খুঁজুন
, ,

অহিংস আন্দোলনে বাধা দিয়ে এখন সহিংসতা করানোর চেষ্ঠা চলছে সরকার-জেনারেল(অব.)সৈয়দ ইবরাহিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 July, 2023, 1:03 pm
অহিংস আন্দোলনে বাধা দিয়ে এখন সহিংসতা করানোর চেষ্ঠা চলছে সরকার-জেনারেল(অব.)সৈয়দ ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন,বাংলাদেশকে সংকট থেকে মুক্তির দুটি উপায় হতে পারে। একটি হচ্ছে সমঝোতা এবং অন্যটি হচ্ছে সংঘাত। সার্বিকভাবে বিরোধী দল সংঘাতে জড়াবে না। সরকারী দল যদি একই ধরনের মানসিকতা অটুট রাখে, তাহলে সংঘাত ঘটবে। শান্তিকামী মানুষের সামনে পুলিশ যখন অস্ত্র নিয় দাঁড়ায়, গুলি করে তখন রক্তপাত ঘটে। অহিংস আন্দোলনে বাধা দিয়ে এখন সহিংসতা করানোর চেষ্ঠা চলছে সরকার।
চলতি সপ্তাহে যুগপৎ একদফা দাবি আদায়ের আন্দোলন ঘোষণা করা হবে। এক দফার আন্দোলন হবে ঢাকামূখী আন্দোলন।

গতকাল রবিবার বিকালে নগরের দুই নম্বর গেটস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, এমন কঠিন পরিস্থিতি আগে কখনো ছিলো না। ২৭ বছর আমি আর্মিতে কর্মকর্তা হিসাবে দেখেছি, আবার ২৭ বছর বাইরে থেকে দেখেছি। এখন আমরা সবচেয়ে বড় সংকট মোকবেলা করছি। এখন দুটি পক্ষ অবস্থান করছে। একটি সরকার পক্ষ দল আরেকটি বিরোধী দল বা জনগনের প্রতিনিধিত্বকারী দল। সরকার জনগনের প্রতিনিধিত্বকারী দল না।

আমাদের আন্দোলন দেশবাসীর ভোটের অধিকার রক্ষার আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে দেড় বছর আন্দোলন চলছে। সেই আন্দোলনের নেতৃত্বে আছে বিএনপি। ২০ দলীয় জোট ছিল সেটা ভেঙে দেয়া হয়েছে। তারও আগে ঐক্যফ্রন্ট বিলুপ্ত হয়েছে। এখন ১২ দলীয় জোটের মধ্য কল্যাণ পার্টি একটি দল। আমাদের আন্দোলন রাজনৈতিক দলকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যে নির্বাচিত হবে তাকে আমরা স্বাগত জানাবো।
আগামীর আন্দোলন ঢাকামূখী আন্দোলন হবে। ঢাকা যদি নিয়ন্ত্রণে না আনলে আন্দোলন সফল হবে না। মহান মুক্তিযুদ্ধের সময়ও ঢাকা কেন্দ্রীক আন্দোলন হয়েছে। রাজধানী কেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।
আগামী ১২ জুলাই বিএনপি যুগপৎ একটি ঘোষণা দিবে। একদফা দাবি বাস্তবায়নের আন্দোলনের দিকে অগ্রসর হবে। তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহাল করে সরকারের বিদায় নিতে বাধ্য করা হবে।
আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্র বিন্দু হবে। আগামী সপ্তাহ শুরু থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঢাকায় পদচারণা তাকবে। মানবাধিকার লঙ্গন, গনতান্ত্রিক নীতিমালা প্রতিষ্ঠা হোক সেটা তারা চায়।
আন্দোলন বেগবান হলে সরকার যেন সহিংস পরায়ন না হন। এখন যে প্রবণতা দেখছি, ১০/১৫ বছরের আগের মামলা পুনরুজ্জীবিত করা হচ্ছে। যেন কারাগারে নেতাকর্মীদের নিয়ে যেতে পারে। আন্দোলন ধমাতে পারে। কিন্তু দীর্ঘ সময় আন্দোলন চলার কারণে প্রচুর নেতৃত্ব তৈরি হয়েছে। কাউকে গ্রেপ্তার করে আন্দোলন থামানোর সে সুযোগ আর নেই।
বিরোধী দলের আন্দোলন আর বিদেশীদের তৎপরতার মধ্যে আংশিক মিল আছে। বিরোধী দলের আন্দোলন ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বিদেশীরা মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার কথা বলছেন। এজন্য তারা অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞাও দিতে পারেন। এতে দেশ ক্ষতিগ্রস্থ হবে। দেশের সকল মানুষের জন্য এটি ক্ষতির কারণ হবে।
এবার ২০১৪ বা ২০১৮ স ালের মতো নির্বাচন করতে পারবে না। এখন সবাই সচেতন হয়েছে। বিরোধী দল সচেতন, সরকারি দল সচেতন একই সাথে আন্তর্জাতিক মহলও খুবই সচেতন। জনগনের দাবি মোতাবেক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বলে আমি মনে করি।
জামায়াতের সাথে আমাদের রাজনৈতিক কোন জোট নেই। তবে জামায়াত এখন সর্বাধিক সুসংগঠিত রাজনৈতিক দল। শত দমন-নিপীড়নের পরও জামায়াত অনেক সংগঠিত। তারা কখনো অদৃশ্য আবার কখনো দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করছে-সেটা তারা বলতে পারবেন।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।