খুঁজুন
, ,

জলকামান-রায়ট-প্রিজনভ্যান নিয়ে নয়াপল্টনে পুলিশের অবস্থান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 July, 2023, 1:44 pm
জলকামান-রায়ট-প্রিজনভ্যান নিয়ে নয়াপল্টনে পুলিশের অবস্থান

আগামীকাল শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। পরে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগে থেকেই দলটির তৃণমূল নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করার কারণে বৃহস্পতিবার দুপুরে তারা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে জলকামান, রায়ট কার ও প্রিজন ভ্যানসহ রণসজ্জায় প্রস্তুত রয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে কৌশলী ভূমিকায় রয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

বিকেল ৩টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দেখা যায়, জড়ো হওয়া নেতা-কর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে জড়ো হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও তৃণমূল থেকে আসা নেতা-কর্মীদের সরে যেতে অনুরোধ করছে। অনুরোধ মেনে তারাও অবস্থান নিচ্ছে নয়াপল্টন এলাকার গাজী ভবনের গলি, ভাসানী হল সংলগ্ন গলী, পল্টন জামে মসজিদ ও সিটি হাট মার্কেট সংলগ্ন গলিতে।

চুয়াডাঙ্গা থেকে আসা জেলার জীবন নগর থানার সীমান্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের জেলা সহসভাপতি মো. আইয়ুব আলী বিশ্বাস বলেন, ‘আমরা যেকোনো মূল্যেই হোক গ্রেপ্তার এরিয়ে এখানে সমাবেশে উপস্থিত থাকব। দলীয় নির্দেশনা আছে, সবাই যেন আমরা এক জায়গায় না থাকি। কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আমাদের হাঁটাচলার ওপরে থাকতে বলা হয়েছে। এক জায়গায় থাকলে যেকোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি। তাই গ্রেপ্তার এড়াতে পুলিশের কথা মতো আমরা কার্যালয়ের সামনের স্থান থেকে চলে যাচ্ছি।’

শুক্রবারের সমাবেশে যোগ দিতে আসা ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচা থানা নজরুল নগর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বলেন, ‘আমরা এই সরকারের পদত্যাগ চাই। সেটা যে কোনো মূল্যেই হোক। আমরা ঢাকায় এসেছি এই সরকারের পতন না ঘটিয়ে বাড়ি ফিরব না। দেশের মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আর মেনে নেওয়া যায় না। তিন দিন আগে ঢাকা এসেছি, যত দিন দরকার হয় থাকব।’

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকা নিবিড় পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নয়াপল্টন ভিআইপি সড়কে কয়েকশত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পল্টন জামে মসজিদের সামনে একটি রায়ট কার ও জল কামান এবং হোটেল ক্রিস্টাল প্যালেসের সামনে একটি করে রায়ট কার ও জল কামানসহ প্রিজন ভ্যান প্রস্তুত রাখতে দেখে গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘এটি একটি ব্যস্ততম সড়ক, এখানে যেন পার্টি অফিসের সামনে নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সড়ক চলাচল বন্ধ না করে দেয় সেটাই আমরা নিশ্চিত করতে চাইছি। জনদুর্ভোগ এড়াতে এই অবস্থান। তাদের সমাবেশ যখন হবে তখন বিষয়টা দেখা যাবে। এখন তাদের এখানে অবস্থান নিতে দেওয়া হবে না।’

নয়াপল্টন এলাকা, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয় নগর এলাকায় ব্যাপক প্রস্তুতিসহ পুলিশি উপস্থিতি যেমন দেখা গেছে তেমন বিএনপি নেতা-কর্মীরাও আছেন। খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে এসব নেতা-কর্মীরা সরকার পতনের নানা স্লোগান দিচ্ছেন আবার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাচ্ছেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।