নেপাল সফরে বাংলাদেশ, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি নিশ্চিত করেছে।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। এরপর ২৮ মার্চ দ্বিতীয় এবং ৩০ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAN) বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ জানিয়ে আসছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার পর এবার সেই প্রস্তাব বাস্তব রূপ পাচ্ছে।
সিরিজটি নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি নেপালের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেও উল্লেখযোগ্য হয়ে থাকছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ইতি/

আপনার মতামত লিখুন