খুঁজুন
, ,

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : চিকিৎসা সেবায় সাফল্য ও অগ্রযাত্রার ৪৪ বছর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 31 December, 2023, 10:40 am
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : চিকিৎসা সেবায় সাফল্য ও অগ্রযাত্রার ৪৪ বছর

আজ ৩১ শে ডিসেম্বর। চট্টগ্রাম ও শিশু হাসপাতালের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৯ সালের আজকের এই দিনে চট্টগ্রামের কিছু মহৎপ্রাণ সমাজ হিতৈষি ব্যক্তিবর্গের উদ্যোগে আন্তর্জাতিক শিশুবর্ষ উপলক্ষে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে। প্রাথমিকভাবে খুবই ক্ষুদ্র পরিসরে শুধুমাত্র শিশু স্বাস্থ্য বহির্বিভাগের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি একটি বিশাল মহীরুহ হিসেবে চট্টগ্রামের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজ চট্টগ্রামবাসীর ভালোবাসা, আস্তা ও বিশ্বাসের ঠিকানা। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আরেকবার চট্টগ্রামবাসীর আস্তা ও বিশ্বাসের পরিচয় দিয়েছে। করোনাকালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। ভবিষ্যতেও যেকোন মহামারীতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অতীতের ন্যায় চট্টগ্রামবাসীর পাশে থাকবে।
বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ৯৫০ শয্যার একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগ প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া ২৪ ঘন্টা ইমার্জেন্সি ও এএমইউ সার্ভিস, ব্লাড ব্যাংক, লাশবাহী ফ্রিজার এ্যাম্বুলেন্স সার্ভিস, সাধারণ এ্যাম্বুলেন্স ও আইসিইউ এ্যাম্বুলেন্স সার্ভিস এবং ল্যাবরেটরী সার্ভিস সহ জরুরী সেবা সমূহ চালু রয়েছে। বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধীনে নিম্নবর্ণিত প্রকল্প সমূহ অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হচ্ছে।
১. চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল (৯৫০ শয্যা বিশিষ্ট)।
২. চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ।
৩. চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ।
৪. চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট।
৫. চমাশিহা শামসুন নাহার খান নার্সিং কলেজ।
৬. চমাশিহা অটিজম এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
৭. চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার (সম্প্রতি উদ্ভেধন করা হয়েছে)।
৮. চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট (আগামী ২০২৪ শিক্ষার্বষ থেকে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে)।
৯. প্রস্তাবিত – বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বৃদ্ধ নিবাস, রাউজান পৌরসভা, চট্টগ্রাম।
১০. প্রস্তাবিত – সায়মা ওয়াজেদ অটিজমহোম এন্ড ইনষ্টিটিউট, রাউজান পৌরসভা, চট্টগ্রাম।
১১. প্রস্তাবিত- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বিশ্ববিদ্যালয়।
১২. প্রস্তাবিত – চমাশিহা নিওরোসাইন্স ইনষ্টিটিউট।
নতুন হাসপাতাল ভবন: আমাদের স্বপ্নের মেগা প্রকল্প ১৩ তলা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের নিমার্ণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে ১১ তলা পযর্šÍ নিমার্ণ কাজ শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ সমূহ চালু করা হয়েছে। বাকী কাজ সমূহ আগামী ১/২ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছি। ইতোমধ্যে আমরা নতুন ভবনে ৯টি ও-টিসহ অত্যাধুনিক অপারেশন টিয়েটার কমপ্লেক্স চালু করা হয়েছে। এছাড়া নতুন ভবনে ৪২ শয্যার এনআইসিইউ সহ ৮২ শয্যার অত্যাধুনিক নিউনেটাল ওর্য়াড, ৫০ শয্যার শিশু আইসিইউ ওর্য়াড, ৩০ শয্যার অত্যাধুনিক আইসিইউ, ক্যাথল্যাবসহ ৩৪ শয্যার সিসিইউ, অত্যাধুনিক লেবার কমপ্লেক্সসহ গাইনী ওর্য়াড চালু করা হয়েছে। নতুন ভবনে ৮তলা থেকে ১১ তলা পর্যন্ত মোট ৯২টি কেবিন চালু করা হয়েছে। এছাড়া পুরাতন ভবন থেকে অন্যান্য সকল বিভাগ সমূহ নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন ভবনে ল্যাব মেডিসিন, রেডিওলজি এন্ড ইমেজিং ও ব্লাড ব্যাংক বৃহৎ পরিসরে একই কমপ্লেক্স এ স্থাপন করা হয়েছে। এতে হাসপাতালে রোগীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে এবং সেবার মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, হাসপাতালের চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম ইন্টিগ্রেটেট সফটওয়্যার এর আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও একধাপ এগিয়ে গেছে।
চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার : আমাদের স্বপ্নের অন্যতম মেগা প্রকল্প এবং চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট ও রিসার্চ সেন্টার আমরা অতি সম্প্রতি চালু করেছি। গত ৫ই নভেম্বর মাননীয় ভূমি জনাব সাইফুজজামান চৌধুরী এমপি আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক লিনিয়ার এক্সিলেরাটর মেশিন (ক্যান্সার মেশিন) ও সিটি সিমুলেটর মেশিন স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে সরকারের সকল আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আশা করছি নতুন বছরের প্রথম দিন থেকে এই ক্যান্সার মেশিনে রোগীদের রেডিয়েশন সেবা দেয়া সম্ভব হবে। নতুন বছরে চট্টগ্রামবাসীর বিশেষ করে চট্টগ্রামের ক্যান্সার রোগীদের জন্য বিশেষ পাওয়া। এখানকার ক্যান্সার রোগীদের রেডিয়েশন থেরাপির জন্য এখন আর চট্টগ্রাম বাইরে যেতে হবে না। আমাদের ক্যান্সার ইনষ্টিটিউট ও রিসার্চ সেন্টারে ক্যান্সারে কনপ্রিহেসিভ চিকিৎসায় রয়েছে বিশ্বমানের লিনিয়ার এক্সিলেরাটর ট্রুবিম রেডিও থেরাপি মেশিন। এখানে আছে রেডিয়েশন অনকোলোজি, মেডিকেল অনকোলোজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও পেইন-পেলিয়্যাটিভ কেয়ার সর্বপরি এখানে রয়েছে একই ছাদের নিচে ক্যান্সারের সকল চিকিৎসা। আমরা আরও আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ বাংলাদেশ স্পেসালাইজ্ড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ কামরুজ্জামান চৌধুরী নতুন বছরের প্রথম দিন অর্থ্যাৎ ১লা জানুয়ারী ২০২৪ তারিখ থেকে চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে রোগী দেখবেন। আমরা চট্টগ্রামবাসীকে এখন থেকে চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট ও রিসার্চ সেন্টারে স্বল্প খরচে রেডিওথেরাপিসহ ক্যান্সারের সকল চিকিৎসা নেওয়ার জন্য আহবান জানাচ্ছি। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস্তাবায়নে প্রায় ১৩০ কোটি টাকা প্রয়োজন হবে। এখনো ভবনের ৭ম তলা থেকে ১০তলা পর্যন্ত বেশ কিছু কাজ বাকী রয়েছে। এছাড়া আরও একটি রেডিওথেরাপি মেশিন বসানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস্তবায়নে আমরা সকলের সহযোগীতা কামনা করছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এই ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকা মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন। আমি চট্টগ্রামবাসীর এই স্বপ্নের ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষে থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
৩১ শে ডিসেম্বর ২০২৩ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আমি চট্টগ্রামবাসী, হাসপাতালের সকল সম্মানিত আজীবন সদস্য, পৃষ্ঠপোষক, ডোনার, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানচ্ছি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল তার স্বপ্নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মোঃ রেজাউল করিম আজাদ
জেনারেল সেক্রেটারী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং
চেয়ারম্যান, গভর্নিং বডি
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।