খুঁজুন
, ,

ব্যালন ডি’অরের দৌড়ে ওরা তিনজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 25 June, 2023, 10:48 am
ব্যালন ডি’অরের দৌড়ে ওরা তিনজন

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০২২-২৩ মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করবে আয়োজক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। এখন পর্যন্ত ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাকে টেক্কা দিচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড।

এই দৌড়ে আরো আছেন পিএসজিকে লিগ ওয়ানের শিরোপা জেতাতে বড় অবদান রাখা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এই তিন তারকার পাশাপাশি ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার মতো তারকারা।

এবারের সেরা খেলোয়াড় বাছাইয়ের জন্য গত বছরের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হবে। গত দেড় যুগ ধরে ব্যালন ডি’অর নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজেমা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দুজন ইউরোপকে বিদায় জানিয়েছেন।

এবারো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দেয়ায় সবচেয়ে বড় অবদান ছিল তার। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতে। কাতার বিশ্বকাপের পর প্রীতি ম্যাচেও পেয়েছেন গোলের দেখা। সর্বশেষ জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেও করেন এক দুর্দান্ত গোল।

এছাড়া পিএসজির হয়ে এই মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। বিদায়ী মৌসুমে ক্লাবের হয়ে ৪১ ম্যাচে ২১টি গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজিরিওর মতেও এবারের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মেসি।

সমপ্রতি গণমাধ্যমকে তিনি বলেন, আমি মনে করি মেসিকে মুকুট দেয়া হবে। সে বিশ্বকাপ জিতেছে, যা অনেক বড় টুর্নামেন্ট। কাতার বিশ্বকাপে মেসি ব্যতিক্রমী ফর্মে ছিলেন।

বিশ্বকাপ জিতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দৌড়ে মেসি অনেকটা এগিয়ে থাকলেও তাকে টেক্কা দিচ্ছেন ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হলান্ড। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে মৌসুমে ট্রেবল জিতেছে সিটিজেনরা। সিটিজেনদের এই জয়ে বড় অবদান ছিল হলান্ডের।

তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড। সব মিলিয়ে মৌসুমজুড়ে ৫৩ গোল আর ৯টি অ্যাসিস্ট আছে নরওয়েজিয়ান গোলমেশিনের। প্রিমিয়ার লিগে ভেঙেছেন এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।

এছাড়া জিতেছেন বেশ কিছু ব্যক্তিগত পুরস্কার। মেসিকে টেক্কা দিতে এ পরিসংখ্যানকে যথেষ্ট বলাই যায়। যে কারণে হলান্ডকেও ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রাখছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।

লরিয়াস পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মেসিকে বাছাই করব না। কারণ, সে আর চ্যাম্পিয়ন্স লিগে নেই। আমি মনে করি, যারা ভোট দেয় তাদের ওপর এই প্রতিযোগিতার দারুণ প্রভাব আছে। যদিও বাছাই করা সত্যিই অনেক কঠিন। এটা মৌসুমের বাকি সময়ের ওপর নির্ভর করছে। বিশেষ করে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমি হলান্ডকেই বেছে নেব। সে এখনো প্রতিযোগিতায় আছে এবং অসাধারণ মৌসুম কাটিয়েছে।’

মেসি-হলান্ডের পাশাপাশি শুরু থেকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকলেও কাতার বিশ্বকাপের ফাইনালে হার ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় অনেকটা আড়ালে চলে যান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুমে ৫৪ গোলের পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এছাড়া কাতার বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতেও বড় অবদার রাখেন এই তারকা। ফাইনালে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে করেন ৮টি গোল। জিতে নেন গোল্ডেন বুট। পিএসজির হয়ে লিগ ওয়ান জয়ের পেছনেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ফরাসি তারকা মনে করেন, ব্যালন ডি’অরের যে মানদণ্ড, তাতে তিনিও পুরস্কারটির যোগ্য দাবিদার। ফরাসি টেলিভিশন টিএফওয়ানকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্স অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত পুরস্কার নিয়ে কথা বলা কঠিন।

কারণ এখানে নিজেকেই এগিয়ে রাখতে হয়। আর এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। আমার কি ব্যালন ডি’অর প্রাপ্য? এই পুরস্কার পেতে কী যোগ্যতা প্রয়োজন? মানুষের নজর কাড়া, গোল করা এবং ম্যাচে প্রভাব বিস্তার করা? আমি মনে করি, সব যোগ্যতাই আমার আছে। তাই বলা যায়, ব্যালন ডি’র আমার প্রাপ্য। যদিও মানুষের ওপর নির্ভর করছে এটি, যারা ভোট দেবে। আমি আশাবাদী।’ এই তিন তারকা ছাড়া এবারো ব্যালন ডি’অরের দৌড়ে আছেন ভিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ২১টি অ্যাসিস্ট করেছেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তবে মেসি-হলান্ডকে টপকে ব্রাজিলিয়ান তারকার ব্যালন ডি’অর জেতা একটু কঠিনই হতে পারে। এছাড়া ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী তারকা কেভিন ডি ব্রুইনাও ছিলেন দুর্দান্ত ফর্মে। এখন এই পুরস্কার কার হাতে উঠবে তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।ব্যালন ডি’অর প্রতি বছর ফরাসি এক ক্রীড়া সাময়িকী প্রদান করে। এটি ব্যক্তি পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারের একটি। পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা হয়ে আসছে।

তবে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সঙ্গে করা একটি চুক্তি অনুযায়ী এটিকে ‘ফিফা বর্ষসেরা ফুটবলার’ পুরস্কারের সঙ্গে একীভূত করা হয়। এরপর পুরস্কারটির নাম দেয়া হয়- ফিফা ব্যালন ডি’অর।

২০১৬ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অংশীদারিত্ব শেষ হওয়ার পর থেকে ফের এটি ব্যালন ডি’অর নামেই পরিচিত। ২০১৬ সালের পর থেকে ফিফাও নিজেদের পৃথক পুরস্কারের দিকে ফিরে যায়। ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো এই পুরস্কারটির পরিকল্পনা করেন।

পূর্ববর্তী বছরজুড়ে যে পুরুষ খেলোয়াড়টি সবচেয়ে ভাল কৃতিত্ব দেখিয়েছে বলে পরিগণিত হয়, তাকে ব্যালন ডি’অর পুরস্কারটি দেওয়া হতো। ১৯৫৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফুটবল সাংবাদিকদের ভোটাভুটিতে এটি নির্ধারিত হতো।

২০০৭ সাল থেকে জাতীয় ফুটবল দলগুলোর প্রশিক্ষক ও অধিনায়ককেও ভোটাধিকার প্রদান করা হয়। আগে পুরস্কারটি শুধু ইউরোপীয় ফুটবল খেলোয়াড়দের প্রদান করা হতো এবং এটি সে সময় বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার পুরস্কার হিসেবে পরিচিত ছিল।

১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ক্লাবে সক্রিয় যে কোনো জাতীয়তার খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হয়। ২০০৭ সালে সমগ্র বিশ্বের সমস্ত পেশাদার ফুটবল খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হলে এটি একটি বিশ্ব পুরস্কারে পরিণত হয়। বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি এ পর্যন্ত ৭টি ব্যালন ডি’অর পেয়েছেন। তিনি প্রথমবার ২০০৯ সালে এই পুরস্কার পান। এরপর টানা চারবার এই পুরস্কার তিনি দখল করে রাখেন।

২০১৩ ও ২০১৪ সালে ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় হন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর একবার মেসি পুরস্কারটি পাওয়ার পর রোনালদো ফের দুই বার এই পুরস্কারের মালিক হন। ২০১৮ সালে ব্যালন ডি’অর জয় করেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ।

২০১৯ সালে ও ২০২১ সালে নিজের ষষ্ঠ ও সপ্তম পুরস্কার পান মেসি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এই পুরস্কার বাতিল করা হয়। সর্বশেষ ২০২২ সালে ব্যালন ডি’অর পান করিম বেনজেমা। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো মোট পাঁচটি ব্যালন ডি’অর পেয়েছেন। এই পুরস্কারটি ১৯৫৬ সালে প্রথমবার পেয়েছেন ব্ল্যাকপুল ক্লাবের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।