খুঁজুন
, ,

প্রার্থিতা বাতিল আপিল ৩৩৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 December, 2023, 1:58 pm
প্রার্থিতা বাতিল আপিল ৩৩৮

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে এ পর্যন্ত ৩৩৮ জন আপিল করেছেন। আপিল দায়ের কার্যক্রম আরও দুই দিন চলবে। এরপর নির্বাচন কমিশন বসে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আপিল দায়ের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

নির্বাচন কমিশন এ পর্যন্ত ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩৩৮ জন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করেছে বলেও জানান সচিব।

ইসি সচিব বলেন, ৩০০টি সংসদীয় আসনে পদপ্রার্থী সংখ্যা ছিল ২ হাজার ৭১৬টি। এরমধ্যে যাচাই-বাছাইয়ে ৭৩১টি মনোনয়ন বাতিল হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর বিরুদ্ধে আপিল দায়ের সুযোগ রয়েছে। আজ তৃতীয় দিনসহ এ পর্যন্ত মোট ৩৩৮ টি আপিল দায়ের হয়েছে। প্রথম দিন আপিল দায়ের হয়েছিল ৪২টি, দ্বিতীয় দিন ১৪১টি এবং আজ তৃতীয় দিন ১৫৫টি।

সচিব জানান, এ আপিলগুলো ১০ তারিখ থেকে পর্যায়ক্রমে শুনানি হবে। পরবর্তীতে ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করে ১৮ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন থেকে প্রচার প্রচারণা শুরু হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি রবিবার।

ওসি বদলি ও পদায়ন প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল থানা পর্যায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে ওই কর্মকর্তাদের মধ্যে যাদের কর্মস্থলের কর্মকাল ছয় মাসের বেশি তাদের বদলির করার। মোট ৩৩৮ জন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি ও পদায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব এসেছে। নির্বাচন কমিশন অনাপত্তি জানিয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্চ ও মেট্রোপলিটন পুলিশ তাদের বদলির আদেশ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিশন প্রস্তাবনা দিয়েছিল যে সব উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাল এক বছর বা তার বেশি হয়েছে তাদের বদলির জন্য। এর আলোকে নির্বাচন কমিশনের তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ৪৭ জনের, দ্বিতীয় ধাপে এসেছে ১১০ জনের এবং তৃতীয় ধাপে ছিল ৪৮ জনের। মোট ২০৫ জন ইউএনও এর বদলিতে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।

সচিব জানান ৪০তম বিসিএস এর নন ক্যাডার থেকে উপজেলা সহকারী নির্বাচন অফিসার হিসেবে নির্বাচন কমিশন ৮৩ জনকে আজ নিয়োগ দিয়েছে। তারা ১২ ডিসেম্বর নির্বাচন কমিশানে যোগ দেবেন।

ওসিদের বদলি পদায়ন প্রশ্নে সচিব বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনি এলাকার বাইরে বদলি করা হয়েছে। সেক্ষেত্রে কোথাও একই জেলায়, কোথাও জেলার বাইরে বদলি হয়েছে। নির্বাচনি এলাকার অবস্থানের ভিত্তিতে বদলি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারদের নিয়োগ বিভাগের মধ্যে বদলি করা হয়েছে বলে তিনি এ সময় জানান।

কোনও কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর কোনও অভিযোগ পেলে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সচিব উল্লেখ করেন।

বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক হিসেবে এ পর্যন্ত ১৩১ জন রেজিস্ট্রেশন করেছেন। সাংবাদিক হিসেবে ৪৮ জন রেজিস্ট্রেশন করেছেন। মোট ১৬৯ জন রেজিস্টেশন করেছেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।