খুঁজুন
, ,

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তে আয়োজিত হলো চট্টগ্রাম উন্নয়ন ভিত্তিক‘পলিসি ডায়ালগ সিরিজ’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 16 June, 2023, 1:58 pm
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তে আয়োজিত হলো চট্টগ্রাম উন্নয়ন ভিত্তিক‘পলিসি ডায়ালগ সিরিজ’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পাবলিকলি ডারশিপ, ম্যানেজমেন্ট এন্ড গভার্নেন্স কর্তৃক আয়োজিত হলো‘পলিসি ডায়ালগ সিরিজ, এপিসোড-১”। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের‘টেকসই উন্নয়ন নীতি’ভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন মাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্লেষক, নীতি নির্ধারক, সামাজিক উদ্ভাবক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সচেতন নাগরিক।

ইডিউর মাননীয় উপাচার্য এবং প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে, অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইন্ডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “নগরের নীতি-নির্ধারণী ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় যেসব অঙ্গ প্রতিষ্ঠান নিযুক্ত, তাদের মাঝে সমন্বয়হীনতা প্রকট, যারপরি প্রেক্ষিতে দায়বদ্ধতার অভাব ও বিদ্যমান।”চট্টগ্রাম কে দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হিসেবে অভিহিত করে, তিনি নগরায়ণের নীতি-নির্ধারণী ক্ষেত্রে মনিট রিংএর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এছাড়া, ইডিউর সহযোগী অধ্যাপক এবং উল্লিখিত ডিপার্টমেন্ট চেয়ারম্যান তাসমীম চৌধুরী বহ্নির পরিচালনায়, উক্ত আলোচনা অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে অংশ গ্রহণকরেন সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য ডক্টর কাজী শাহদাত কবির, বীর মুক্তিযোদ্বা ফারূক ই আজম (বীরপ্রতীক), একুশে পদক প্রাপ্ত লেখক এবং সাংবাদিক আবুল মোমেন, বিএসআরএম স্টিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলি হোসাইন, ফোরাম ফর প্ল্যান্ড চট্টগ্রামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র বড়ুয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন ডক্টর হামিদুল হক, জাতীয় রাজস্ব বোর্ড এর মেম্বার এবং লেখক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বিশিষ্ট স্থপতি প্রফেসর সৈয়দা জেরিনা হোসাইন, রাজউক এর সাবেক প্রধান প্রকৌশলী এম এম দাদুল ইসলাম, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের নগর পরিকল্পনা বিদ স্থপতি আবদুল্লাহ আল ওমর, একুশে টেলিভিশন এর ব্যুরো চিফ রফিকুল বাহার এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাভাইস-চেয়ারম্যান সাঈদ আল নোমান।

কার্যকরী এবং ফল প্রসূ নীতি পরি কল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম এ নতুন করে মাস্টারপ্ল্যান এবং স্ট্রাক চার্ড প্ল্যান সাজানো প্রয়োজন, এবং তা বাস্তবায়নের জন্য সঠিক আইন প্রণয়ন অত্যাবশ্যক। সময় এবং প্রয়োজনীয় তার সাথে সাথে প্ল্যান গুলো পরিবর্তন হবে। কিন্তু নগর উন্নয়নে যদি এখনি প্রকল্প গ্রহণনা করা হয়, তবে ভবিষ্যতে শহুরে জন সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু টেক সই উন্নয়ন হবেনা”।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্টগ্রামের ঐতিহ্য রক্ষার্থে এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে নাগরিক সংস্থা গুলোর কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বিশ্বাস করেন, পাবলিক পলিসি কেন্দ্রিক এমন আলোচনা অনুষ্ঠান সমাজের বিভিন্ন প্রান্তের মানুষকে একীভূত করবে এবং শহরের উন্নয়নে তাৎপর্যময় ভূমিকা পালন করবে।

আলোচনা অনুষ্ঠান শেষে, উপস্থিত অতিথি এবং দর্শক এর প্রতি ইডিউরমাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডার শিপ প্রোগ্রামের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ তাদের কর্মজীবনে উক্ত প্রোগ্রামের ইতিবাচক প্রভাব উপস্থাপন করেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।