবির সুমন , লোকমান হোসেন, শহিদুল ইসলাম, সেলিম আজদ মুন্না, দুবাই সিটি বিএনপির সভাপতি এরশাদ কন্ট্রকটার,দুবাই আহবায়ক কমিঠির সদস্য ভিপি ইলিয়াস, দিদারুল আলম, চটগ্রাম উত্তর জেলা যুবদলের সহ -সম্পাদক আমজাদ হোসেন সুমন, হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক দল সভাপতি আব্দু সালাম, সাতকানিয়া লোহাগড়া জাতীয়তাবাদী পরিষদের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আনছার, যুগ্নআহবায়ক সুমন বিন হোসেন,আব্দুল খালেক ইমন দুবাই বিএনপি নেতা নেজাম উদ্দিন, ব্যাংকার ইলিয়াছ, আরিফ তালুকদার,ফারুক, তৌহিদ, আল আবির বিএনপির নেতা আব্দুর ছাত্রার,ওসমান, রহিম, দেলোয়ার, শহিদুল আলম মামুন, এস ওসমান, মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুর রহিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি সালাউদ্দীন বলেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গীর বাইরে এসে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিকিৎসা সেবাকে সবার নাগালে পৌঁছে দিতে চিকিৎসাসেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসাবে বন্দর নগরী চট্টগ্রামে ১০০ শয্যা বিশিষ্ট সর্বাধুনিক প্রযুক্তির সমৃদ্ধ মানবাতার সেবার কল্যানে তৈরি এশিয়ান স্পেশালাইজ হসপিটাল লিঃ যাহ এখন দেশ ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত, আমি তরুণ উদ্যেক্তা হিসাবে কোভিড কালিন সময়ে বিশেষ অবদান এবং হেলথ সেক্টরে অনন্য সাধারণ অবদান, মেধা, দক্ষতা, নৈপুণ্যতা, সার্ভিস প্রদানের স্বীকৃতি হিসেবে এই
অ্যাওয়ার্ড অর্জন করি। সাফল্যের স্বীকৃতি কিংবা কর্মদক্ষতার উজ্জ্বল নিদর্শনের ফলস্বরূপ সম্মাননা প্রাপ্ত |

এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী আরো বলেন এই এওয়ার্ড প্রাপ্তির অথবা সম্মাননা পাওয়ার যোগ্য আমি নই, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকে এ কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এই কাজে যখন সফল হই, তখনই নিজে তৃপ্তি পায়। দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে একাজ করি বলে শত চ্যালেঞ্জের মুখে মুখি হয়ে বিষয়টি কখনো নিরুৎসাহিত হয়নি চেষ্টা করেছি ধ্যর্যদরে এগিয়ে যাওয়ার জন্য। আমাকে প্রদত্ত এ বর্ষসেরা তরুণ উদ্যেক্তা হিসাবে কোভিড কালিন সময়ে বিশেষ অবদান এবং চিকিৎসা খাতে অনন্য সাধারণ অবদান, মেধা, দক্ষতা, নৈপুণ্যতা, সার্ভিস প্রদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত পুরস্কার স্বরুপ এশিয়ান স্পেশালাইজড হসপিটালের সম্মানিত পরিচালকগন ও সকল কর্মকতা ও কর্মচারী নিকট উৎসর্গ করে আমার পেশাগত জীবনে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।