খুঁজুন
, ,

২৯৮ আসনে আ.লীগের প্রার্থী তালিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 November, 2023, 12:19 pm
২৯৮ আসনে আ.লীগের প্রার্থী তালিকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঢাকার বিজয়নগরে যুবদলের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়-১ মোঃ নাঈমুজ্জামান ভুইয়া

পঞ্চগড়-২মোঃ নূরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও-২ মোঃ মাজহারুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ মোঃ ইমদাদুল হক

দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর-৩ ইকবালুর রহিম

দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী

দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান

দিনাজপুর-৬ মোঃ শিবলী সাদিক

নীলফামারী-১ মোঃ আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-২ আসাদুজ্জামান নূর

নীলফামারী-৩ মোঃ গোলাম মোস্তফা

নীলফামারী-৪ মোঃ জাকির হোসেন বাবুল

লালমনিরহাট-১ মোঃ মোতাহার হোসেন

লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট-৩ মোঃ মতিয়ার রহমান

রংপুর-১ মোঃ রেজাউল করিম রাজু

রংপুর-২ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী

রংপুর-৩ তুষার কান্তি মন্ডল

রংপুর-৪ টিপু মুনশি

রংপুর-৫ রাশেক রহমান

রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী

কুড়িগ্রাম-১ মোঃ আছলাম হোসেন সওদাগর

কুড়িগ্রাম-২ মোঃ জাফর আলী

কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে

কুড়িগ্রাম-৪ মোঃ বিপ্লব হাসান

গাইবান্ধা-১ আফরুজা বারী

গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি

গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি

গাইবান্ধা-৪ মোঃ আবুল কালাম আজাদ

গাইবান্ধা-৫ মাহমুদ হাসান

জয়পুরহাট-১ সামছুল আলম দুদু

জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বগুড়া-১ সাহাদারা মান্নান

বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক

বগুড়া-৩ মোঃ সিরাজুল ইসলাম খান রাজু

বগুড়া-৪ মোঃ হেলাল উদ্দিন কবিরাজ

বগুড়া-৫ মোঃ মজিবর রহমান (মজনু) )

বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু

বগুড়া-৭ মোঃ মোস্তফা আলম

চাঁপাইনবাবগঞ্জ-১ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল

চাঁপাইনবাবগঞ্জ-২ মুঃ জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ আব্দুল ওদুদ

নওগাঁ-১ সাধন চন্দ্ৰ মজুমদার

নওগাঁ-২ মোঃ শহীদুজ্জামান সরকার

নওগাঁ-৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

নওগাঁ-৪ মোঃ নাহিদ মোর্শেদ

নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন)

নওগাঁ-৬ মোঃ আনোয়ার হোসেন হেলাল

রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী

রাজশাহী-২ মোহাম্মদ আলী

রাজশাহী-৩ মোহাঃ আসাদুজ্জামান আসাদ

রাজশাহী-৪ মোঃ আবুল কালাম আজাদ

রাজশাহী-৫ মোঃ আব্দুল ওয়াদুদ

রাজশাহী-৬ মোঃ শাহরিয়ার আলম

নাটোর-১ মোঃ শহিদুল ইসলাম (বকুল)

নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল

নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক

নাটোর-৪ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী

সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়

সিরাজগঞ্জ-২ মোছাঃ জান্নাত আরা হেনরী

সিরাজগঞ্জ-৩ মোঃ আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-৪ মোঃ শফিকুল ইসলাম

সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল

সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম

পাবনা-১ মোঃ শামসুল হক টুকু

পাবনা-২ আহমেদ ফিরোজ কবির

পাবনা-৩ মোঃ মকবুল হোসেন

পাবনা-৪ গালিবুর রহমান শরীফ

পাবনা-৫ গোলাম ফারুক খন্দঃ প্রিন্স

মেহেরপুর-১ ফরহাদ হোসেন

মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক

কুষ্টিয়া-১ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান

কুষ্টিয়া-২ (ঘোষণা হয়নি)

কুষ্টিয়া-৩ মোঃ মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ

চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)

চুয়াডাঙ্গা-২ মোঃ আলী আজগার

ঝিনাইদহ-১ মোঃ আব্দুল হাই

ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী

ঝিনাইদহ-৩ মোঃ সালাহ উদ্দিন মিয়াজী

ঝিনাইদহ-৪ মোঃ আনোয়ারুল আজীম (আনার)

যশোর-১ শেখ আফিল উদ্দিন

যশোর-২ মোঃ তৌহিদুজজামান

যশোর-৩ কাজী নাবিল আহমেদ

যশোর-৪ এনামুল হক বাবুল

যশোর-৫ স্বপন ভট্টাচাৰ্য্য

যশোর-৬ শাহীন চাকলাদার

মাগুরা-১ সাকিব আল হাসান

মাগুরা-২ শ্রী বীরেন শিকদার

নড়াইল-১ বি, এম কবিরুল হক

নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা

বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন

বাগেরহাট-২ শেখ তন্ময়

বাগেরহাট-৩ হাবিবুন নাহার

বাগেরহাট-৪ এইচ, এম, বদিউজ্জামান সোহাগ

খুলনা-১ ননী গোপাল মন্ডল

খুলনা-২ সেখ সালাহউদ্দিন

খুলনা-৩ এস এম কামাল হোসেন

খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী

খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ

খুলনা-৬ মোঃ রশীদুজ্জামান

সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন

সাতক্ষীরা-২ মোঃ আসাদুজ্জামান বাবু

সাতক্ষীরা-৩ আ, ফ, ম রুহুল হক

সাতক্ষীরা-৪ এস. এম. আতাউল হক

বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শমভু

বরগুনা-২ সুলতানা নাদিরা

পটুয়াখালী-১ মোঃ আফজাল হোসেন

পটুয়াখালী-২ আ, স, ম, ফিরোজ

পটুয়াখালী-৩ এস. এম শাহজাদা

পটুয়াখালী-৪ মোঃ মহিববুর রহমান

ভোলা-১ তোফায়েল আহমেদ

ভোলা-২ আলী আজম

ভোলা-৩ নুরন্নবী চৌধুরী

ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল-২ তালুকদার মোঃ ইউনুস

বরিশাল-৩ সরদার মোঃ খালেদ হোসেন

বরিশাল-৪ শাম্মী আহমেদ

বরিশাল-৫ জাহিদ ফারুক

বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক

ঝালকাঠি-১ বজলুল হক হারুন

ঝালকাঠি-২ আমির হোসেন আমু

পিরোজপুর-১ শ. ম. রেজাউল করিম

পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস

পিরোজপুর-৩ মোঃ আশরাফুর রহমান

টাঙ্গাইল-১ মোঃ আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল-২ ছোট মনির

টাঙ্গাইল-৩ মোঃ কামরুল হাসান খান

টাঙ্গাইল-৪ মোঃ মোজহারুল ইসলাম তালুকদার

টাঙ্গাইল-৫ মোঃ মামুন-অর-রশিদ

টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম (টিটু) )

টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ

টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়

জামালপুর-১ নূর মোহাম্মদ

জামালপুর-২ মোঃ ফরিদুল হক খান

জামালপুর-৩ মির্জা আজম

জামালপুর-৪ মোঃ মাহবুবুর রহমান

জামালপুর-৫ মোঃ আবুল কালাম আজাদ

শেরপুর-১ মোঃ আতিউর রহমান আতিক

শেরপুর-২ মতিয়া চৌধুরী

শেরপুর-৩ এ, ডি, এম, শহিদুল ইসলাম

ময়মনসিংহ-১ জুয়েল আরেং

ময়মনসিংহ-২ শরীফ আহমেদ

ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম

ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান

ময়মনসিংহ-৫ মোঃ আব্দুল হাই আকন্দ

ময়মনসিংহ-৬ মোঃ মোসলেম উদ্দিন

ময়মনসিংহ-৭ মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী

ময়মনসিংহ-৮ মোঃ আব্দুছ ছাত্তার

ময়মনসিংহ-৯ আব্দুস সালাম

ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ (বাবেল) )

ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ

নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী

নেত্রকোনা-২ মোঃ আশরাফ আলী খান খসরু

নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল

নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৫ আহমদ হোসেন

কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর

কিশোরগঞ্জ-২ আবদুল কাহার আকন্দ

কিশোরগঞ্জ-৩ মোঃ নাসিরুল ইসলাম খান

কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ-৫ মোঃ আফজাল হোসেন

কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান

মানিকগঞ্জ-১ মোঃ আব্দুস সালাম

মানিকগঞ্জ-২ মমতাজ বেগম

মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক

মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন

মুন্সীগঞ্জ-৩ মৃনাল কান্তি দাস

ঢাকা-১ সালমান ফজলুর রহমান

ঢাকা-২ মোঃ কামরুল ইসলাম

ঢাকা-৩ নসরুল হামিদ

ঢাকা-৪ সানজিদা খানম

ঢাকা-৫ হারুনর রশীদ মুন্না

ঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকন

ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম

ঢাকা-৮ আ, ফ, ম, বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী

ঢাকা-১০ ফেরদৌস আহমেদ

ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন

ঢাকা-১২ আসাদুজ্জামান খান

ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক

ঢাকা-১৪ মোঃ মাইনুল হোসেন খান

ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার

ঢাকা-১৬ মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ

ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান

ঢাকা-১৯ ডাঃ মোঃ এনামুর রহমান

ঢাকা-২০ বেনজীর আহমদ

গাজীপুর-১ আ, ক, ম, মোজাম্মেল হক

গাজীপুর-২ মোঃ জাহিদ আহসান রাসেল

গাজীপুর-৩ রুমানা আলী

গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)

গাজীপুর-৫ মেহের আফরোজ

নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম

নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান

নরসিংদী-৩ ফজলে রাব্বি খান

নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ

নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ-২ মোঃ নজরুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ-আল-কায়সার

নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৫ (ঘোষণা হয়নি)

রাজবাড়ী-১ কাজী কেরামত আলী

রাজবাড়ী-২ মোঃ জিল্লুল হাকিম

ফরিদপুর-১ মোঃ আব্দুর রহমান

ফরিদপুর-২ শাহদাব আকবর

ফরিদপুর-৩ শামীম হক

ফরিদপুর-৪ কাজী জাফর উল্যাহ

গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান

গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা

মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর-২ শাজাহান খান

মাদারীপুর-৩ মোঃ আবদুস সোবহান মিয়া

শরীয়তপুর-১ মোঃ ইকবাল হোসেন

শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম

শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক

সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার

সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ

সুনামগঞ্জ-৩ এম এ মান্নান

সুনামগঞ্জ-৪ মোহম্মদ সাদিক

সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক

সিলেট-১ এ, কে, আব্দুল মোমেন

সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী

সিলেট-৩ হাবিবুর রহমান

সিলেট-৪ ইমরান আহমদ

সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ

সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ

মৌলভীবাজার-১ মোঃ শাহাব উদ্দিন

মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী

মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান

মৌলভীবাজার-৪ মোঃ আব্দুস শহীদ

হবিগঞ্জ-১ ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী

হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ

হবিগঞ্জ-৩ মোঃ আবু জাহির

হবিগঞ্জ-৪ মোঃ মাহাবুব আলী

ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া-২ মোঃ শাহজাহান আলম

ব্রাহ্মণবাড়িয়া-৩ র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম

কুমিল্লা-১ মোঃ আবদুস সবুর

কুমিল্লা-২ সেলিমা আমাদ

কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন

কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল

কুমিল্লা-৫ আবুল হাসেম খান

কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দীন

কুমিল্লা-৭ প্রান গোপাল দত্ত

কুমিল্লা-৮ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন

কুমিল্লা-৯ মোঃ তাজুল ইসলাম

কুমিল্লা-১০ আহম মুস্তফা কামাল

কুমিল্লা-১১ মোঃ মুজিবুল হক

চাঁদপুর-১ সেলিম মাহমুদ

চাঁদপুর-২ মোফাজ্জল হোসাইন চৌধুরী

চাঁদপুর-৩ ডাঃ দীপু মনি

চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান

চাঁদপুর-৫ রফিকুল ইসলাম

ফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী

ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী

ফেনী-৩ মোঃ আবুল বাশার

নোয়াখালী-১ এইচ এম ইব্রাহিম

নোয়াখালী-২ মোরশেদ আলম

নোয়াখালী-৩ মোঃ মামুনুর রশীদ কিরন

নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী

নোয়াখালী-৫ ওবায়দুল কাদের

নোয়াখালী-৬ মোহাম্মদ আলী

লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান

লক্ষ্মীপুর-২ নূর উদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুক

লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী

চট্টগ্রাম-১ মাহাবুব উর রহমান

চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার

চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান

চট্টগ্রাম-৪ এস এম আল মামুন

চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালাম

চট্টগ্রাম-৬ এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ

চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ

চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী

চট্টগ্রাম-১০ মোঃ মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১১ এম, আবদুল লতিফ

চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী

চট্টগ্রাম-১৪ মোঃ নজরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন

চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী

কক্সবাজার-১ সালাহ উদ্দীন আহমদ

কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক

কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল

কক্সবাজার-৪ শাহীন আক্তার

খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙ্গামাটি দীপংকর তালুকদার

বান্দরবান বীর বাহাদুর উ শৈ সিং

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/