Bortoman Somoy  |
Bortoman Somoy |

আরও ৮ জেলায় নতুন ডিসি

অনলাইন ডেস্ক Monday, 10 July 2023 · 6:26 pm

আরও আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এনিয়ে গত ৭ দিনে ২৮ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

মেহেরপুর, জামালপুর, শেরপুর, মুন্সিগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনে সরকার। এর তিনদিনের মধ্যে সর্বশেষ রোববার ৯ জুলাই আরও ১০ জেলার ডিসি পদে রদবদল আনা হয়।

একদিন পর আবার সোমবার আবারও এ পরিবর্তন আসলো। ৪ দিনের মধ্যে ২৮ জেলায় ডিসি পদে পরিবর্তন এলো।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/9737
প্রিন্ট করুন