প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের পাশে হাসান মুরাদ বিপ্লব
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব দলের এই সংকটকালেও মাটি ও মানুষের রাজনীতি থেকে পিছপা হননি। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথের কর্মী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।
গর্তে লুকাননি, থেকেছেন জনমানুষের পাশে
রাজনৈতিক পটপরিবর্তনের পর যেখানে অনেক আত্মগোপনে বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, সেখানে বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক হাসান মুরাদ বিপ্লব নিজের ব্যক্তিগত সুরক্ষা ও আরাম-আয়েশের কথা না ভেবে সাধারণ জনগণ ও রাজপথের সহযোদ্ধাদের কথা চিন্তা করেছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে অনলাইনে এবং অফলাইনে কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাঁর নির্দেশনা ও দক্ষ নেতৃত্বে ৩৩ নম্বর ওয়ার্ডে দলীয় ও সামাজিক কার্যক্রম তাঁর সহযোদ্ধাদের মাধ্যমে আজও অব্যাহত রয়েছে।
রাজপথের সহযোদ্ধাদের প্রতি সাহস ও আশার বার্তা
দলের প্রতি অপরিসীম দায়িত্ববোধ থেকে হাসান মুরাদ বিপ্লব সকল সহযোদ্ধা ও রাজপথের সৈনিকদের উদ্দেশ্যে এক আবেগঘন আহ্বান জানিয়েছেন। তিনি বলেন:
“আপনারা কেউ ভয় পাবেন না। অন্ধকার রাতের পর যেমন নতুন ভোরের আলো ফোটে, তেমনই আমাদেরও আলোর মুখ দেখার সময় এসেছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকুন—আমাদের নেত্রী, বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা ডিসেম্বরেই জনগণের মাঝে ফিরে আসছেন।”
কর্মীবান্ধব নেতা হিসেবে দৃঢ় অবস্থান
ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দলীয় কর্মীদের অভিমত, হাসান মুরাদ বিপ্লব কোনো সুবিধাভোগী রাজনীতিক নন; তিনি রাজপথ থেকে উঠে আসা এক অকুতোভয় নেতা। প্রতিকূল সময়েও নেতাকর্মীদের পাশে থাকা এবং তাঁদের মনোবল চাঙ্গা রাখার এই প্রয়াস প্রমাণ করে যে, দলের দুঃসময়ে তিনিই প্রকৃত রাজপথের কাণ্ডারি।
হাসান মুরাদ বিপ্লবের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ও ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের নেতাকর্মীরা আবার নতুন উদ্যমে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত লিখুন