খুঁজুন
, ,

মেসির কারণে দল ছাড়তে চান স্কালোনি!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 December, 2023, 1:23 pm
মেসির কারণে দল ছাড়তে চান স্কালোনি!

দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই সৌভাগ্যের প্রতীক বয়ে এনেছিল দুই লিও যুগলবন্দী লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসির হাত ধরে। ২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর স্কালোনির হাতে তুলে দেওয়া হয়েছিল আর্জেন্টাইন ফুটবলের দায়িত্ব। ৪২ বছরের স্কালোনি দল সাজালেন সম্পূর্ণ নতুন এক ভঙ্গিতে। শুরুতে না থাকলেও পরে এসে তাতে যুক্ত হন লিওনেল মেসি।

স্কালোনি-মেসি জুটি এরপর আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড করেছে আলবিসেলেস্তেরা। ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে। আর ২০২২ সালে তো বিশ্বকাপই ঘরে তুলেছে তারা। বিমান থেকে হাসিমুখে দুজন মিলে ট্রফি ধরে নেমেছিলেন আর্জেন্টিনার মাটিতে।

কিন্তু তাদের সেই সুসময় নাকি বেশ কিছুদিন আগেই পার করে এসেছিলেন। কিছুদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে মাঠে উল্লাসে মাতে আর্জেন্টিনার ফুটবলাররা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সম্প্রতি স্কালোনির দল ছাড়তে চাওয়ার পেছনে নাকি মেসিরই দায় বেশি। দুজনের মাঝে নাকি অনেকটা দিন ধরেই মন কষাকষি চলছে। যা চূড়ান্ত রূপ নিয়েছে ব্রাজিল ম্যাচ কেন্দ্র করে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিছুদিন আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছিলো রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম। দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জও করে। সে সময় নিজ দেশের সমর্থকদের পাশে দাঁড়িয়ে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর এ নিয়েই মেসির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে স্কালোনির।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি এবং মেসির মধ্যে বিবাদের এটাই মূল কারণ। স্কালোনির অনুমতি না নিয়ে দল নিয়ে মাঠ ছাড়ায় মেসির প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার কোচ। আবার সেই ম্যাচের পর স্কালোনি যখন নিজের সিদ্ধান্তের কথা ড্রেসিংরুমে সবার মাঝে জানিয়ে দেন সেটি ভালোভাবে নেননি মেসি। দলের সঙ্গে আলোচনা না করে আকস্মিকভাবে এমন সিদ্ধান্ত নেয়ায় স্কালোনির প্রতি ক্ষোভ রয়েছে মেসিরও।

আবার সেই ম্যাচের পর স্কালোনি যখন নিজের সিদ্ধান্তের কথা ড্রেসিংরুমে জানিয়েছেন, তখন বিষয়টি ভালো লাগেনি মেসির। বুয়েন্স এইরেসভিত্তিক রেডিও ১০ স্কালোনির সংবাদ সম্মেলেনের পরদিন জানায়, দলের সঙ্গে আলোচনা না করে ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কথা বলা পছন্দ করেননি মেসি। এই নিয়ে এলএমটেনের মাঝেও রয়েছে ক্ষোভ।

এদিকে যতই দিন যাচ্ছে, ততই চওড়া হচ্ছে স্কালোনির জাতীয় দল ছাড়ার গুঞ্জন। বলা হচ্ছে, স্কালোনি নাকি ক্লাবের দিকেই মনোযোগ দিতে চান। আর তাই এই পদক্ষেপ কঠোরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপিয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ। মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে নাকি আর্জেন্টাইন কোচের কাছে প্রাথমিক চুক্তির একটি নমুনাও পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কালোনির জার্মান এজেন্সি সেটা এরইমাঝে গ্রহণ করেছে।

এই গণমাধ্যমের দাবি, রিয়ালে বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তির অবস্থান এখনও নিশ্চিত না। তবে এর বিপরীত কথাও শোনা যাচ্ছে। অনেকেরই দাবি, বর্তমান কোচের কাছে তার পরবর্তী সিদ্ধান্ত জানতে চেয়েছে স্পেনিশ ক্লাবটি। অ্যানচেলত্তি সত্যিই ২০২৪ সালে ব্রাজিলের কোচিং নিতে আগ্রহী কিনা তা নিশ্চিত হতে চান রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সবমিলিয়ে দ্য অ্যাথলেটিক তাদের আঙুল তুলেছে মেসির দিকে। আর আর্জেন্টিনার গণমাধ্যমগুলো দোষ দিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়াকে। আবার এর পেছনে রাজনৈতিক কারণও আছে বলে জানিয়েছেন অনেকেই। যে তালিকায় আছে দ্য অ্যাথলেটিক নিজেও। শেষ পর্যন্ত কী হবে স্কালোনি আর আর্জেন্টিনার ভাগ্যে, তা জানতে অপেক্ষাটা নিশ্চিতভাবেই বাড়বে আর্জেন্টাইন ভক্তদের।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 7:34 pm
লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

জুলাই শহীদদের সরকারি তালিকা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদের তালিকায়। তাঁদের কেউ মারা গেছেন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে অগ্নিকাণ্ডে, কেউ হোটেলে আগুনের ঘটনায়, আবার কারও মৃত্যুর পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন।

 

সবচেয়ে বড় বিষয়, এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি গেজেটে থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার আইনি সংজ্ঞার সঙ্গে মেলে না। তাঁদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের নাম জুলাই শহীদের তালিকায় রয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনাগুলোর মধ্যে রয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসের অগ্নিকাণ্ড। সেখানে নিহত চারজনের নাম সরকারি তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে মিকদাদ হোসেন খান, শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী ও মেহেদী হাসান।

 

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ছয়জনের নামও তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

বরগুনার আমতলীতে মেয়রের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আল-আমিন হোসেন। তাঁর মৃত্যুর বিষয়টি বার্ন ইনস্টিটিউট নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আগুন দেওয়ার সময় তিনি দগ্ধ হয়েছিলেন।

 

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিহত ২৩ জনের নাম শহীদ তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

তবে নিহতদের পরিবারের বক্তব্যে রয়েছে ভিন্নতা। কয়েকটি পরিবারের দাবি, তাঁদের স্বজনের আগুন দেওয়ার কাজে কোনো সম্পৃক্ততা ছিল না; বরং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসকের বক্তব্যও ছিল, নিহত ব্যক্তিরা আন্দোলনের অংশ ছিলেন বলেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাসে অগ্নিসংযোগে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুনের ঘটনায় কিশোর মাজিদের মৃত্যুর বিষয়টিও তালিকাভুক্তির বিতর্কে উল্লেখ করা হচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটির ক্ষেত্রে সরকারি নথি ও মৃত্যুর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা জরুরি।

 

শুধু অগ্নিকাণ্ড নয়, একই অনুসন্ধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অসুস্থতা এবং ব্যক্তিগত বিরোধে হত্যার ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নামও সরকারি তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

আইন অনুযায়ী কারা জুলাই শহীদ?

 

২০২৫ সালের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবার কল্যাণ এবং পুনর্বাসনসংক্রান্ত অধ্যাদেশে শহীদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেখানে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে।

 

প্রতিবেদনে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ওই আইনি সংজ্ঞায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

 

তবে যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে আইনের সংজ্ঞা এবং বাস্তবে তালিকা তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জেলা থেকে তথ্য পাওয়ার পর যাঁদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নেই, তাঁদের নাম বাদ দেওয়া হবে।

 

সব মিলিয়ে জুলাই শহীদদের তালিকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময়, নিহত ব্যক্তির ভূমিকা এবং আইনি যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

 

কারণ, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভুল তথ্যের ভিত্তিতে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সেই স্বীকৃতির মর্যাদাও প্রশ্নবিদ্ধ করা যাবে না।