Bortoman Somoy  |
Bortoman Somoy |

চলতি অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় করলো চট্টগ্রাম কাস্টমস

অনলাইন ডেস্ক Monday, 3 July 2023 · 10:14 am

দেশের প্রধান রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে।

বিগত ২০২১-২২ অর্থবছরের ৫৯,১৫৯.৮৩ কোটি টাকার তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ৩.৯০ শতাংশ।

চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, চোরাচালান রোধ, জালিয়াতি বন্ধসহ শুল্ক ফাঁকি দেওয়া রোধে নানান উদ্যোগের ফলে রাজস্ব আদায় বেড়েছে। বাজেট পাসের আগে মে ও জুন মাসে গাড়ি আমদানি বেড়ে যায়।
এতে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়ে।

কাস্টম হাউসের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে জুন মাসে ৬,৩৬৫.৭১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

এর আগে মে মাসে ৬,৩০৮.৯১ কোটি টাকা, এপ্রিলে ৪,৫৩৪.০৫ কোটি টাকা, মার্চে ৫,০৫২.৫২ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ৪,২৮৭.৭৯ কোটি টাকা এবং জানুয়ারিতে ৪,৭৪৪.৬১ কোটি টাকা রাজস্ব আয় হয়।

এছাড়া বিগত ডিসেম্বরে ৪,৩৮৮.০৫ কোটি টাকা, নভেম্বরে ৫,৪৭৯.৫৬ কোটি টাকা, অক্টোবরে ৪,৯১৮.৬৫ কোটি টাকা, সেপ্টেম্বরে ৫,১০৫.১৮ কোটি টাকা, আগস্টে ৫,৪৯৮.৪৮ কোটি টাকা এবং জুলাই মাসে আদায় হয় ৪,৭৮১.২১ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে মোট ৬১,৪৬৪.৭২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এটি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য মাইলফলক।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8834
প্রিন্ট করুন