খুঁজুন
, ,

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 22 May, 2023, 12:22 pm
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব-সুজন

দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অতীতে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়েছে। এজন্য সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। গতকাল সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন: প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, ভোটাররা এখন ভোট দিতে অনাগ্রহী হয়ে পড়েছে, দলের সমর্থকরাও ভোট দিতে যাচ্ছে না। নির্বাচন কমিশন প্রতিষ্ঠিতই হয়েছে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন সেটি করতে ব্যর্থ হচ্ছে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই পাঁচ নির্বাচনের মাধ্যমে কিছুটা অন্তত স্পষ্ট হবে আমরা কোনদিকে যাচ্ছি। ২০১৩ অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। ২০১৮ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি।

এরপর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনও সুষ্ঠু হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন। গত নির্বাচনে বিরোধী দল অংশ নিয়েছিল। এবার ভোটারদের সামনে কোনো বিকল্প থাকবে না। বিরোধী দল অংশ না নেয়ায় এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য হবে না। আমাদের সাংবিধানিক বিধান হলো নির্বাচন হলো সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন তা না হলে সাংবিধানিক মানদণ্ড পূরণ হবে না। অতীতে দেখা গিয়েছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি হস্তক্ষেপ না করে তাহলে সুষ্ঠু নির্বাচন হয়।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন প্রতিষ্ঠিতই হয়েছে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। নির্বাচন কমিশন এখন সেটি করতে ব্যর্থ হচ্ছে। আমাদের দেশে সবকিছু অনুকরণ করি। ভারতের অনুসরণে এখানে ভোটার দিবস করা হচ্ছে। ভোটার দিবস করতে হলে ভোটারদের কাছে যেতে হবে। ভোটাররা এখন ভোট দিতে অনাগ্রহী হয়ে পড়েছে, দলের সমর্থকরাও ভোট দিতে যাচ্ছে না। এই পাঁচ সিটির নির্বাচন দিয়ে সক্ষমতা বোঝা যাবে না। কারণ একপাক্ষিক নির্বাচন হচ্ছে।

এম হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন ব্যবস্থা স¤পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি ফিরিয়ে আনার জন্য যে মনোভাব দরকার তা কারও মধ্যে দেখা যাচ্ছে না। কেউ চায় না সুষ্ঠু নির্বাচন হোক। ইতিহাস থেকে আমরা দেখেছি, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে।

সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, কয়েকটি দল অংশ না নেয়ায় এই নির্বাচন নিয়ে একটি বড় অংশের উৎসাহ থাকবে না। তারপরও যারা অংশ নিচ্ছে তারা যাতে সমান সুযোগ পান, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও ক্ষমতাসীনরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন।

ড. তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে এখন নির্বাচন যে অবস্থায় আছে তাতে এই নির্বাচনগুলো বুদ্ধিবৃত্তিক পর্যবেক্ষণের দিক থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এখন নির্বাচনে যত কম দল অংশ নিচ্ছে, যত কম মানুষ ভোট দিচ্ছে তত বেশি ক্ষমতাসীনদের জন্য সুবিধা হচ্ছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকলে ঝুঁকি বৃদ্ধি পায়। এখন নিজেদের মধ্যে ঝুঁকিমুক্ত নির্বাচনের একটি ধারা দাঁড়িয়ে গেছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, প্রথমত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলোতে প্রকাশ্যে ব্যাপক কারচুপি হবে, অনিয়ম হবে, প্রতিপক্ষের উপর হামলা হবে। আর এই সমস্ত কাজে পুলিশ এবং প্রশাসন প্রকাশ্যে ন্যক্কারজনক অবস্থান নিবে। এই ট্রেন্ড থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটি হচ্ছে বর্তমান সরকারের সুষ্ঠু নির্বাচন করার কোনো উদ্দেশ্য কিংবা দক্ষতা কোনোটাই নাই। দ্বিতীয়ত এই সরকার প্রশাসন, পুলিশ এবং কিছু কিছু ক্ষেত্রে বিচারবিভাগকে এমনভাবে দলীয়করণ করেছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। তৃতীয়ত এই সরকারের এবিলিটি এবং ইনটেনশনের এই প্রকট অবস্থানের কারণে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ কমেছে। নির্বাচনী সংস্কৃতি ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প নাই। এর বাইরে তারা যদি অন্য চিন্তা করতে চান তাহলে সর্বদলীয় সরকারের চিন্তা করা যায়। নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে আইন প্রণয়নে বাধ্য করিয়ে কোনো লাভ হবে না।

রোবায়েত ফেরদৌস বলেন, একের পর এক বিতর্কিত নির্বাচন করার মধ্যদিয়ে নির্বাচন ব্যবস্থার কেন্দ্রীয় নায়ক ভোটারদেরকে অপমান করা হচ্ছে। ভোটাররা ভোটের দিন ক্ষমতায়িত বোধ করেন, সেটি আবার কবে ফিরে পাবো সেটিই আমাদের এখন মূল প্রশ্ন।

লিখিত প্রবন্ধে দিলীপ কুমার সরকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠেয় এ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন কেমন হবে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বেশ কিছু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে প্রত্যাশা, তা পূরণ হচ্ছে না। তারপরেও মানুষের আকাক্সক্ষা এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস পূর্বে এই ৫টি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পাঁচ সিটির পূর্বের এই নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ও প্রশ্ন উত্থাপিত হয়েছিল। পাঁচটি সিটি নির্বাচনকেই ‘নিয়ন্ত্রণ’ করার এক ধরনের প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 7:34 pm
লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

জুলাই শহীদদের সরকারি তালিকা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদের তালিকায়। তাঁদের কেউ মারা গেছেন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে অগ্নিকাণ্ডে, কেউ হোটেলে আগুনের ঘটনায়, আবার কারও মৃত্যুর পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন।

 

সবচেয়ে বড় বিষয়, এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি গেজেটে থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার আইনি সংজ্ঞার সঙ্গে মেলে না। তাঁদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের নাম জুলাই শহীদের তালিকায় রয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনাগুলোর মধ্যে রয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসের অগ্নিকাণ্ড। সেখানে নিহত চারজনের নাম সরকারি তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে মিকদাদ হোসেন খান, শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী ও মেহেদী হাসান।

 

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ছয়জনের নামও তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

বরগুনার আমতলীতে মেয়রের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আল-আমিন হোসেন। তাঁর মৃত্যুর বিষয়টি বার্ন ইনস্টিটিউট নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আগুন দেওয়ার সময় তিনি দগ্ধ হয়েছিলেন।

 

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিহত ২৩ জনের নাম শহীদ তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

তবে নিহতদের পরিবারের বক্তব্যে রয়েছে ভিন্নতা। কয়েকটি পরিবারের দাবি, তাঁদের স্বজনের আগুন দেওয়ার কাজে কোনো সম্পৃক্ততা ছিল না; বরং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসকের বক্তব্যও ছিল, নিহত ব্যক্তিরা আন্দোলনের অংশ ছিলেন বলেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাসে অগ্নিসংযোগে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুনের ঘটনায় কিশোর মাজিদের মৃত্যুর বিষয়টিও তালিকাভুক্তির বিতর্কে উল্লেখ করা হচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটির ক্ষেত্রে সরকারি নথি ও মৃত্যুর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা জরুরি।

 

শুধু অগ্নিকাণ্ড নয়, একই অনুসন্ধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অসুস্থতা এবং ব্যক্তিগত বিরোধে হত্যার ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নামও সরকারি তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

আইন অনুযায়ী কারা জুলাই শহীদ?

 

২০২৫ সালের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবার কল্যাণ এবং পুনর্বাসনসংক্রান্ত অধ্যাদেশে শহীদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেখানে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে।

 

প্রতিবেদনে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ওই আইনি সংজ্ঞায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

 

তবে যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে আইনের সংজ্ঞা এবং বাস্তবে তালিকা তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জেলা থেকে তথ্য পাওয়ার পর যাঁদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নেই, তাঁদের নাম বাদ দেওয়া হবে।

 

সব মিলিয়ে জুলাই শহীদদের তালিকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময়, নিহত ব্যক্তির ভূমিকা এবং আইনি যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

 

কারণ, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভুল তথ্যের ভিত্তিতে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সেই স্বীকৃতির মর্যাদাও প্রশ্নবিদ্ধ করা যাবে না।