খুঁজুন
, ,

আপনার সন্তান যেন ভুলেও রোবলক্স না খেলে! শিশুদের বিকৃত যৌন জ্ঞান দিচ্ছে গেমটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 27 August, 2023, 5:13 am
আপনার সন্তান যেন ভুলেও রোবলক্স না খেলে! শিশুদের বিকৃত যৌন জ্ঞান দিচ্ছে গেমটি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: শিশুদের কাছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লাটফর্ম রোবলক্স নিয়ে সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, এই প্লাটফর্মটিতে সব নিয়ম ছুড়ে ফেলে শিশুরা অ্যাভাটার ব্যবহার করে বিকৃত শারীরিক সম্পর্কের খেলায় মেতে ওঠে।

রোবলক্স করপোরেশনের তৈরি গেম রোবলক্স বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা ব্যবহারকারীদের মধ্যে যোগসূত্র ঘটায়। একে একধরনের আদিম মেটাভার্স হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। রোবলক্সের ব্যবহারকারীরা একসঙ্গে মিলে নতুন খেলা তৈরি এবং খেলতে পারে। এটি মূলত একটি ডিজিটাল বিশ্বে একইসময়ে কিছু ব্যাক্তিকে সংযুক্ত করার মাধ্যম। প্লাটফর্মটিতে ডেভেলপারদের দেয়া টুল ব্যবহার করে প্লেয়াররা নিজেরাই খেলা তৈরি করতে পারে। এটি অন্যান্য গতানুগতিক অনলাইন গেমের মতো নয়; এখানে ব্যবহারকারীরা কনটেন্ট নিজেরাই তৈরি করতে পারে।

বিভিন্ন দেশের শিশুদের কাছে এটি খুবই জনপ্রিয়। বিশ্বে মোট কত শিশু এই খেলার সঙ্গে যুক্ত তার সঠিক কোন হিসাব নেই। তবে ২০২০ সালে রোবলক্স বার্তা সংস্থা ব্লুমবার্গকে জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের নয় থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে দুই-তৃতীয়াংশই এই খেলা খেলে থাকে।
Techshohor Youtube

রোবলক্সের গেম প্লাটফর্মটি একটি দুর্দান্ত ব্যবসায়িক মডেল। তবে এ গেমটিতে অনেক সমস্যাও রয়েছে। রোবলক্সের সেক্স গেমগুলোকে সাধারনত ‘কন্ডো’ হিসেবে উল্লেখ করা হয়। এর স্থান বা স্পেসগুলো ব্যবহারকারীরা তৈরি করে, যেখানে তারা অনায়াসে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলে এবং তাদের অ্যাভাটাররা ভার্চুয়ালভাবে যৌন সম্পর্ক করে।

বিষয়টি স্বীকার করে রোবলক্সের মুখপাত্র এ প্রসঙ্গে বিবিসিকে জানিয়েছে, ‘আমরা জানি এখানে ব্যবহারকারীদের ছোট একটি দল রয়েছে যারা নিয়ম-নীতি ভঙ্গের চেষ্টা করে।’

কন্ডো গেমগুলো সাধারনত খুব অল্প সময়ের জন্য লাইভ হয়, প্রায়ই তা একঘন্টার কম। মূলত খেলোয়াররা একে অন্যকে খোঁজে পাওয়া এবং নামিয়ে নিতে যতক্ষণ সময় লাগে। এই গেমগুলো ম্যানুয়াল এবং স¦য়ংক্রিয় উভয় সিস্টেম ব্যবহার করে গেমগুলো অফলাইনে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছে রোবলক্স।

কোম্পানিটি আরো জানিয়েছে, মানুষ ও মেশিন শনাক্তকরন পদ্ধতি ব্যবহার করে আমরা রোবলক্সে আপলোড করা প্রতিটি একক ছবি, ভিডিও এবং অডিও ফাইলের নিরাপত্তা পর্যালোচনা করে থাকি।’

অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে কাজ করে অলাভজনক সংস্থা কানেক্টসেফটি। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ল্যারি মাগিট এ প্রসঙ্গে বলেছেন, রবোলক্স প্লাটফর্মটি শিশুদের কাছে খুবই জনপ্রিয়। এখানে ১৩ বছরের নিচের শিশুরাও রয়েছে। আর এ কারনেই এর ব্যবহারকারীদের সুরক্ষিত রাখা বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।

বিশেষ উদ্বেগের ব্যাপার হচ্ছে একই স্পেসের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করা একত্রিত হয়। এই গেমের অংশ হিসেবে একটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার রয়েছে যেখানে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারে। কন্ডোর চ্যাটে যা লেখা হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই বড়দের ওয়েবসাইটেই ছাপার অযোগ্য।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।