খুঁজুন
, ,

পুলিশের গ্রেফতার টেকাতে ৫৮ দিন শত শত নারী পুরুষ নির্ঘুম রাত জেগে নেতাকে পাহারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 December, 2023, 12:11 pm
পুলিশের গ্রেফতার টেকাতে ৫৮ দিন শত শত নারী পুরুষ নির্ঘুম রাত জেগে নেতাকে পাহারা

গ্রেফতার টেকাতে বাড়ীর সামনে,আশেপাশে পাহারা বসিয়ে রাতদিন পাহারা দিচ্ছে এলাকার শত শত যুবক থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ । এসব লোকজন দিন ও রাতের খাবার জোগাড় করছে নিজারাই।পুলিশ ঐ নেতাকে গ্রেফতার করতে না পারে এ জন্য নিজ উদ্যোগে এ ব্যবস্থা।
নেতাটি আর কেউ নন তিনি চট্টগ্রাম জেলার অন্তর গত বাঁশখালি উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বহিষ্কিত বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান।
গত ৫ অক্টোবর চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সমাবেশের পর ৯ অক্টোবর গ্রেপ্তার এড়াতে মহর থেকে বাড়ী চলে যান তিনি।বাড়ীতে থেকেই নেতা-কর্মীদের বিশাল মিছিল ২৮ অক্টোবর ঢাকা বিএনপির সমাবেশে পাঠানো হয়। অবরোধ হরতালে উনার নির্দেশে নিয়মিত বাঁশখালী ও চট্রগ্রাম দক্ষিণে প্রতিনিয়তই মিছিল পিকেটিং করে যাচ্ছে কর্মীরা। ফলে বাঁশখালী লোক হয়েও তিনি হাটহাজারী থানায় গায়েবী মামলার আসামী হন। লিয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা ছিলেন।গত তিন বছর আগে জেলা বিএনপির কমিটির বাইরে গিয়ে কর্মকান্ড করার অপরাধে দল থেকে তিনি এবং আরো দুই জনকে বহিস্কার করেন বিএনপি।কিন্তু তিনি দলের সব কর্মকান্ড চালিয়ে যান।মিছিল মিটিং,সমাবেশে শত শত নেতা কর্মী নিয়ে হাজির হতেন লিয়াকত আলী।


২৮ অক্টোবরের পর বিএনপির নেতা কর্মীরা পালীয়ে বেড়ালেও লিয়াকত আলী শহর থেকে গ্রামের নিজ বাড়ীতে গিয়ে নেতা কর্মীদের পাহারায় অবস্থান করছেন।
গত ৫৮ দিন থেকে প্রতিনিয়ত দিবা-উনার বাড়ীতে হাজার হাজার নারী-পুরুষ পাহারা বসিয়েছে। একেকদিন একেক বংশ থেকে নির্ঘুম লোকজনের খাবার সরবরাহ করা হয়, যা সারাদেশে বিরল।
লিয়াকত আলী বলেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন সাধারন মানুষ আসছেই উঠানে। মানুষগুলি আমার বেঁচে থাকার প্রেরণা। বহুমূখী চক্রান্ত চলছে, আল্লাহ-ই মহা-কৌশলী ও উত্তম ফয়সালার মালিক।এলাাকার হাজার হাজার নারী পুরুষ নির্ঘুম রাত জেগে আমাকে সংগ দিচ্ছে। আল্লাহ ওদের প্রতি আমাকে অকৃতজ্ঞ করোনা।তিনি আরো ভলেন,বাড়ী থেকে কোথাও যাওয়ার সূযোগ নেই-এখান থেকে মসজিদ ভিটার সাড়ে তিন হাত ঘর।দোয়া করবেন সবাই।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।