খুঁজুন
, ,

‘এশিয়া কাপে বিজয়ের ডাক পাওয়া অস্বাভাবিক’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 August, 2023, 11:36 am
‘এশিয়া কাপে বিজয়ের ডাক পাওয়া অস্বাভাবিক’

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে আনামুল হক বিজয়ের। এশিয়া কাপের দলে বিজয়ের অন্তর্ভুক্তিটা একেবারেই অপ্রত্যাশিত বিষয়। কেননা, এশিয়া কাপের আগে থেকে ক্রিকেটারদের নিয়ে চলা আলোচনায় একবারের জন্যও শোনা যায়নি তার নাম।

শুধু তাই নয়, এশিয়া কাপের পুলে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের ভেতর ছিলেন না বিজয়। তার অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি এশিয়া কাপের কন্ডিশনিং ক্যাম্পে। এমনকি বাংলাদেশ ইমার্জিং দলেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন এই টপ-অর্ডার ব্যাটার।

বিজয়ের উপস্থিতি ছিল কেবলমাত্র বাংলাদেশ টাইগার্সে। সেখান থেকে হুট করেই যেন অজানা কোনো শক্তির প্রভাবে এশিয়া কাপের দলে জায়গা মিলেছে তার।

কিভাবে কোনো পরিকল্পনায় না থেকেও স্কোয়াডে ঢুকলেন বিজয় সেটি নিয়ে আলোচনা আরও তীব্র হয় প্রধান নির্বাচকের দেয়া খোঁড়া যুক্তির কারণে।

বোর্ডের দাবি, লিটন ছিটকে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট এমন একজনকে খুঁজছিল; যিনি কিনা টপ-অর্ডারে ব্যাটিং করেন পাশাপাশি উইকেট-রক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে সক্ষম। সেই দিক বিবেচনা করে লিটনের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে বিজয় ছাড়া আর কাউকে খুঁজে পাননি নির্বাচকেরা।

ক্রিকেটভক্তদের মতো বোর্ডের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট বোদ্ধারাও।

দেশের ক্রিকেটের জনপ্রিয় কোচ ও স্বনামধন্য ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বিষয়টিকে পুরোই অস্বাভাবিক মনে করছেন। তবে বোর্ডের হাতে বিকল্প কোনো উপায় না থাকায় অনেকটা বাধ্য হয়েই বিজয়ের দিকে হাত বাড়ানো লেগেছে বলে মনে করেন তিনি।

ফাহিম বলেন, ‘এটা তো খুবই অস্বাভাবিক (বিজয়ের ডাক পাওয়া)। ওতো কোনো প্রোগ্রামের ভেতরই ছিলো না।’

বিজয় ছাড়াও বোর্ডের দাঁড় করানো যুক্তি অনুযায়ী লিটনের অনুপস্থিতি সামাল দেওয়ার মতো ক্রিকেটার এশিয়া কাপের পুলেই ছিলো। কিন্তু বিজয়ের প্রতি আস্থাটা বেশি থাকায় তাকে দলে নেয়া হয়েছে বলে মনে করছেন দেশ বরেণ্য এই কোচ।

ফাহিম বলেন, ‘যারা প্রোগ্রামের ভেতর ছিলো তারা সবাই আউট হয়ে গেছে। দলে এখন রয়েছে কেবল তানজিদ তামিম ও নাঈম শেখ। তামিম ইকবাল নেই, লিটন দাস নেই, সাইফ হাসান নেই। এরপরই বোধহয় বিজয়ের নামটা আসে আরকি।’

তিনি আরও বলেন, ‘আরও হয়তো দুই একজন আসতে পারতো। জাকির ছিলো। ও তো টপ অর্ডার ব্যাটার। উইকেটরক্ষকও। হয়তো বিজয়ের ওপর আস্থা বেশি সে কারণেই বিজয়কে নেয়া।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।